দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

নিকিতা বাড়ৈ · Nov 19, 2018 · 1 min read

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি ।  এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। মনে আছে, 'গরমে স্বস্তি পেতে কোকোনাট লেয়ার জেলো পুডিং' -এর কথা? এছাড়াও আছে 'স্পেশাল ছানার পুডিং', 'ক্যারামেল পুডিং'... আরও কতশত ধরনের পুডিং!

আজ পুডিং-এর আরেকটি অন্যধরনের মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। খুব সহজেই চুলায় তৈরি করে নিতে পারবেন এই চকো ভ্যানিলা পুডিং-টি চলুন দেখে নেই।

উপকরণ

  • দুধ ১ লিটার
  • কোকো পাউডার ১ টেবিল চামচ
  • চিনি ৮ টেবিল চামচ
  • চকো চিপস ১ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ৩-৪ ফোঁটা
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ডিম ২ টি

প্রণালী

  • ১ লিটার দুধকে জ্বাল দিয়ে ঘন করতে হবে, এতে দুধের পরিমাণ ১/২ লিটার হতে হবে। দুধের সঙ্গে চিনি মিশিয়ে একসঙ্গে ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর দুধটি দুটো পাত্রে আধাআধি ভাগ করে রাখুন।
চকো ভ্যানিলা পুডিং প্রস্তুত প্রণালীতে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন - shajgoj
  • দুটো বাটিতে একটা করে ডিম ভেঙে দিন। এর সঙ্গে ১ টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার এবং আধা কাপ করে দুধ দিন। এবার দুধের একটি বাটিতে ভ্যানিলা এসেন্স মেশান এবং অন্য একটি বাটিতে কোকো পাউডার মেশান।
চকো ভ্যানিলা পুডিং প্রস্তুত প্রণালীতে ডিমের ব্যবহার - shajgoj
  • ২টি ফ্লেভার-এর বাটি আলাদাই রাখুন।   চুলায় আঁচে বসানোর আগে ডেকচি অথবা কড়াইতে পরিমাণমতো পানি দিন স্টিম হওয়ার জন্য। পানি স্টিম হতে হতে শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আলাদাভাবে গরম পানি ঢালুন চুলার পাত্রটিতে। আঁচটি মিডিয়াম থাকতে হবে।
  • এবার পুডিং স্টিমে বসানোর পালা। পুরো দুধটি স্টিম করতে হলে সে অনুযায়ী একটি বাটি নিবেন। কোকো পাউডার মেশানো দুধের পাত্র আঁচে বসান এবং ভালোভাবে ঢেকে দিন যেন পুডিং-টি জমাট হতে পারে। সামান্য ফাঁকা রাখতে হবে যেন স্টিমটি বের হতে পারে।
চকো ভ্যানিলা পুডিং প্রস্তুত প্রণালী - shajgoj
  • কিছুক্ষণ পর পর চাকু দিয়ে খোঁচা দিয়ে চেক করুন মোটামোটি জমাট বেঁধেছে কিনা। মোটামোটি জমাট বেঁধে গেলে এর উপরে ভ্যানিলা এসেন্স মেশানো দুধটি খুব আস্তে ঢেলে দিন এবং একই রকমভাবে ঢেকে দিয়ে স্টিম করতে দিন। এভাবে ভ্যানিলা এবং কোকোর লেয়ার হবে এবং পুডিং-টির চকোলেট ও ভ্যানিলা ২টি ফ্লেভার পাওয়া যাবে। ২০-২৫ মিনিট পর আবার চেক করুন পুডিং-টি জমাট হয়েছে কিনা। পুডিং-টি জমাট বেঁধে গেলে নামিয়ে ফেলুন, ঠাণ্ডা হতে দিন।
  • ঠাণ্ডা হয়ে গেলে খুব সাবধানে বাটিটি উল্টা করে একটি প্লেটে পুডিং-টি নামিয়ে নিন এবং ফ্রিজে রেখে দিন ১ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে উপরে চকো চিপস বা গ্রেট করা চকোলেট ছড়িয়ে দিন।

ঠাণ্ডা ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার চকো ভ্যানিলা পুডিং।

 

ছবি- ইউটিউব.কম

সম্পর্কিত লেখা

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

আরও পড়ুন

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

ক্যারামেল ছানার পুডিং
ডেজার্ট

ক্যারামেল ছানার পুডিং

উপকরণ : দুধ ১ লিটার ডিম ৪ টা চিনি ১ /২ কাপ মাওয়া ১/৪ কাপ এলাচি পাউডার ১/৪ চা চামচ কেরামেলের জন্য চিনি ৪ টেবিল চামচ ও পানি সামান্য প্রণালী : দ...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

চিয়া সিড কফি পুডিং
রেসিপি

চিয়া সিড কফি পুডিং

চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভাল...

…