স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

পাপিয়া সুলতানা · Sep 29, 2013 · 1 min read

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপনি জানেন কী স্ট্রবেরি দিয়ে আপনি খুব সহজেই আর খুব কম সময়েই করে নিতে পারেন ফেসিয়াল। চলুন তবে জেনে নেওয়া যাক স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরির পদ্ধতি।

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক

উপকরণ

• ক্লিঞ্জার

• স্ক্রাব

• টোনার

• স্ট্রবেরি- ৩/৪ টি

• মধু- ১ টেবিল চামচ

• টক দই- ১ টেবিল চামচ

• অলিভ অয়েল- কয়েক ফোটা

স্ট্রবেরী ফেসিয়াল করার ধাপ

১. ক্লিঞ্জিং

স্ট্রবেরি ফেসিয়াল করার পূর্বে ক্লিঞ্জিং ব্যবহার - shajgoj.com

ফেসিয়ালের প্রথম ধাপ হল ক্লিঞ্জিং। একটি ভালো মানের ক্লিঞ্জার দিয়ে মুখ ধোয়ার পূর্বে প্রথমে গরম ভাপ নিয়ে নিন। এটি আপনার মুখের রন্ধ্র খুলে দিতে সাহায্য করবে। ভাপ নেয়া হলে ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করুন।

২. স্ক্রাবিং

এবার স্ক্রাব দিয়ে মুখ আলতো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। তারপর উষ্ণ তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। মুখে কোন তেল থেকে থাকলে তোয়ালে দিয়ে মুছে ফেলুন। যদি আপনি ভারী মেকআপ নিতে চান আপনি চাইলে আবার মুখ ক্লিঞ্জিং করে নিতে পারেন।

৩. টোনিং

স্ট্রবেরি ফেসিয়াল করার পূর্বে টোনার ব্যবহার - shajgoj.com  

এই পর্যায়ে টোনিং করে নিতে হবে। টোনিং খুব গুরত্বপূর্ণ ধাপ ফেসিয়ালের। তুলা দিয়ে টোনার মুখে লাগান কিন্তু ভুলেও ঘষবেন না এবং চোখের কাছে লাগাবেন না।

৪. মাস্ক

স্ট্রবেরি, মধু, টক দই ও অলিভ অয়েল মিশিয়ে ফেসিয়াল মাস্ক - shajgoj.com এই পর্যায়ে ফেসিয়াল মাস্ক প্রস্তুত করুন। স্ট্রবেরি মাস্ক প্রস্তুত করার প্রণালী তবে চলুন জেনে নেওয়া যাক।
  • প্রথমে ৩-৪ টি স্ট্রবেরি নিন এবং স্ট্রবেরীগুলো চটকে নিন। হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে চটকে নিতে পারেন।
  • এক টেবিল চামচ মধু মিশান। মধু ত্বক পরিষ্কার করে।
  • এক টেবিল চামচ টক দই মিশান। টক দই আপনার ত্বক ময়েশ্চারাইজ ও হাইড্রেটেড (Hydrated) করে তুলবে।
  • কয়েক ফোটা অলিভ অয়েল মিশান। এটিও এক ধরণের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।
  • সব কিছু একসাথে একটি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে পেস্ট প্রস্তুত করুন। ব্যস, হয়ে গেল আপনার স্ট্রবেরি মাস্ক।
  • এ পর্যায়ে প্রস্তুতকৃত মাস্ক মুখে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। যত দীর্ঘক্ষণ রাখবেন মাস্ক মুখে, ততই কার্যকর হবে।
  • এবার মাস্কটি শুকিয়ে আসলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে পানি দিয়ে ধুয়ে ফেলার পূর্বে একটু আলতো ভাবে ঘষে নিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

জেনে নিলেন কম সময়ে স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরির পদ্ধতি।

ছবি - সংগৃহীত: পিনটারেস্ট.কম, সিম্পলস্কিনকেয়ার.কম, শপ.সাজগোজ.কম, টুইটার.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

আরও পড়ুন

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

…