আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?

সাজগোজ সম্পাদক · Apr 17, 2017 · 1 min read

আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?

আমার জন্মের পর আমার ভাই  আমাকে দেখে  চিৎকার করে কাঁদতে শুরু করে “এই পচা বাবুটা আমার সব আদর নিয়ে যাবে” যদিও সবাই সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল। হয়তো এটাই স্বাভাবিক ।বাচ্চারা যখন ঈর্ষা করে আমরা তখন খুশি হই। কিন্তু প্রশ্ন হছে আদৌ কি এটা স্বাভাবিক অথবা খুশি হওয়ার বিষয় কিনা। আমাদের এই বোকা আনন্দ যে একটা বাচ্চার জন্য কতটা ভয়ংকর হতে পারে সেটাআমরা কখনো ভবেও দেখি না।এই ছোট ছোট ঈর্ষা বাচ্চাদের অবচেতন মন খুব সহজে গ্রহন করে।দ্বিতীয় বাচ্চা হওয়ার পর প্রথম বাচ্চা জেদি হয়ে যাচ্ছে ,ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করছে, বড়দের সাথে খারাপ আচরণ করছে। বিশেষ করে নতুন ভাই বোনকে সহ্য করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা হয়??

প্রথম বাচ্চা খুব স্বাভাবিক ভাবে বাবা মায়ের চোখের মনি হয়ে জন্ম নেয়।মা যখন কন্সিভ করে তখন থেকে মূলত দূরত্বটা তৈরি হয় কারন মা তখন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে না আর চাকুরীজীবী মা হলে তো কথাই নেই। সারাদিন অফিস করে এসে রান্নাঘর সামলানো ।তারপর বাচ্চাকে আলাদা করে সময় দেওয়ার জন্য শরীর তো আর সায়ে দেয়া না ।ফলে বাচ্চা একটু একটু করে মায়ের থেকে দূরে সরতে থাকে ।সেটা আরও মারাত্তক  আকার ধারন করে যখন সে তার মত আরেকজনকে দেখে।সবার বাস্ততা  তখন নতুন আগুন্তুকে নেয়া ।গতকাল যে বাচ্চাটা ছোট ছিল আজ দুম করে সে বড় হয়ে গেল।সবাই বলছে তুমি বড় আপু/ভাই।আত্মীয়রা রা আসছে নতুন বাচ্চাটাকে গিফট নিয়ে দেখতে আসে ।তার দিকে কারও খেয়াল নেই। এবার একটু ভাবুনতো একটা ছোট বাচ্চা  যার পৃথিবী বলতে শুধুই বাবা-মা,যে কিনা দুইদিন আগেও সবার মধ্যমণি ছিল আজকে কারো তাকে দেখার সময় নেই।বাচ্চাটার মনের অবস্থাটা  তখন কি হয়।

এখন হয়তো আপনি বলবেন প্রথম বাচ্চার মন খারাপ হবে বলে কি দ্বিতীয় বাচ্চা নিব না নাকি। না আমি মোটেও সেটা বলছি না। এখন সমাধান কি।

কখনই বাচ্চাটাকে এক দিনের ব্যবধান বড় করে দিবেন না। বাচ্চাদের বলবেন না এই নতুন বাবুটাকে রাস্তা/হাসপাতাল থেকে এনেছি অথবা কাক দিয়ে গেছে।উড়ে এসে জুড়ে বসা যেমন আপনার পছন্দ নয় তেমনি একটা ছোট বাচ্চার যে পছন্দ হয়ে যাবে সেটা ভাবাও উচিত নয়।এখনকার বাচ্চারা যথেষ্ট স্মার্ট বুঝিয়ে বলেন তার একটা নতুন বন্ধু আসছে/ এসেছে। আর যদি সম্ভব হয় তাহলে মায়ের প্রেগন্যান্সি পিরিয়ড থেকেই বাচ্চাটার সাথে তার নতুন সঙ্গীকে নিয়ে গল্প করুন যাতে বাচ্চাটার কল্পনার জগত জুড়ে একটা নতুন বন্ধু ঘোরাফেরা করে। সম্ভব হলে গর্ভাবস্থা থেকে শিশুর নড়াচড়া আপনার বাচ্চাটিকে স্পর্শ করতে দিন।মূলকথা নতুন যে আসবে তার সাথে আপনার বাচ্চার সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন।যাতে সে নতুন ভাই/বোনকে নিয়ে উৎসাহ পাএ। ঈর্ষা না  করে ভালবাসে।তার সচেতন এবং অবচেতন মন জুড়ে যেন নতুন বন্ধুর প্রতি ভালবাসাই থাকে।

এতক্ষনতো পূর্ব প্রস্তুতি নিয়ে বললাম। কিন্তু যদি আপনি এই সময় পার করে ফেলেন তাহলে কি করবেন। এক্ষেত্রে বাবার দায়িত্ব একটু বেশি সন্তানকে মা যেহেতু সময় দিতে পারছে না তাই বাবাকে সময় দিতে হবে। বাচ্চাকে খেলনা না দিয়ে ঘুরতে নিয়ে যান। দূরে নেওয়া সম্ভব না হলে আশেপাশে  পার্ক /রাস্তাএ হাঁটতে নিয়ে যান। রাতে ঘুমানোর সময় বিভিন্ন গল্প শোনান বিশেষ করে আপনার ছোট বেলার ভাই বোনের সাথে মজার কোন স্মৃতি । যদি কখনও খারাপ আচরণ  করেও ফেলে তখন না বকে পরে গল্পয়াকারে বুঝিয়ে বলুন। কারন বাচ্চারা বকা/ মারের পর তাৎক্ষণিক ভাবে করব না বললেও একটু পর তা ভুলে যায়ে। তাই এই ভুলটা করবেন না। বড় তাই ছোট ভাইবোনের খেলনা নিতে পারবে না আবার ছোট তাই ছোট ভাইবোনকে কোলে / আদর করতে পারবে না। এমন দুই ধরনের মতবাদ থেকে সরে আসুন। দুই সন্তানকে কাছাকাছি আসতে দিন।

আমাদের একটু সচেতনতা একটি শিশুর ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারে।

লিখেছেনঃ সুমাইয়া সায়মা

ছবিঃ Cure

সম্পর্কিত লেখা

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?
লাইফ স্টাইল

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?

মানব মস্তিষ্কের একটি বিস্ময়কর দিক হল অবচেতন মন, যাকে বলে ‘subconscious mind’। এটি এমনই শক্তিশালী, যা আমাদের অনেক সমস্যার সমাধান, অনুপ্রেরণার উৎস হতে প...

পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?
সম্পর্ক

পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?

একটি পরিবারের বড় মেয়ে মানেই হচ্ছে বাড়তি দায়িত্ব। বড় ভাই বা বোনের দায়িত্বই হচ্ছে ছোট ভাই/বোনদের একমাত্র বন্ধু হওয়া। মাঝে মাঝে এই কাজটি হতে পারে আপনার জ...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

আরও পড়ুন

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই
মা ও শিশু

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই

আজকাল মায়েদের মুখে প্রায়ই একটা অভিযোগ শুনতে পাওয়া যায়- তার বাচ্চা খেতে চায়না বা যুদ্ধ করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আসলেই কি তাই? খিদে পেলেও খেতে চায়না...

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য
মা ও শিশু

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য

একটি পরিবারের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে, যখন সেই পরিবারে একজন নতুন অতিথির আগমন ঘটে। নবজাতকের জন্ম বাবা-মা সহ পরিবারের সবার জীবনে নিঃসন্দেহে অত্যন্ত...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?
মা ও শিশু

বেশি বয়সে মা হওয়ার ৭টি ঝুঁকি নিয়ে আপনি কতটা সচেতন?

বর্তমান যুগের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে ভাবনা আর অর্থনৈতিক চাপের মুখে পড়ে অনেকেই মা হবার সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করে ফেলেন। ফলে ৩৫ বছরের বেশি গর্ভবতী...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

…