ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু

sub-editor · Aug 16, 2016 · 1 min read

ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু

ছোট বেলায় নানীর বানানো এই নাড়ু অনেক পছন্দের ছিল। নানার বাড়ী গেলে নানী বানিয়ে খাওয়াতো, তারপর মায়ের হাতে বানানোটা খেয়েছি মজা করে। কিন্তু এখন নিজেই যাতে বানিয়ে খেতে পারেন তাই এর পুরো প্রণালী দেয়া  হল।


উপকরণ

- চাল ১ কেজি - গুড় ১ কেজি - নারিকেল ১ টা - লবন আধা চা চামচ - দারুচিনি বড় এক টুকরা - সাদা এলাচ ২ টা - জিরা আস্ত আধা চা চামচ - পানি ২ টেবিল চামচ

[picture]

প্রণালী ( ১ ) প্রথমে একটি বড় বাটিতে চাল নিয়ে তার সাথে লবন আর পানি দিয়ে হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে । ( ২ ) ১ ঘন্টা পরে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে । মুড়ি ভাজার সময় চাল আধা ভাজা হলে দেখতে যেমন হয় , তেমন করে চালগুলো ভেজে নিতে হবে । ( ৩ ) এবার ভাজা চালগুলো ভালোভাবে গুড়ো করে নিতে হবে । চাল গুড়ো করার কাজটি আপনি বাসায় পাটায় বা গ্রাইন্ডারে করতে পারেন । অথবা বাজারে চাল গুড়া করার মেশিন থাকে, বেশি চাল হলে মেশিনে গুড়া করে আনতে পারেন । ( ৪ ) এরপর নারিকেল কুড়িয়ে রেখে দিতে হবে । নারিকেল কুড়ে দিতে না চাইলে ছোট ছোট করে কেটে পাটায় থেঁতো করে দিতে পারেন । ( ৫ ) এবার দারুচিনি, সাদা এলাচ ও আস্ত জিরা একটি কড়াইয়ে হালকা টেলে নিয়ে ভালো করে গুড়ো করে নিতে হবে । এরপর গুড় ভালো করে গুড়ো করে রেখে দিতে হবে । ( ৬ ) এখন চালের নাড়ু তৈরীর সব প্রস্তুতি শেষ , এবার হাতে নাড়ু বানানোর পালা । একটি বড় গামলায় চালের গুড়া নিয়ে তার মধ্যে গুড়া করে রাখা গুড়, মশলা গুড়া ও নারিকেল দিয়ে দিতে হবে । ( ৭ ) এবার হাত দিয়ে ভালো ভাবে চালের গুড়ার সাথে সব কিছু মাখাতে হবে । অনেক ক্ষন ধরে এভাবে মেশানোর ফলে গুড়ের কারণে আঠালো ভাব চলে আসবে । তখন হাত দিয়ে মুঠি করে চেপে চেপে আপনার পছন্দ মত সাইজের নাড়ু বানাতে হবে । পরিবেশন চালের নাড়ু প্লাষ্টিক এর বক্সে করে রেখে বেশ কিছু দিন ধরে খাওয়া যায় । আরো বেশী দিন ভালো রাখতে চাইলে বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিন ।   ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!
ত্বকের যত্ন

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!

আপনি কি কখনও মুখে চালধোয়া পানি ব্যবহার করেছেন? যদি উত্তরটি হয় না তবে আমি বলব আসলেই আপনি অনেক কিছু মিস করেছেন। চালধোয়া পানির উপকারিতা এত বেশি যা আপনি শ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

মাটন বিরিয়ানি
মেহমানদারী

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে । উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতী...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…