বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?

ফারিয়া ইসলাম · Apr 15, 2016 · 1 min read

বিভিন্ন বয়সে শিশুর খাবার তালিকা কেমন হবে?

প্রত্যেকটা শিশুর সঠিক বৃদ্ধির জন্য দরকার পর্যাপ্ত পুষ্টি। জন্ম থেকে শুরু করে প্রতি পর্যায়ে বাচ্চাদের খাবারের চাহিদা পরিবর্তন হতে থাকে। জন্মের পর মুহূর্তে শিশুর জন্য সবচেয়ে বেশি দরকার মায়ের বুকের দুধ। যে দুধ থেকে একটি বাচ্চা পেয়ে যায় তার চাহিদা মত সব ধরনের পুষ্টি। এই দুধই একটি শিশুকে সব ধরনের ইনফেকশন এবং রোগ থেকে মুক্তি দিতে পারে। আরো স্পষ্ট করে বললে, ০-২৪ মাস বয়সের শিশুর খাবার তালিকা কেমন হবে এ নিয়ে অনেক মা চিন্তায় থাকেন। এ বয়সটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার দ্রুত বৃদ্ধিতে। চলুন জেনে নেওয়া যাক ০-২৪ মাস বয়সের শিশুর খাবার তালিকা কেমন হবে তা নিয়ে।

০-২৪ মাস বয়সের শিশুর খাবার কেমন হওয়া চাই?

আসুন ধাপে ধাপে জেনে নিই কোন বয়সে শিশুদের কোন খাবারটি দরকার। এতে প্রতিটি মা বুঝতে পারবে কোন বয়সে কেমন খাবার দরকার বাচ্চাদের পুষ্টি ও বৃদ্ধিতে।

জন্ম থেকে ৬ মাস

এই ৬ মাস শিশুর জন্য শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। এছাড়া কোন খাবার তাকে দেয়া যাবে না। যে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায়, তারা সব ধরনের পুষ্টি বুকের দুধ থেকেই পেয়ে যায়। আর যদি কোন মা বাচ্চাকে দুধ দিতে না পারে তবে সে ক্ষেত্রে ফর্মুলা দুধ দিতে হবে।

০-৬ মাস বয়সের শিশুর খাবার মায়ের বুকের দুধ - shajgoj.com

এই সময় শুধু মাত্র ভিটামিন ডি-এর জন্য বাচ্চাকে রোদে দিতে হবে। সকালের রোদটা বাচ্চাদের ভিটামিন ডি-এর চাহিদা পুরণ করে থাকে।

৬-১২ মাস

এই সময়টা বাচ্চাদের বাড়ন্ত বয়স। এই বয়সেও বাচ্চাকে মায়ের দুধ দিতে হবে। ২ বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ দেয়া যাবে। তবে এই সময়ে অন্যান্য খাবারে বাচ্চাকে অভ্যস্ত করাতে হবে। ৬ মাস এর শেষ থেকে বাচ্চাকে ফর্মুলা খাবার দেয়া যেতে পারে সেই সাথে বিভিন্ন শক্ত খাবারেও পরিচিত করতে হবে।

৬-১২ মাস বয়সের শিশুর খাবার - shajgoj.com

খাবার শুরু করুন আয়রন জাতীয় খাবার দিয়ে। এই আয়রন জাতীয় খাবার শিশুর বৃদ্ধি এবং মস্তিস্ক বিকাশ করতে সহায়তা করে। দিনে কয়েকবার এই খাবার দিতে পারেন। উদাহারণ হিসেবে বলা যায়- মুরগীর একটি কলিজা মেখে খাওয়াতে পারেন শিশুকে। অথবা মাছ খুব নরম করেও দিতে পারেন শিশুকে।

এই খাবার দেয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে। বাসায় তৈরি খাবারের মধ্যে একটু একটু করে খাবারগুলোর সাথে বাচ্চাকে পরিচিত করান। তাদেরকে বুঝতে দিন খাবারের বিভিন্ন স্বাদ।

৬-১২ মাস বয়সের শিশুর বর্ধিত খাবার তালিকা‍য় মাছ, ডাল ইত্যাদি - shajgoj.com

বাচ্চাদের আস্তে আস্তে এমন খাবার দিন যা তারা হাতে ধরে খেতে পারবে। সেদ্ধ করা সবজি কিংবা নরম ফল হতে পারে বাচ্চাদের জন্য আদর্শ খাবার। ৯ মাস বয়সের পর বাচ্চাকে গরুর দুধ দিতে পারেন। এর আগে না দেয়াই ভালো। তাছাড়া ১ টি ডিম প্রতিদিন দিতে পারেন।

এসময় খিচুড়ি দিতে পারেন, সে ক্ষেত্রে ডাল ও চাল এর পরিমাণ সমান রাখা উচিত। এবং সাথে সবজি, মাছ, মাংস, ডিম মিশিয়ে নেয়া যেতে পারে।

১২-২৪ মাস

এই সময়ে আপনার বাচ্চার জন্য খাবারের বিভিন্ন গ্রুপ থেকে খাবার দেয়া প্রয়োজন। খাবারের সময়কে ঠিক করার এখনই সময়। ৫-৭ বার বাচ্চাকে একই সময়ে খাবার দিন।

১২-২৪ মাস এর শিশুর খাবার মাছ মাংস ডিম দুধ ও সবজি - shajgoj.com

পরিবারে সবার সাথে তাকে খেতে দিন এবং সকলের জন্য রান্না করা খাবার থেকে বিভিন্ন খাবার দিতে থাকুন। এতে করে বাচ্চারা ভালো অভ্যাস করতে পারবে। মাছ, মাংস, ডিম, দুধ, সবজি ও অন্যান্য খাবারগুলোতে বাচ্চাকে ধীরে ধীরে অভ্যস্ত করতে থাকুন।

ছোট থেকেই বাচ্চাদের খাবারের দিকে নজর রাখুন। মনে রাখবেন শিশুদের খাবার অবশ্যই মজাদার হতে হবে। কারণ তারাও খাবারের স্বাদ বোঝে।

ছবি - সংগৃহীতঃ ম্যাজিকালমোমেন্টসফ্যামিলিফটোগ্রাফি, রেইজিংচিলড্রেন.নেট.এইউ, পিন্টারেস্ট.কম, রাইজিং চাইল্ড 

সম্পর্কিত লেখা

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

আরও পড়ুন

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

…