ধনী ব্যক্তিদের ভালো যত অভ্যাস

sub-editor · Mar 24, 2018 · 1 min read

ধনী ব্যক্তিদের ভালো যত অভ্যাস

জগতে যারা অনেক ধনী, তাদের জীবনযাত্রা ঠিক কেমন হয়? সকাল থেকে রাত অবধি তারা কী কী করে থাকেন, চালচলন তাদের কতটা আলাদা, তারা কী খান, কত টাকা নিত্যদিনের খরচ তাদের, আরো কত প্রশ্ন থাকে সাধারণ জনতার মনে! এইসব কৌতূহল মেটাতেই কিনা জানা নেই, তবে অনেক সমীক্ষাই করা হয় ধনীদের জীবনযাপন নিয়ে। ঠিক তেমনই এক সমীক্ষার ফলাফলে উঠে এসেছে এক প্রতিবেদন যাতে ধনী ব্যক্তিদের এমন কিছু অভ্যাসের কথা বলা হয়েছে, যা তাদের মধ্যে খুব সাধারণ। প্রতিবেদনটির কিছু অংশই তুলে ধরা হচ্ছে এখানে। যেহেতু সমীক্ষাটা বাইরের দেশের প্রেক্ষাপটে করা, এই দেশে হয়তো চিত্র অনেকটাই ভিন্ন হবে। কিন্তু মূল কথা হচ্ছে ধনী ব্যক্তিদের মেনে চলা অভ্যাসগুলো, যা হয়তো আপনাকেও জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে অনেকটা।

[picture]

নিজের কাজ নিয়ে খুশি

সমীক্ষার ফলাফলে দেখা যায় যে, এই ধনী ব্যক্তিরা নিজেদের কাজ নিয়ে খুশি। কাজের প্রতি বিরূপ ভাব মনে রেখে তারা অর্থ উপার্জন করছেন না। তারা তাদের উপার্জনের পথকে পছন্দ করেন এবং তাদের সাফল্যের খুব বড় কারণ এটি।

অভিজ্ঞজনের পরামর্শ

সাফল্যের পথে একজন প্রদর্শক থাকলে মন্দ নয়, এটা মানেন তারা। কোন কাজটা উচিত, কোনটা নয়, এইসব পরামর্শ তারা অভিজ্ঞ কারো কাছ থেকে নিতে অনাগ্রহী হন না এবং নিজেরাও অন্যকে সফল হতে দিক-নির্দেশনা দেন তারা।

জ্ঞানার্জন সর্বদা

জানার কোনো শেষ নেই। সাফল্যের সর্বোচ্চ চূড়ায় থেকেও যে মানুষ নতুন কিছু জানার আর শেখার বাসনা রাখে, সত্যিকার অর্থে সফল সেই মানুষ। এই ধনী মানুষগুলোও প্রতিনিয়তই জ্ঞান অর্জনের চেষ্টায় থাকেন। কিছু শেখার তাড়া থাকে তাদের মধ্যে। নিজ নিজ কাজের ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি করতে বই পড়েন তারা।

স্বাস্থ্য বড় সম্পদ

এই কথাটা শতভাগ মেনে চলেন ধনীরা। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতিই তারা বেশি আগ্রহী। ব্যায়াম করেন প্রায় নিয়মিত, এবং নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে সচেতন। জাঙ্কফুড থেকে দূরে থাকাও অভ্যাস তাদের। রাতে শরীরের চাহিদা অনুযায়ী সময়ের ভালো একটা ঘুম, নিত্যকার অভ্যাসের মাঝে আছে এটাও এবং তাদের সকালটাও শুরু হয় ভোরবেলাতেই, বেলা গড়িয়ে নয়!

রুটিন-বাঁধা দিন

পুরো দিনখানা পরিকল্পনার ছকে বাঁধা থাকে তাদের। কী কী কাজ আছে এইদিনে, কোনটায় কতটা সময় যাবে, এসব গোছানো থাকে আগেই। টু-ডু লিস্ট মেনে চলেন ধনী ব্যক্তিদের অনেকেই।

কর্মঠ ও মিতব্যয়ী

ধনী ব্যক্তিরা কর্মঠ, নিয়মিতই কাজের মধ্যে থাকা তাদের অভ্যাস। আলসেমি করে দিন কাটিয়ে সম্পদ বাড়াচ্ছেন না তারা। এবং তারা মিতব্যয়ীও বটে। বেহিসাবি খরচ করে সম্পদের অপচয় করা তাদের পছন্দের কাজ নয়।

আরেকটি সাধারণ বৈশিষ্ট্য আছে এই ধনী ব্যক্তিদের। শিক্ষাজীবনে এই বিপুল সম্পদের মালিক মানুষগুলো মোটেও চৌকশ ছিলেন না! তারপরেও ধীরে ধীরে নিজেরা প্রস্তুত হয়েছেন এত সাফল্যের জন্য। এ থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও। সাফল্য একদিনে হুট করে আসে না। তবে হ্যাঁ, এর শুরুটা হতে পারে যেকোনো সময়, যেকোনো জায়গায়! আপনি কতটা চান সেই সাফল্যের আলোয় আলোকিত হতে, সেটাই হচ্ছে প্রধান!

  লিখেছেন- মুমতাহীনা মাহবুব সূত্র- বিজনেসইনসাইডার.কম  

সম্পর্কিত লেখা

বাবা-মায়ের প্রতি কর্তব্য পালনে খেয়াল রাখুন কিছু বিষয়
সম্পর্ক

বাবা-মায়ের প্রতি কর্তব্য পালনে খেয়াল রাখুন কিছু বিষয়

সাদমান বাবা-মায়ের একমাত্র ছেলে। বড় আদরেই মানুষ করেছে তাকে তার বাবা-মা। সকালে উঠেই সে ভার্সিটিতে দৌড় দেয়। ভার্সিটি শেষে বাসায় ফিরে, বিকেলে আবার বের হয়...

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে
লাইফ স্টাইল

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে

বর্তমান সময়ে 'ডিপ্রেশন' খুবই পরিচিত একটি শব্দ। ইদানিং ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষকেই এ সমস্যায় ভুগতে দেখা যায়। তবে ডিপ্রেশন কী অথবা কোনটি সত্যিকার...

সাফল্যের জন্য চাই ব্যবস্থাপনায় দক্ষতা
অফিস লাইফ

সাফল্যের জন্য চাই ব্যবস্থাপনায় দক্ষতা

ব্যবস্থাপনায় দক্ষতা, কর্মজীবন আর ব্যক্তিজীবন- এ দুক্ষেত্রেই একজন ব্যক্তির সাফল্যের পরিচায়ক। ভালো ব্যবস্থাপনা জ্ঞান আপনার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য য...

আরও পড়ুন

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা
সুস্থতা

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা

পরিবারে নতুন সদস্যের আগমন। ছোট্ট নতুন অতিথিকে নিয়ে সবাই বেশ আনন্দিত। হঠাৎ দেখা গেলো শিশুটির পায়ের নিচে বেশ বড় কালো একটি দাগ। সহজ ভাষায় বললে জন্মদাগ। ক...

আপনার বাচ্চারা সহজে পড়তে বসছে না?
মা ও শিশু

আপনার বাচ্চারা সহজে পড়তে বসছে না?

শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি ছাত্রছাত্রীর প্রতি বাবা-মাও একটু খেয়াল ও সতর্ক দৃষ্টি রাখলে বাচ্চারা ভালো ফলাফল অবশ্যই করবে। নিয়মের সাথে কিছু কৌশল অবলম্বন...

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?
সম্পর্ক

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?

"তোমাকে দিয়ে কিছুই হবে না, কী করো তুমি সারাদিন? ভালো স্কুল, কোচিং, হাউজ টিউটর- কিছুই তো বাদ রাখিনি, তারপরও তোমার পড়ায় মনোযোগ নেই! গানের ক্লাসেও যাও না...

৩-৬ বছরের শিশুদের যত্ন
মা ও শিশু

৩-৬ বছরের শিশুদের যত্ন

সবাই বলে তিন থেকে ছয় বছরে বাচ্চার মূল মানসিক ধাপ তৈরি হয়। ছোট্ট সোনামনিরা তাদের শৈশবে পা দেয় দুলু দুলু পদক্ষেপে। তাদের কল্পনা শক্তি প্রখর, আছে নানা...

সন্তানকে কৃতজ্ঞতা ও সদয়তা কীভাবে শেখাবেন?
সম্পর্ক

সন্তানকে কৃতজ্ঞতা ও সদয়তা কীভাবে শেখাবেন?

সন্তানের মধ্যে ছোটবেলা থেকেই কৃতজ্ঞতা ও সদয়তার গুণাবলি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের সহানুভূতিশীল ও মানবিক করে তোলে। যখন শিশুরা ছোটবেল...

সহজ জীবনের সূত্র কী?
অফিস লাইফ

সহজ জীবনের সূত্র কী?

ব্যক্তিগত জীবন হোক অথবা কর্মজীবন আমারা যদি ঠিকমতো আমাদের সময়টাকে বণ্টন করতে পারি, দুর্ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে, ইতিবাচক মনোভাব সবসময় ধরে রাখতে পারি,...

…