প্রাকৃতিক উপায়ে ত্বকের মৃতকোষ দূরীকরণ

সাজগোজ উপ সম্পাদক · Oct 22, 2015 · 1 min read

প্রাকৃতিক উপায়ে ত্বকের মৃতকোষ দূরীকরণ

মুখের ত্বকের মৃতকোষ (dead cell) পরিষ্কার জন্য বাজারের নানা পণ্য রয়েছে যা অনেক সময়েই হয়ে পড়ে ব্যয়সাধ্য। তাছাড়া এসব পণ্যে থাকে অনেক রকম কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের ত্বকের টিস্যু শরীরের অন্য অংশের টিস্যু অপেক্ষা বেশি নাজুক হয়ে থাকে, তাই এসব পণ্য ব্যবহার করলে ত্বকে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে।

[picture]

আর এই কারণেই আমরা প্রায় সবাই প্রাকৃতিক উপায়ের উপর নির্ভরশীল হতে সাচ্ছন্দ্যবোধ করি। এটি একদিকে সাশ্রয়ী হয় আর অন্যদিকে প্রাকৃতিক সব উপাদান হওয়ায় ত্বকের ক্ষতির তেমন কোন ভয় থাকে না।

মুখের মৃতকোষ পরিষ্কার করতে রয়েছে প্রাকৃতিক কিছু মাস্ক। এই মাস্ক ব্যবহারে আমরা সহজেই পেতে পারি মৃতকোষ মুক্ত সুন্দর ত্বক।

১।

যা যা লাগবেঃ কাঁচা দুধ, লেবুর রস, চিনি, গ্লিসারিন (যেকোন সুপার শপে পাওয়া যাবে)।

যেভাবে করতে হবেঃ

একটি পরিষ্কার পাত্রে ৩ চা-চামচ কাঁচা দুধ নিয়ে তাতে ৩ ফোঁটা লেবুর রস, ১ চা চামচ চিনি আর কিছুটা পরিমাণ গ্লিসারিন দিতে হবে। মিশ্রণটি ভালো ভাবে মিশিয়ে নিয়ে তা পুরো মুখে লাগাতে হবে। আঙ্গুলের মাথার সাহায্যে খুব আস্তে আস্তে ম্যাসেজ করতে হবে। এই প্যাকটি ১০ মিনিট রেখে মুখে লাগিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর পানির ঝাপটা দিয়ে ভালো ভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি প্রতি সপ্তাহে একদিন লাগানো যায়।

২।

যা যা লাগবেঃ কাঁঠালের কোষ, লেবুর রস, গমের আটা।

যেভাবে করতে হবেঃ

কাঁঠালের কোষ থেকে বীচি ফেলে দিয়ে তা ভালো ভাবে পিষে নিতে হবে। এরপর এই পেস্ট থেকে ২ চা চামচ কাঁঠালের রস নিয়ে, তাতে ১-২ চা চামচ লেবুর রস ও ১/২ চা চামচ গমের আটা মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এই প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহারে মুখের ত্বকের মরা চামড়া উঠে যায় আর ত্বককে করে তুলে প্রাণবন্ত।

৩।

যা যা লাগবেঃ

মধু, হলুদ গুঁড়া, লেবুর খোসা।

যেভাবে করতে হবেঃ

এই প্যাকের জন্য লেবুর খোসা শুকিয়ে তা ভালো ভাবে গুঁড়া করে নিতে হবে। এবার লেবু-খোসা গুঁড়ার সাথে ২ চা চামচ মধু ও ১ চা চামচ হলুদ গুঁড়া ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ১০ মিনিট পর হালকা স্ক্রাব করে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক স্ক্রাবের ন্যায় কাজ করে।

৪।

যা যা লাগবেঃ

টম্যাটো, লেবুর রস, ওটমিল পাউডার(Oat Meal Powder)।

যেভাবে করতে হবেঃ

ওটমিল পাউডারের সাথে লেবুর রস ও টম্যাটো রস একসাথে মিশিয়ে প্যাকটি বানিয়ে মুখে লাগাতে হবে। কিছুক্ষণ পর পানির ঝাপটা দিতে ধুয়ে ফেলতে হবে।

৫।

যা যা লাগবেঃ

গুঁড়ো দুধ, চন্দন পাউডার, জাফরান, গোলাপজল, কাঁচা দুধ।

যেভাবে করতে হবেঃ

প্রথমে ২ চা চামচ গুঁড়ো দুধের সাথে ১ চা চামচ চন্দন পাউডার, ১ চিমটি জাফরান, ১ চা-চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ গোলাপজল দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। প্যাকটি লাগিয়ে নিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। কিছুক্ষণ পর হালকা ম্যাসেজ করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এবার পানি দিতে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এটি জাফরান স্ক্রাবও বলা হয়।

লিখেছেনঃ সারাহ

ছবিঃ ডেস্কটপনেক্সাস.কম

সম্পর্কিত লেখা

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

আরও পড়ুন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে
ত্বকের যত্ন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। গরমকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না। আবার গরমের কারণে যে বাইরে কাজ বন্ধ রাখবেন, সেটাও সম্ভব নয়। এই অসহ্য গরমের কারণে রিতার...

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কি...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক
ত্বকের যত্ন

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক

দুধের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই রাজা বাদশার সময় থেকেই অভিজাত রমনীরা রূপচর্চায় কাঁচা দুধ ব্যবহার করে আসছে...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

…