শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

ফারিয়া · Jul 07, 2014 · 1 min read

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি দূরে সরিয়ে দিয়ে বলে “ এই খাবার আমার পছন্দ না। আমি খাব না।” মাঝে মাঝে এই খাবার সম্পর্কে আপনি আপনার শিশুকে অনেক বুঝিয়ে থাকেন, এর গুণাগুণগুলো বলেন, কিন্তু একটি শিশুর সন্তুষ্টির জন্য এটি পর্যাপ্ত নয়। তবে ইচ্ছে করলেই সেটা খাওয়ানোর বাহানা খুঁজতে পারেন আপনারা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিছু পদ্ধতি যার সাহায্য নিন এবং খুব সহজে আপনার শিশুকে খাবার খাওয়ান। পদ্ধতিগুলো খুবই কার্যকরী। তাহলে দেরি না করে জেনে নিন পদ্ধতিগুলো এবং খুব সহজে আপনার শিশুকে খাবার খাওয়ান ।

শিশুকে খাবার খাওয়ানোর পদ্ধতি

(১) ছুটির দিন

ছুটির দিনগুলোকে হাতে রাখুন। আপনার বাচ্চাটাকে সাথে নিয়ে চলে যান কোনো মল কিংবা সবজি বাজারে এবং তাকে প্রাধান্য দিন যে সে কোনটি কিনতে চায়? কোন সবজি বা ফল সে কিনতে চায় বা খেতে চায় তাকে জিজ্ঞেস করুন, সেই সাথে প্রত্যেকটি খাবারের সাথে তাকে পরিচয় করিয়ে দিন এবং গুনাগুনগুলো জানান। কাঁচাবাজার ছাড়া আপনি বাচ্চাকে সুপার শপগুলোতেও নিয়ে যেতে পারেন।  শিশুকে খাবার খাওয়ান এই অসাধারণ পদ্ধতি অবলম্বন করে।

(২)  খাবার খাওয়ার জন্য প্রশংসা  

আপনার শিশু যদি একটু বড় হয় তবে তাকে শিক্ষার অংশ হিসেবে খাদ্যের রং, জমিন, আকৃতি এবং খাদ্য গুলো কোথায় জন্মে তা সম্পর্কে ধারণা দিন। আরো একটু বড় বেবি হলে তাদেরকে সুযোগ দিন যেন তারা নতুন কোন রেসিপি শিখে এবং বাচ্চাকে সাথে নিয়ে রান্নাটি করুন। খাবার সময় তাকে খাবারের জন্য তার প্রশংসা করতে ভুলবেন না একদম।

(৩) রঙ বেরঙের খাবার 

ছোট বাচ্চা, যাদের ৬ মাস- ১ বছর বয়স তাদের জন্য খাবার খাওয়ানোর ধরন একটু ভিন্ন হলেও ব্যাপারটা কিন্তু একই। আপনার শিশুকে রঙ বেরঙের খাবার সামনে দিন। বাচ্চারা এই সময়ে রঙ এর প্রতি আকর্ষণ বোধ করে। তাই বাচ্চার সামনে কয়েক রঙ এর খাবার ফেলে রাখুন। তবে তাকে জোর করবেন না। দেখবেন কোনো না কোনোটাতে বাচ্চা মুখ দিবেই। রঙ বেরঙের খাবার দেখিয়ে শিশুকে খাবার খাওয়ান।

(৪) বাচ্চার সাথে নিজেও খান

বাচ্চারা অনুকরণ প্রিয়। তাই তাদের কে খাওয়াতে হলে আগে নিজেকে খেয়ে দেখাতে হবে। বাচ্চা আপনাকে অনুকরণ করবে।শিশুকে খাবার খাওয়ান কিন্তু তার সাথে নিজেও বাচ্চার সাথে খেতে পারেন।

(৫) সুস্বাদু খাবার

খাবার যেন সুস্বাদু হয়, একটু মিষ্টি খাবার শিশুরা পছন্দ করে। আগে নিজে চেখে দেখুন তারপর আপনার শিশুকে খাবার খাওয়ান।

শিশুকে সুস্বাদু খাবার খাওয়াচ্ছে একজন মা

(৬) খাবারে আনুন ভিন্নতা

খাবারে ভিন্নতা এনে শিশুকে খাবার খাওয়ান। শিশুকে সব সময় একই খাবার দিবেন না, এতে করে বাচ্চার খাবারে একঘেয়েমি চলে আসে। তবে বেশি ছোট বাচ্চার জন্য একটি খাবার ২-৩ দিন খাওয়ান।

(৭) চিকিৎসকের পরামর্শ

সবকিছুর পরও অনেক বাচ্চা কিছুই খায় না তাদের কে বলছি, অনেক সময় বাচ্চার পেটে কৃমি হলে তারা খেতে চায় না, বমি করে। তাই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়া এমন সব খাবার বাচ্চাকে দিন যা তার জন্য যেমন পুষ্টিগুণ সম্পন্ন তেমনি মজাদার, তেমনি বাড়ন্ত শিশুদের প্রয়োজনীয়।

(৮) মাছের ভিন্ন আইটেম 

অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু একই বাচ্চাকে ফিশ কাটলেট করে দিন ঠিকই পছন্দ করে খাবে। সমস্যা কোথায়? দিয়ে দিন আপনার পছন্দের খাবারটিতে তার পছন্দ মত চেহারা। ফিশ কাটলেট, চিংড়ি দিয়ে নুডুলস ইতাদি।

(৯) ডিমের ভিন্ন আইটেম

বাচ্চা ডিম খায় না। ঠিক আছে, তার সুজির সাথে ডিমটি মিলিয়ে দিন। বাচ্চা বুঝবেও না। খিচুরির সাথে মিশিয়ে দিন। একটু বড় বাচ্চাদের কে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, কিংবা ডিম চপ। খাবার ভিন্নভাবে পরিবেশন করুন।

(১০) সবজি রান্নায় ভিন্নতা

সবচেয়ে বড় সমস্যা সবজি নিয়ে। নুডুলস এর সাথে দিন, পাকোড়া বানিয়ে দিন, সবজি রোল বানিয়ে দিতে পারেন। কোনো ১টা খাবার তো নিশ্চয়ই পছন্দ করবে। সাথে চিজ মিলিয়ে দিলে তো সোনায় সোহাগা।

(১১) রুটি অথবা ফ্রাইড রাইস  

শিশু ভাত খায় না? রুটি খাওয়ান, ফ্রাইড রাইস করে দিন স্বাস্থ্যসম্মত ভাবে। বার্গার তৈরি করে দিন নিজ বাসায়। ডিম, রুটি, সবজি, পনির, মাংস সব কিছু দিয়ে তৈরি করে দিন, বাচ্চা পছন্দ করবে আবার আপনার চিন্তাও কমে যাবে।

(১২) খাওয়ার সময় গল্প করুন

বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে। গল্প শুনতে শুনতে কখন খাবার খেয়ে ফেলে তা খেয়ালই করে না। তাই খাওয়ার সময় মজার গল্প শুনাতে ভুলবেন না কিন্তু। শিশুকে খাবার খাওয়ান গল্প করতে করতে।

আরও অনেক রকম খাবার তৈরি করে খাওয়াতে হবে শিশুকে। মা হয়েছেন, এখন ভালো একজন রাঁধুনি হয়ে যান নিজের ছোট্ট বাচ্চার জন্য।

 ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

আরও পড়ুন

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?
মা ও শিশু

বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?

প্রত্যেকটা শিশুর সঠিক বৃদ্ধির জন্য দরকার পর্যাপ্ত পুষ্টি। জন্ম থেকে শুরু করে প্রতি পর্যায়ে বাচ্চাদের খাবারের চাহিদা পরিবর্তন হতে থাকে। জন্মের পর মুহূর...

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?
মা ও শিশু

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?

সবসময় আমরা জেনে এসেছি শিশুকে কি খাবার দেওয়া যেতে পারে বা কোন খাবার তার জন্য ভালো। কিন্তু আজকে জানবো ১ বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন খাবারগুলো না দেও...

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

আপনার সন্তানটি নিরাপদে বেড়ে উঠছে তো?
মা ও শিশু

আপনার সন্তানটি নিরাপদে বেড়ে উঠছে তো?

আমরা সবাই কমবেশি আমাদের বাচ্চাদের অপরিচিত মানুষদের থেকে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় এই শিক্ষা দেই। কিন্তু বিপদ কি সবসময় অপরিচিতদের দ্বারা হয়? পরিস্...

…