পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?

ফরহাদ রাকিব · Feb 16, 2016 · 1 min read

পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?

একটি পরিবারের বড় মেয়ে মানেই হচ্ছে বাড়তি দায়িত্ব। বড় ভাই বা বোনের দায়িত্বই হচ্ছে ছোট ভাই/বোনদের একমাত্র বন্ধু হওয়া। মাঝে মাঝে এই কাজটি হতে পারে আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং। অল্প কিছু টিপস ফলো করেই কিন্তু আপনি আপনার পরিবারের বড় সন্তান হিসেবে ভাই-বোনদের প্রতি দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করতে পারেন। কিভাবে? আসুন দেখে নেই পরিবারের বড় মেয়ে ১০টি টিপস জেনে কিভাবে তার ছোট ভাই-বোনদের প্রতি দায়িত্ব পালন করতে পারে!

পরিবারের বড় মেয়ে যে ১০টি টিপস অনুসরণ করতে পারে

১. সময় দিন

আপনার ভাই বোনের সাথে সময় ব্যয় করুন। এখনকার দিনে দেখা যায় অনেক পরিবারে ভাই-বোনদের মধ্যে এক ধরনের দূরত্ব কাজ করে। কাজ শেষ করে সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত্ থাকে এবং কেউ কারো খোঁজ নেয় না। যার কারণে এই দূরত্ব বাড়তে পারে। পরিবারের বড় মেয়ে হিসেবে আপনার দায়িত্ব হবে সবার আগে আপনার ছোট ভাই/বোন-এর খবর নেয়া। তার সাথে সময় ব্যয় করার চেষ্টা করুন। তার সাথে খেলুন, মুভি দেখুন, বই পড়ুন এবং আনন্দে কিছু সময় কাটান।

২. ছোটদের কথা শুনুন

নিজের মধ্যে শোনারমতো মনোভাব গড়ে তুলুন। ছোট শিশুরা কথা বলতে খুব ভালোবাসে। আর যে তার কথা শোনে তাকে সে সবচাইতে বেশি পছন্দ করে। তাই পরিবারের বড় মেয়ে বা বড় বোন হিসেবে আপনি যদি আপনার ভাই/বোন-এর সবচাইতে প্রিয় মানুষ হতে চান তাহলে ধৈর্য্য ধরে তার কথাগুলো শোনার অভ্যাস গড়ে তুলুন। সে যাই বলুক, মনোযোগ দিয়ে শুনুন, তাকে আরো বলতে উৎসাহ দিন। এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আরো কথা বলতে চাইবে।

৩. শৃঙ্খলা শেখান

তাদেরকে উদাহরণের সাথে শৃঙ্খলা শেখানোর চেষ্টা করুন। পরিবারে আপনার যদি একাধিক ছোট ভাই/বোন তাহলে অনেক সময় তারা মারামারি বা ঝগড়া করতে শুরু করে। এটা স্বাভাবিক। এক্ষেত্রে বড় বোন হিসেবে আপনি তাদের ধমক না দিয়ে কাছে ডেকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন কেন ঝগড়া করা জিনিসটা খারাপ। দরকার হলে অভিযোগ শুনুন, তারপর সেটা খুব সহজে সমাধান করুন। এতে আপনার প্রতি তাদের নির্ভরতা বেড়ে যাবে অনেকগুণ।

৪. দেখাশোনা  করুন

বাবা মা কে সাহায্য করুন। ভাই বোন বেশি ছোট হলে তার উপর সার্বক্ষণিক নজর রাখা লাগে। একসময় আপনার বাবা মা ক্লান্ত হয়ে যেতে পারেন। এক্ষেত্রে পরিবারের বড় মেয়ে হিসেবে আপনি আপনার ছোট ভাই-বোনদের কিছুক্ষণের জন্য দেখাশোনা করতে পারেন। এতে পরিবারে আপনার প্রতি নির্ভরতা বাড়বে। আপনিও আপনার ভাইবোনের কাছে পছন্দের হয়ে উঠবেন।

৫. দায়িত্ব বুঝে নিন

ছোট ভাই/বোনের প্রতি দায়িত্বগুলো আলাদা করে বুঝে নিন। মাঝে মাঝে তাদের পড়ালেখায় সাহায্য করুন। আপনি যদি বুঝতে পারেন আপনার ভাইবোনের প্রতি আপনার দায়িত্ব কতটুকু বা কী রকম তাহলে সেই অনুসারে আপনি কাজ করলে সহজেই তাদের সাথে মানিয়ে নিতে পারবেন।

৬. উপহার দিন

শুধুমাত্র আপনিই তাদের জন্য না করে বরং তাদেরকেও আপনার জন্য কিছু করতে দিন। শিশুরা বড় কাউকে কিছু উপহার দিতে, বা কোন কাজে নিজের ইচ্ছায় সাহায্য করতে পছন্দ করে। তাই সে যদি আপনার জন্য কিছু করতে চায়, সেটা তার জন্য ক্ষতিকারক না হলে তাকে করতে দিন। এতে বন্ধন আরো দৃঢ় হবে।

৭. তুলনা করবেন না

আপনার সাথে আপনার ভাই-বোন এর তুলনা করবেন না। এতে তারা হতাশ হয়ে পড়তে পারে। তাদেরকে যত বেশি সম্ভব উৎসাহ দিন। আপনি যা পারেন সে তা নাও পারতে পারে, কিন্তু সেই কারণে মন খারাপ করে যাতে তারা যেটা ভালো পারে সেটাতে দক্ষতা নষ্ট না হয় তা খেয়াল রাখুন।

৮. রাগ করবেন না

আপনার ভাই/বোন এর জন্য একটি উদাহরণ হোন যা তাদেরকে ভালো হতে সাহায্য করবে। তাদের সামনে উত্তেজিত হবেন না, রাগ দেখাবেন না। নাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। শিশুরা অবুঝ। তাই মাঝে মাঝে তারা আপনার সাথে জেদ করতে পারে, বা যেটা করা উচিত নয় এমন কাজ করতে পারে। এক্ষেত্রে আপনি বাবা মায়ের সাহায্য নিন।

উপরের এই সাধারণ ব্যাপারগুলো মেনে চললে আপনি আপনার ভাই বোনের প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতে শিখে যাবেন। এতে পরিবারে আপনার গুরুত্ব যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনার ভাইবোনের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?
সম্পর্ক

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?

রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিদিন আমাদের পুরো পরিবার একত্র হয়ে থাকে। আর নয়তো সাধারণত এটা হয় না। তাই পবিত্র ঈদ-উল- ফিতর-এই পরিবারকে...

নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস
বিনোদন

নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস

বিংশ শতাব্দীতে বাংলাদেশে লেখালেখি ভুবনের প্রবাদ পুরুষ, জনপ্রিয় কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের কিংবদন্তী- শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ! বাংলাদেশের স্বাধীনতা...

চাকরি জীবনের ১ম বৈশাখ
অফিস লাইফ

চাকরি জীবনের ১ম বৈশাখ

নাম তার আদ্রিতা (কাল্পনিক)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আট মাস আগে জয়েন করেছে একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে। তিন ভাইবোনের মধ্যে আদ্রিতা সবা...

আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?
মা ও শিশু

আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?

আমার জন্মের পর আমার ভাই আমাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে “এই পচা বাবুটা আমার সব আদর নিয়ে যাবে” যদিও সবাই সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল। হয়তো এটাই স্...

আরও পড়ুন

স্বামী-স্ত্রীর বোঝাপড়ার অভাব ও সন্তানদের উপর এর বিরূপ প্রভাব!
সম্পর্ক

স্বামী-স্ত্রীর বোঝাপড়ার অভাব ও সন্তানদের উপর এর বিরূপ প্রভাব!

আমরা সবাই জানি, চারপাশের পরিবেশ ও পরিবার একটা মানুষের চরিত্র গঠনে কতটুকু ভূমিকা রাখে। প্রতিটা মানুষ তার পরিবার , চারপাশের পরিবেশ যেমন -প্রতিবেশী, স্কু...

ননদ ভাবী সম্পর্ক | কিভাবে আপনাদের রিলেশনশিপটা করবেন গাঢ়?
সম্পর্ক

ননদ ভাবী সম্পর্ক | কিভাবে আপনাদের রিলেশনশিপটা করবেন গাঢ়?

ননদ ভাবী সম্পর্ক চাইলেই গড়ে তোলা যায় খুব মিষ্টি মধুর সম্পর্ক হিসেবে। এ সম্পর্ক গড়ে তোলা যায় অনেকভাবে। ননদ ভাবী বোনের মত অথবা বান্ধবীর মত আচরণ করবে...

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন
সুস্থতা

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

ক'দিন ধরেই নাহিদের মা বলছে তার পায়ের ব্যথাটা বেড়েছে। নাহিদের মনে হচ্ছে আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে। চারদিকে মহা আয়োজনে সবাই শীত উৎসব পালনের জন্য ব্যস্ত...

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?
সম্পর্ক

বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি ছেড়ে আলাদা থাকতেই হবে?

ছেলে-মেয়ে যখন ছোট থাকে তখন বাবা-মায়ের হাত ধরে সে প্রথম মাঠিতে পা দিয়ে হাঁটা শুরু করে । মা-বাবা দুইজনের মধ্যে যে যখন সময় পান তখন তাদের সেই সময়টুকু নিজে...

নতুন সংসার | মানিয়ে নেয়ার ১০টি উপায় জানা আছে কি?
সম্পর্ক

নতুন সংসার | মানিয়ে নেয়ার ১০টি উপায় জানা আছে কি?

নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করতে পারা একটা স্বপ্নের মত। কিন্তু অনেকেই ভয়ে ভয়ে থাকেন শ্বশুর বাড়ি নিয়ে। কেমন হবে, কি করে মানিয়ে নেবেন। অনেকে এই ভয়ে আবা...

…