স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

তানিজা ইসলাম · Jan 02, 2020 · 1 min read

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়ে পরিবারের সকলকে চমকে দিতে চান? স্ট্রবেরি ও কলা দিয়ে দারুণ একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন খুব সহজেই, সেটা হচ্ছে স্ট্রবেরি বানানা ইয়োগার্ট। স্ট্রবেরি আর কলার দারুণ কম্বিনেশন শেষ পাতে সবার মন ভরিয়ে দিবে। চলুন, স্ট্রবেরি বানানা ইয়োগার্ট বানানোর রেসিপিটি জেনে নেই।

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট তৈরির পদ্ধতি 

উপকরণ

  • স্ট্রবেরি – ১/২ কেজি
  • কলা- ২টি
  • চিনি- ৩ টেবিল চামচ
  • বিস্কুটের গুঁড়া- ১ কাপ
  • মাখন- ২ টেবিল চামচ
  • পানি ঝরানো টকদই- ১ কাপ
  • স্ট্রবেরি সিরাপ- ২ চা চামচ
  • এলাচ গুঁড়ো- সামান্য
  • লো ফ্যাট ক্রিম- ২৫০ গ্রাম
  • কিসমিস, বাদাম ও আখরোট কুঁচি- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী  

১) প্রথমে কলা ও স্ট্রবেরি ছোট ছোট করে কেটে নিন।

২) আলাদা একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো, পরিমাণমতো চিনি এবং গলানো মাখন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিষ্টি বিস্কুট নিলে এক্সট্রা চিনির প্রয়োজন নেই।

৩) তারপর একটি প্যানে সামান্য পানি, চিনি ও কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে জ্বাল দিতে থাকুন। জ্যামের মত আঠালো হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

৪) স্ট্রবেরি জ্যাম পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ব্লেন্ডারের জগে জ্যাম, ক্রিম, স্ট্রবেরি সিরাপ, টকদই, কেটে রাখা কলা ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নিন।

৫) এবার পরিবেশন গ্লাসে প্রথমে টকদইয়ের মিশ্রণ, তার উপরের লেয়ারে বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করা মিশ্রণ এবং তার উপরে ছোট ছোট করে কেটে রাখা কলা ও স্ট্রবেরি দিয়ে দিন। সামান্য স্ট্রবেরি সিরাপ ছড়িয়ে দিতে পারেন।

৬) লেয়ারগুলো ঠিকভাবে সেট হওয়ার জন্য ১ ঘণ্টা ফ্রিজে রাখুন।

৭) পছন্দমতো বাদাম, কিসমিস ও আখরোট কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এই ডেজার্টটি।

এইতো জেনে নিলেন স্ট্রবেরি বানানা ইয়োগার্টের সম্পূর্ণ রেসিপিটি। উপকরণগুলো হাতের কাছে থাকলে বাসায় আজই ট্রাই করে দেখুন। এই ডেজার্টের জন্য আপনি অবশ্যই বাহবা পাবেন।

 

সংগৃহীত: rachaelrayshow

সম্পর্কিত লেখা

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

স্ট্রবেরি জ্যাম
২০ মিনিটের রান্না

স্ট্রবেরি জ্যাম

নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তা...

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

আরও পড়ুন

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬
ডেজার্ট

‎মার্শম্যালো স্ট্রবেরি মুজ‬

স্ট্রবেরির একটা খাবার হলো মার্শম্যালো স্ট্রবেরি মুজ। কিন্তু মুজ তৈরি কঠিন বলে অনেকেই এই খাবারটি তৈরি করতে চান না। চলুন, দেখে নিই মার্শম্যালো দিয়ে স্ট্...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

বাড়িতেই তৈরি করে ফেলুন ‪ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম‬
ডেজার্ট

বাড়িতেই তৈরি করে ফেলুন ‪ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম‬

[topbanner] কি ভয়ংকর গরম পড়েছে বলুন তো! এ সময়ে আইসক্রিম ছাড়া কি চলে? একদম না। কিন্তু বাজারের কেনা আইসক্রিম কোনটা ভালো, কোনটা খারাপ কী করে বুঝবেন? এসব...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট
রিভিউ

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট

সুন্দর ঠোঁট পেতে চাই আমরা সবাই। কিন্তু অযত্নে বা বিভিন্ন কারণে অনেক সময় ঠোঁটের বেহাল দশা হয়ে যায়। আর শীতকাল এলে তো কথাই নেই! এসময় স্কিন যেমন রুক্ষ হয়ে...

…