রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

নাহার · Nov 18, 2013 · 1 min read

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই না বা কেন? স্ট্রবেরিতে রয়েছে ভিটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্টস এবং অ্যান্টি-অক্সিডেন্ট এর বিশাল সমাহার, যা শারীরিক বিভিন্ন উপকারের পাশাপাশি ত্বক এবং চুলের সুরক্ষায়ও বেশ কার্যকরী। তাই রূপচর্চায় স্ট্রবেরি -এর উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে আপনাদের জানাতে আজকের এই লেখা।

ত্বক ও চুল পরিচর্যা করতে তথা রূপচর্চায় স্ট্রবেরি

১) ত্বকের ড্যামেজ প্রতিরোধ করে

স্ট্রবেরি-তে রয়েছে কার্যকর ক্লিনজিং প্রপার্টিস। বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড-গুলোর ক্লিনজার, ফেইসওয়াশ, ফেইস মাস্ক তৈরিতে ব্যবহার করা হয় এই স্ট্রবেরি-এর নির্যাস। স্ট্রবেরি-তে থাকা ভিটামিন সি, স্যালিসাইলিক এসিড এবং এক্সফলিয়েন্টস মুখের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং মুখের রোমকূপ টাইট করতে সাহায্য করে। এতে থাকা অ্যালাজিক এসিড নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ড্যামেজ প্রতিরোধ করে ত্বককে সজীব এবং লাবণ্যময় করে তোলে।

২) দাগ দূর করে 

মুখের বিভিন্ন দাগ দূর করতে স্ট্রবেরি বেশ কার্যকরী। এতে রয়েছে স্কিন লাইটেনিং প্রপার্টিস, যা অসমান স্কিন টোন (skin tone) দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। স্ট্রবেরি ব্লেন্ড করে এর রস আলাদা করে একটি পাত্রে নিন। তুলার সাহায্যে রস ভালো মতো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং দাগমুক্ত হবে।

৩) টোনার

স্ট্রবেরি স্কিন টোনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ২ চা চামচ স্ট্রবেরি জুসের সাথে ৫০ মিলি গোলাপ জল ভালোমতো মিশিয়ে তৈরি করতে পারেন স্ট্রবেরি স্কিন টোনার। এই টোনার ত্বকের বলিরেখা, ব্রণের দাগ দূর করতে খুব কার্যকরী। এটি ফ্রিজ-এ ১০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।

৪) ত্বক উজ্জ্বল করে

২-৩টি স্ট্রবেরি, ২ চা চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক-টি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে একে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে।

৫)  চুল ঝরা রোধ 

স্ট্রবেরিতে থাকা ফলিক এসিড, ভিটামিন বি-৫ (vit-B5) এবং ভিটামিন বি-৬ (vit- B6) চুল ঝরা রোধ করতে খুব কার্যকর। এক চা চামচ মধু, ৭-৮ টি স্ট্রবেরি এবং ৪-৫ চা চামচ টক দই ভালোমতো ব্লেন্ড করে এই মিশ্রণটি চুলে লাগান। এই হেয়ার মাস্ক-টি চুলের রুক্ষভাব দূর করে এবং চুল ঝরা রোধ করতে সাহায্য করে।

৬) চুলের ন্যাচারাল কন্ডিশনার

৭-৮টি স্ট্রবেরি ভালোমতো পেস্ট করে এতে ১ টেবিল চামচ মেয়োনেজ মিক্স করুন। এই মিশ্রণটি চুলে এবং স্ক্যাল্প-এ ভালোমতো লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। এটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

৭) ত্বকের তৈলাক্ততা দূর করে

তৈলাক্ত ত্বকের জন্য সমান পরিমাণে স্ট্রবেরি এবং টক দই ভালোমতো মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মাস্ক-টি ত্বকের অয়েলি ভাব কমিয়ে ত্বক নরম এবং মসৃণ করে।

৮) চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল দূর করে

চোখের ফোলাভাব এবং ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি দিয়ে। স্ট্রবেরি পাতলা করে স্লাইস করে কেটে নিন। এরপর রিল্যাক্স-ভাবে শুয়ে স্ট্রবেরি স্লাইস চোখের নীচে ১০-১৫ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন।

৯) চুলের রুক্ষতা দূর করে

চুলে ময়েশ্চার যোগাতে ৪-৫টি স্ট্রবেরি এবং একটি ডিমের কুসুম ভালোমতো মিক্স করে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষভাব দূর করে চুল নরম করে তোলে।

তাহলে, ত্বকের ও চুলের জেল্লা বাড়াতে আজ-ই ঘরে নিয়ে আসুন টুকটুকে লাল স্ট্রবেরি! এই তো গেলো ত্বক ও চুলের যত্নে স্ট্রোবেরির কিছু ব্যবহার। এবার চলুন দেখে নেওয়া যাক ত্বক ও চুলের যত্নে কিছু প্রোডাক্টস যেগুলো শপ সাজগোজ এ পাবেন...

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

Skin Cafe Organic Extra Virgin Olive Oil

সম্পর্কিত লেখা

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

স্ট্রবেরি জ্যাম
২০ মিনিটের রান্না

স্ট্রবেরি জ্যাম

নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তা...

আরও পড়ুন

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬
ডেজার্ট

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

স্ট্রবেরির একটা খাবার হলো মার্শম্যালো স্ট্রবেরি মুজ। কিন্তু মুজ তৈরি কঠিন বলে অনেকেই এই খাবারটি তৈরি করতে চান না। চলুন, দেখে নিই মার্শম্যালো দিয়ে স্ট্...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

ড্যামেজ ফ্রি, এক্সট্রা হেলদি , স্মুথ ও সাইনি চুলের জন্য ঘরোয়া হেয়ার মাস্ক (অল হেয়ার টাইপ)
চুলের যত্ন

ড্যামেজ ফ্রি, এক্সট্রা হেলদি , স্মুথ ও সাইনি চুলের জন্য ঘরোয়া হেয়ার মাস্ক (অল হেয়ার টাইপ)

আপনার চুল কি ড্যামেজ, আনহেলদি আর ফ্রিজি? রুক্ষ শুষ্ক চুল আবার সুন্দর ও সিল্কি করতে খুব সহজ ও ঘরোয়া এম কিছু হেয়ার মাস্ক রেসিপি নিয়ে আজ লিখবো যা আপনার ন...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

…