১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?

ফারিয়া ইসলাম · Apr 22, 2016 · 1 min read

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?

সবসময় আমরা জেনে এসেছি শিশুকে কি খাবার দেওয়া যেতে পারে বা কোন খাবার তার জন্য ভালো। কিন্তু আজকে জানবো ১ বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন খাবারগুলো না দেওয়াই ভালো। এরকম অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে সে খাবারগুলোই আমরা খাওয়াতে পছন্দ করি। তাহলে, ১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো? জেনে নেই এখনই  ১ বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন খাবারগুলো না দেওয়া ভালো।

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?

১. মধু

বাচ্চার ১ বছর হওয়ার আগে দেয়া উচিত না। অনেক মা-দাদীরা বাচ্চার জন্মের পরই মুখে মধু দিয়ে দেন। ৬ মাস পর্যন্ত মধু তো দূরের কথা মায়ের দুধ ছাড়া কোন খাবার শিশুর মুখে দেওয়া যাবে না। উপরন্তু মধু ১ বছর পর্যন্ত দেওয়া যাবে না। কারণ ১ বছর পর্যন্ত শিশুর বটুলিজম হওয়ার আশঙ্কা থেকে যায়। মধু এই ব্যাক্টেরিয়া বহন করে।  ১ বছর পর হজম শক্তি বাড়ে এবং সে অনেক খাবার সহন করতে পারে।

২. লবন

ছোট বাচ্চাদের কিডনী লবন ও সোডিয়াম সহ্য করতে পারে না। তাই শিশুর খাবারে বাইরের লবন না মেশানোই ভালো। লক্ষ্য রাখতে হবে, এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমান সোডিয়াম থাকে। সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়া যাবে না। ১ বছর পরে তার খাবারে অল্প অল্প লবন মেশাতে পারেন।

৩. চিনি

শিশুর খাদ্যে চিনি মেশানোর দরকার নেই। শিশুকে মিষ্টি স্বাদ অনুভবের জন্য মিষ্টি জাতীয় ফল খেতে দিন। কারণ অতিরিক্ত চিনি দাঁতে ক্ষয়ের পরিমান বাড়াতে থাকে।

৪. টক ফল

১ বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেওয়া উচিত না। কারণ টক জাতীয় ফল এ বিভিন্ন রকম এসিড থাকে যা বাচ্চারা হজম করতে পারে না। তাই বাচ্চাদেরকে মিঠা ফল দেয়া উচিত। যেমন কলা, মিষ্টি আম, আলুবোখারা ইত্যাদি। টক ফল যেমন- কমলা, আঙ্গুর ১ বছরের মধ্যে দেয়া উচিত হবে না।

৫. গরুর দুধ

১ বছর বয়স পর্যন্ত বাচ্চার জন্য গরুর দুধ দেয়া যাবে না। কারণ গরুর দুধে যে আমিষ এর অনুপাত রয়েছে তা মায়ের দুধ থেকে ভিন্ন এবং তা বাচ্চার হজম হয় না। শুধু তাই না, গরুর দুধে যে মিনারেলস আছে তা থেকে বাচ্চার কিডনীতে সমস্যা হতে পারে। পেট খারাপ হতে পারে।

৬. পিনাট বাটার

পিনাট বাটার যে বাদাম থেকে বানানো হয় তা থেকে অনেক বাচ্চার মারাত্মক অ্যালার্জি হতে পারে। বিভিন্ন রকম বাদাম এবং বীজ জাতীয় খাবারগুলোও এ সময় না খাওয়ানো উচিত।

৭. চকোলেটস

বাচ্চারা খেতে খুব পছন্দ করলেও এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে। সাথে এ থেকে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে। আর সাথে দাঁতের অনেক সমস্যার জন্য এই চকলেট দায়ী।

৮. গম

যদি বাচ্চার পরিবারে কারো গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সেই শিশুকে গমের তৈরি কোন খাবার দেয়া যাবে না। কারণ এই গমের গ্লুটেন থেকে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে।

তাই বাচ্চাকে খাবার দেবার সময় একটু লক্ষ্য করে খাবার দেয়া উচিত। কারণ একটি ভুল আপনার শিশুর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। শিশুদের নাজুক পাকস্থলির উপর যাতে প্রেশার না পরে, সেদিকে খেয়াল রাখুন। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে দিন। বাসায় বানানো নরম খিচুড়ি, ফলের পিউরি, মাছ দিয়ে সবজি, মুরগীর ঝোল, সুজি ইত্যাদি খাওয়াতে হবে। আস্তে আস্তে সলিডের পরিমাণ বাড়াবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।

ছবিঃ সংগৃহীত - momjunction

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

আরও পড়ুন

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

…