‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

মোঃ রাশেদ আহমেদ · May 02, 2016 · 1 min read

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

স্ট্রবেরির একটা খাবার হলো মার্শম্যালো স্ট্রবেরি মুজ। কিন্তু মুজ তৈরি কঠিন বলে অনেকেই এই খাবারটি তৈরি করতে চান না। চলুন, দেখে নিই মার্শম্যালো দিয়ে স্ট্রবেরি মুজ তৈরির ভীষণ সহজ আর ঝামেলামুক্ত একটি রেসিপি।

মার্শম্যালো স্ট্রবেরি মুজ বানানোর ‪রেসিপি 

উপকরণ

  • ২৫০ গ্রাম স্ট্রবেরি
  • ১৫০ গ্রাম মার্শম্যালো
  • ২৫ গ্রাম সুগার (দেশী লাল অথবা সাধারণ চিনি)
  • ১০০ মি.লি. পানি
  • ২০০ মি.লি. ডাবল ক্রিম

প্রস্তুত ‎প্রণালী

১) স্ট্রবেরিগুলোর বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিন। মার্শম্যালো বেশি বড় হলে কেটে ছোট টুকরো করে নিন।

২) মিডিয়াম হিটে একটা নন-স্টিক সসপ্যান চড়ান। এতে স্ট্রবেরি, পানি এবং চিনি দিয়ে দিন।

৩) ৩-৪ মিনিটের মাঝে স্ট্রবেরিগুলো নরম হতে শুরু করবে। জ্বাল বন্ধ করে চামচ দিয়ে পিষে নিন এগুলোকে।

৪) এরপর এর মাঝে দিয়ে দিন মার্শম্যালোগুলোকে। চামচ দিয়ে নাড়তে থাকুন, দেখবেন স্ট্রবেরির গরমে এগুলো গলে যাচ্ছে। নেড়ে নেড়ে মিশিয়ে নিন। পুরোপুরি না গললে আরেকবার একটু চুলা জ্বালিয়ে গরম করে নিন কিন্তু অবশ্যই কয়েক সেকেন্ডের বেশি নয়। মার্শম্যালো গলে স্ট্রবেরির সাথে মিশে যাবে এবং সুন্দর একটা ক্রিম তৈরি হবে। এটাকে ঠান্ডা হতে দিন।

৫) এবার ডাবল ক্রিম হুইপ করার পালা। একটা বোলে ঢেলে নিন ২০০ মি.লি. ডাবল ক্রিম এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে হুইস্ক করুন যতক্ষণ না হুইপড ক্রিমের মতো নরম ও ফ্লাফি হয়।

৬) একটা বোলে ঢেলে নিন স্ট্রবেরি এবং মার্শম্যালোর মিশ্রণ। এবার এটাকে ফোল্ড করে মিশিয়ে নিন ডাবল ক্রিমের সাথে। এবার এই মুজ আপনি ঢেলে নিতে পারেন পরিবেশনের গ্লাস অথবা বাটিতে এবং রেখে দিন ফ্রিজে। এটাকে অন্তত দুই ঘন্টা ফ্রিজে রেখে দিন সেট হবার জন্য। এরপর বের করে ওপরে একটা করে স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন স্ট্রবেরি মুজ।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

হট চকলেট মার্শম্যালো
ডেজার্ট

হট চকলেট মার্শম্যালো

বাসায় মার্শম্যালো পড়ে আছে? ভাবছেন নতুন কি তৈরি করা যায় মার্শম্যালো দিয়ে, তাহলে স্বল্প উপকরণে ও কম সময়ে তৈরি মজাদার হট চকলেট মার্শম্যালো রেসিপিটি দেখে...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস
ত্বকের যত্ন

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস

বয়স বেশি হয়নি অথচ অনেকেরই থুতনির নিচে মানে গলায় চর্বির একটা স্তর জমা হয়। দেখে মনে হয় চিবুকের নিচে আরেকটি চিবুক। একেই বলা হয় ডাবল চিন (Double Chin)।...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

স্ট্রবেরি জ্যাম
২০ মিনিটের রান্না

স্ট্রবেরি জ্যাম

নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তা...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

…