ব্যস্ত দিনেও লাগুক আকর্ষণীয়

sub-editor · Mar 01, 2017 · 1 min read

ব্যস্ত দিনেও লাগুক আকর্ষণীয়

দৈনন্দিন কাজগুলো ছাড়াও বহু ধরণের কাজ আমাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আর এসব কাজের ভিড়ে অনেকেই আমরা নিজেকে একটু গোছালো দেখানোটাকে অসম্ভব মনে করি। ব্যস্ততায় নিজের দিকে নজর দেয়ার জন্যে তো অনেক সময় প্রয়োজন। কিন্তু অতো সময় কই!!

প্রকৃতপক্ষে বেশী সময়ও কিন্তু লাগে না নিজেকে ফিটফাট এবং সুন্দর দেখাতে। কিছু বিষয়ের দিকে নজর দিলে ১০ মিনিটও কিন্তু লাগে না নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। কীভাবে? চলুন জেনে নিই, ব্যস্ত দিনের ইজি সল্যুশন।

(১) সময় যতটাই ব্যস্ততায় কাটুক না কেন, স্কিনের প্রতি খেয়াল না দিলে কিন্তু চলবে না। স্কিন ক্লিন করে টোনার এবং ময়েশ্চারাইজার কিন্তু লাগাতেই হবে। মুখে একটু ব্রাইট এবং ফ্রেশ লুক আনতে মেকাপের ব্যবহার করা যেতেই পারে। তবে ফাউন্ডেশন এর দিকে একদম যাবেন না। ব্যবহার করুন বিবি ক্রিম অথবা সি সি ক্রিম। কারণ এগুলো ভারী হয় না, হাত দিয়েই সুন্দরভাবে ব্লেন্ড করে নেয়া যায় এবং সময় খুবই কম লাগে। তবে দিনের বেলায় চেষ্টা করুন যে প্রোডাক্ট ই ব্যবহার করেন না কেন, তা যেন এসপিএফ-যুক্ত হয়। তাহলে আর আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন পড়বে না।

(২) ফেস এ একটা সানকিসড লুক আনতে ফেস এর চারদিকে ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন। তবে এটা চাইলে স্কিপও করতে পারেন। তবে ফেস এ একটু কালার যোগ করতে গালে ব্যবহার করুন হালকা রং এর ব্লাশ এবং একটা হেলদি গ্লো এর জন্যে ফেস এর হাই পয়েন্টগুলোতে ব্যবহার করুন হাইলাইটার। এগুলো আপনার লুকে ভিন্নতা এনে দেবে। তবে কিছু গ্লোয়ি/হালকা শিমারী ধরণের ব্লাশ রয়েছে যা গালে, ব্যবহারে একই সাথে ব্লাশ এবং হাইলাইটারের কাজ দিবে। এটা ব্যবহারে আপনার কাজ সহজ হয়ে যাবে এবং সময়ও বাচবে।

[picture]

(৩) এর পরের স্টেপ হলো আপনার আইব্রো। আইব্রো আমাদের ফেসকে ফ্রেম করে। তাই আইব্রো আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ। চটজলদি আইব্রো আঁকতে আইব্রো পেন্সিল বেছে নিন এবং ন্যাচারালভাবে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে আইব্রো এঁকে নিন।

(৪) চোখের মেকাপ করুন আর না করুন আইল্যাশগুলো বাদ দেয়া যাবে না। আইল্যাশে কয়েক কোট মাশকারা লাগিয়ে নিলেই চোখের সাজ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে।

(৫) ঠোটের জন্যে বেছে নিতে পারেন লিকুইড লিপস্টিকগুলো। যেহেতু আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই বার বার লিপস্টিক ব্যবহার করা সম্ভব হবে না। আর লিকুইড লিপস্টিকগুলো লং লাস্টিং হয় বিধায় কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে টিন্টেড লিপ বাম দিয়েও কাজ চালাতে পারবেন।

(৬) এবারে চলে আসি আউটফিট'র ব্যাপারে। ব্যস্ততার দিনে এমন কিছু পরুন, যা আপনার জন্যে কমফোর্টেবল হবে। তবে কালাফুল ধরণের পোশাক পরার চেষ্টা করবেন।  এতে নিজের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে।

(৭) চুলের ক্ষেত্রে বলবো একটা উঁচু পনিটেল আপনার জন্যে পারফেক্ট হবে। তবে চাইলে আপনি বেনী করে নিতে পারেন অথবা উঁচু করে বান বেধে নিতে পারেন। যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন।

এই তো জেনে নিলেন, ব্যস্ততার দিনে কীভাবে চটজলদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়।  আশা করছি এ থেকে একটু হলেও আইডিয়া পাবেন।

মডেল - সানজিদা তন্বী

লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

আরও পড়ুন

কীভাবে আঁকবেন আইব্রো
চোখের সাজ

কীভাবে আঁকবেন আইব্রো

মেয়েদের প্রসাধনে কাজল যেমন পুরনো তেমনি আইব্রো আঁকাও বেশ পুরানো একটি কৌশল। ফ্যাশনের বিভিন্ন যুগে এর ধাঁচ পরিবর্তন হয়েছে, যোগ হয়েছে নতুন স্টাইল, মাত্রা...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?
চোখের সাজ

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেন্স...

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?
চোখের সাজ

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

একটু চিন্তা করে বলুন তো, আপনার ফেইসের কোন অংশটি আপনার পারসনালিটিকে সব থেকে বেশি ফুটিয়ে তোলে??? ঠিক ধরেছেন!!! আপনার আইব্রো। এক জোড়া পারফেক্ট আর্চড আইব্...

…