ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

জান্নাতুল কাওসার · Feb 11, 2025 · 1 min read

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে তো কথাই নেই! স্ট্রবেরির স্বাদ আর দুধের মোলায়েম স্পর্শে তৈরি এই পুডিং ভালোবাসা দিবসের মিষ্টি মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুলবে। অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই দারুণ ডেজার্ট, যা আপনার ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটাতে বাধ্য!

স্ট্রবেরি মিল্ক পুডিং বানাতে যা লাগবে

উপকরণ

স্ট্রবেরি ৪০০ গ্রাম

দুধ ৫০০ মিলি

কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ

চিনি আধা কাপ

লবণ এক চিমটি

স্ট্রবেরি মিল্ক পুডিং যেভাবে তৈরি করবেন

১) প্রথমে স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে এর বোঁটা ছাড়িয়ে নিন।

২) এবার একটা ব্লেন্ডারের সাহায্যে স্ট্রবেরি গুলোর স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিন।

৩) ১/৪ কাপ দুধ আলাদা করে রাখুন। বাকি দুধটুকু চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে বসিয়ে দিন।

৪) দুধ ফুটে ওঠার আগেই এতে চিনি ও লবণ মিশিয়ে একটু নেড়ে দিন।

৫) এবার আলাদা করে রাখা ১/৪ কাপ দুধে কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করুন।

৬) চুলার আঁচ কমিয়ে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দুধে মিশিয়ে নিন এবং ক্রমাগত নাড়তে থাকুন।

৭) এভাবে নাড়তে থাকার পর দুধ ঘন হয়ে এলে এতে স্ট্রবেরির পেস্ট মিশিয়ে দিন এবং আবার নাড়তে থাকুন। এই মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।

৮) এবার একটি পুডিং মোল্ডে তেল ব্রাশ করে এতে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হওয়ার পর রেফ্রিজারেটরে রাখুন। অন্তত ৫-৬ ঘন্টা রেফ্রিজারেট করার পর কিছু তাজা স্ট্রবেরি সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

আরও পড়ুন

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬
ডেজার্ট

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

স্ট্রবেরির একটা খাবার হলো মার্শম্যালো স্ট্রবেরি মুজ। কিন্তু মুজ তৈরি কঠিন বলে অনেকেই এই খাবারটি তৈরি করতে চান না। চলুন, দেখে নিই মার্শম্যালো দিয়ে স্ট্...

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

…