মিষ্টি কুমড়ার পায়েস

দিতি আহমেদ · Apr 21, 2019 · 1 min read

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্নার রেসিপি। অবাক হবেন না শুনে! মিষ্টি কুমড়া দিয়ে শুধু ঝাল নয়, মিষ্টি আইটেম-ও বানানো যায়। দেখুন তবে।

মিষ্টি কুমড়ার পায়েস বানানোর রেসিপি

উপকরণ

  • মিষ্টি কুমড়া গ্রেট করে নেয়া : ৩ কাপ
  • ঘন দুধ : ২ লিটার
  • ছানা : ১ কাপ
  • গুড়া দুধ : ২ কাপ
  • চিনি : স্বাদমতো
  • এলাচ ও দারুচিনির গুঁড়ো : সামান্য

প্রণালী

১) একটি পাত্রে ২ লিটার দুধ নিয়ে জ্বাল করুন। দুধ জ্বাল হয়ে দের লিটার হয়ে এলে এরমধ্যে গুঁড়া দুধ দিন। গুড়া দুধ সামান্য পানি দিয়ে গুলে দিতে হবে নইলে দলা বেধে যাবে।

২) এরপর এরমধ্যে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এরপর চিনি দিয়ে জ্বাল করতে হবে। চিনি থেকে পানি ছাড়ে তাই চিনি গলে চিনির থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে এরমধ্যে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ, কাজু-পেস্তা কুচি দিয়ে একদম হালকা আঁচে রান্না করতে হবে।

৩) প্রায় ২০/২৫ মিনিট হালকা আঁচে রান্না করার পর পায়েস হয়ে এলে নামিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে ঢেলে কাজু-পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অসাধারণ মজাদার এই পায়েস।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস
রেসিপি

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস

বাঙালিরা বরাবরই ভোজন রসিক। নানা রকম আয়োজনে আমরা আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চাইনা। তাইনা? খাবারের বাহারি নানা আয়োজনের পাশাপাশি বাহারি রকমের মিষ্টি-মণ্ড...

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

আরও পড়ুন

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

বাঁধাকপির পায়েস
ডেজার্ট

বাঁধাকপির পায়েস

পায়েস বাঙ্গালিদের ঐতিহ্যবাহী খাবার। খুব সহজেই ঝামেলাহীনভাবে রান্না করা যায় এই ঐতিহ্যবাহী ডেজার্টটি। আজ আমরা ভিন্নধর্মী বাঁধাকপির পায়েস রান্নার পদ্ধতি...

…