ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস

শাহরীন অনি · Oct 20, 2020 · 1 min read

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস
বাঙালিরা বরাবরই ভোজন রসিক। নানা রকম আয়োজনে আমরা আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চাইনা। তাইনা? খাবারের বাহারি নানা আয়োজনের পাশাপাশি বাহারি রকমের মিষ্টি-মণ্ডা পরিবেশনেরও যেন শেষ নেই আমাদের আতিথেয়তায়। বিন্নি ধানের চালের পায়েস বাঙালিদের একটি ট্র্যাডিশনাল মিষ্টান্ন আইটেম। আসন্ন যেকোন উৎসবে বা পারিবারিক আয়োজনে বিন্নি ধানের চালের পায়েস কিন্তু মন কেঁড়ে নিবে সবার। তাই আজকে আমরা জেনে নিব, কীভাবে খুব সহজেই বানিয়ে নেয়া যায়, বিন্নি ধানের চালের পায়েস। চলুন তাহলে দেরি না করে জেনে নেয়া যাক।

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস বানানোর রেসিপি 

উপকরণ

  • বিন্নি ধানের চাল- ১ থেকে ২ কাপ
  • তরল দুধ- ২ লিটার
  • চিনি- ৩ টেবিল চামচ
  • খেজুরের গুঁড়- ১ থেকে ১.৫ কাপ ( স্বাদ অনুযায়ী পরিমাণ কম বেশি করে নিতে পারেন)
  • এলাচ দানা বা এলাচ গুঁড়া- ১ থেকে ২টি/ ১ চিমটি
  • দারুচিনি- ১টি
  • তেজপাতা- ১ থেকে ২ টি
  • নারকেল কুড়ানো- ১/২ থেকে ১ কাপ
  • কাজুবাদাম- ১০ থেকে ১২টি
  • পেস্তা বাদাম- ১০ থেকে ১২টি
  • কাঠ বাদাম- ৫ থেকে ৬টি
  • ঘি- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

(১) প্রথমেই বিন্নি ধানের চালগুলোকে ভালভাবে ধুয়ে নিতে হবে। এবার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চালগুলোকে। সবচেয়ে ভাল হয় যদি পায়েস বানানোর আগেরদিন সারারাত ধরে চালগুলো ভিজিয়ে রাখা যায়।

(২) এবার একটি ননস্টিক প্যানে পরিমাণ মত দুধ নিয়ে ভালভাবে জ্বাল দিয়ে নিন। মিডিয়াম আঁচে রাখুন। দুধ ফুটতে শুরু করলে তাতে বিন্নি ধানের চাল দিয়ে দিন। দুধে দেয়ার আগে হাত দিয়ে চেপে চেপে হালকা ভেঙ্গে নিতে পারেন। এতে পরিবেশনের সময় দেখতে অনেক আকর্ষণীয় লাগবে।

(৩) এবার দুধের মধ্যে একে একে চিনি, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে জ্বাল দিতে থাকুন।

(৪) আস্তে আস্তে এভাবে দুধ জ্বাল দিতে দিতে যখন তা অর্ধেক হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিন। একটি চামচ দিয়ে অল্প কয়েকটি চাল উঠিয়ে দেখে নিন চালগুলো ভাল মত সিদ্ধ হয়েছে কিনা।

(৫) এবার অন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিন। তাতে ১ চামচ পরিমাণ ঘি ঢেলে দিন। চুলার আঁচ একদম অল্প থাকবে। এবার ঘি তে কুড়ানো নারকেল দিয়ে দিন। নেড়ে চেড়ে হালকা করে ভেঁজে নিন।

(৬) এবার দুধ দেয়া পাত্রটিতে ভাঁজা নারিকেলগুলো দিয়ে দিন। ভালভাবে নেড়ে চেড়ে নিন আবারও।

(৭) নামানোর পূর্বে খেজুরের গুঁড় পায়েসের উপরে হাত দিয়ে ছড়িয়ে দিন। এবার আবার ভালভাবে নেড়ে  নিন।

(৮) একটি পাত্রে এবার পায়েস ঢেলে নিন। উপরে স্যাফরন, কাজু, পেস্তা কিংবা কাঠবাদাম কুঁচি করে ছড়িয়ে দিতে পারেন।

ছবি- khaboronline

সম্পর্কিত লেখা

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

আরও পড়ুন

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস
রেসিপি

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস

বাঙালিদের উৎসব কিংবা অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন চলেই না। খাবার শেষে কিংবা বিকেলের নাস্তায় মিষ্টিমুখ করতে পায়েসের জুড়ি নেই। চিরপরিচিত পায়েসের মধ্যে যশোরে...

মিষ্টি কুমড়ার পায়েস
ডেজার্ট

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্...

বাঁধাকপির পায়েস
ডেজার্ট

বাঁধাকপির পায়েস

পায়েস বাঙ্গালিদের ঐতিহ্যবাহী খাবার। খুব সহজেই ঝামেলাহীনভাবে রান্না করা যায় এই ঐতিহ্যবাহী ডেজার্টটি। আজ আমরা ভিন্নধর্মী বাঁধাকপির পায়েস রান্নার পদ্ধতি...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু
ডেজার্ট

ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু

ছোট বেলায় নানীর বানানো এই নাড়ু অনেক পছন্দের ছিল। নানার বাড়ী গেলে নানী বানিয়ে খাওয়াতো, তারপর মায়ের হাতে বানানোটা খেয়েছি মজা করে। কিন্তু এখন নিজেই যাতে...

…