ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

সুমনা ফাল্গুনী · Jan 15, 2017 · 1 min read

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শেষে বাসায় ফিরে আয়নার দিকে তাকালে আমাদের সবার মনই কম বেশি খারাপ হতে বাধ্য। পরিবেশ দুষণের প্রভাব, ঘাম, তেল মিলে মুখের অবস্থা একদম ম্লান তেলতেলে করে রাখে। এই অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় চালের গুঁড়ার নিয়মিত ব্যবহারে। তাও খুব অল্প সময়ের মধ্যেই বুঝবেন স্কিনের পরিবর্তন। বিশেষ করে আমরা যারা ধৈর্য্য ধরে দীর্ঘমেয়াদি স্কিন কেয়ারের চিন্তাও করতে রাজি নই তাদের জন্য চালের গুঁড়া খুবই কাজের জিনিস। সপ্তাহে দুই/তিন দিন করে ব্যবহারেই এক মাসের মধ্যেই স্কিন হবে ফর্সা, দাগমুক্ত এবং টলটলে  লাবণ্যময়।

[picture]

চালের গুঁড়া যেভাবে কাজ করবে -

ত্বক ফর্সা করতে চালের গুঁড়া যেভাবে কাজ করবে তা জানুন - shajgoj

(১) চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চমানের PABA (Para aminobenzonic acid), যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে। ফলে সুর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত ।

(২) চালের গুঁড়ায় থাকা allantoin নামের উপাদান  রোদে পোড়া ত্বক ঠিক করে ও  ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে।

(৩) চালের গুঁড়ায় থাকা tyrosinase নামক উপাদান স্কিনের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।

(৪) চালের গুঁড়া স্কিনের অতিরিক্ত  অয়েল ও সেবাম উৎপাদন দূর করে।

(৫) চালের গুঁড়ায়  থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে,  ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।

(৬) চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টানটান করে তুলে।

এই চালের গুঁড়া দিয়ে বেশ কয়েকভাবে মাস্ক বানানো যায়। তবে এখানে আমি তিনটি ফেসমাস্ক বানানোর কথা আপনাদের জানাবো, যা আপনাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। ফেস থেকে দাগ-ছোপ দূর করবে, টানটান করবে, ফর্সা ও উজ্জ্বল করবে কয়েক সেড  পর্যন্ত।

(১) চালের গুড়া, আটা ও দুধের মাস্ক

  • এক চা চামচ চালের গুঁড়া
  • এক চা চামচ আটা
  •  এক চা চামচ গুঁড়া দুধ/ দুই চা চামচ লিকুইড দুধ
ত্বক ফর্সা করতে চালের গুড়া, আটা ও দুধের মাস্ক - shajgoj

সব উপাদান ভালো করে মিশাতে হবে। এরপর মুখ ধুয়ে মাস্কটা মুখে  ও গলায় লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে ভালো করে। খেয়াল রাখতে হবে মুখে যেন কিছু থেকে না যায়। সপ্তাহে  ২/৩ বার লাগাতে হবে। এক মাসের মধ্যেই দেখবেন স্কিন ঝলমল করছে।

(২) চালের গুঁড়া,মুলতানি মাটি ও টমেটোর মাস্ক

  • এক চা চামচ চালের গুঁড়া
  • আধা চা চামচ মুলতানি মাটি
  • অর্ধেকটা টমেটোর রস
ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়া,মুলতানি মাটি ও টমেটোর মাস্ক - shajgoj

এক সাথে সব উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মুখ ধুয়ে মাস্কটা মুখে ও গলায় লাগাতে হবে। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এটি আপনার স্কিনের অতিরিক্ত তেল, সেবাম দূর করবে আর স্কিন উজ্জ্বল করবে ভীষণ রকম। এই মাস্কটিও সপ্তাহে ২/৩ দিন লাগাতে হবে। তবে খুব ভালো হয় যদি রোজ একবার লাগানো যায়।  তবে সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাওয়া শুরু করবেন।

(৩) চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্ক

এই মাস্কটি খুব ভালো এক্সফলিয়েটিং প্যাক হিসেবে কাজ করে। স্কিনের মরা চামড়া দূর করে খুব ইফেক্টিভ-ভাবে। এর জন্যে আপনাকে যা করতে হবে তা হল-

  • এক চা চামচ চালের গুঁড়া
  • দুই চা চামচ অ্যালোভেরার রস
ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্ক - shajgoj

মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। ২০ মিনিট পর মুখ পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে ম্যাসাজ করে মাস্ক তুলে ফেলতে হবে। এরপর যথারীতি প্রচুর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার করলেই হবে।

যে কোন হোমমেড মাস্কে সাধারণত কেমিক্যাল ফ্রি হয়। তাই এইসব মাস্ক কাজ করতে একটু সময় নেয়। কেমিক্যালযুক্ত প্রোডাক্ট খুব দ্রুত কাজ করে ঠিকই কিন্তু তার সাইড এফেক্টও থাকে। মাঝে মাঝে সাইড এফেক্টের প্রভাব হয় খুব ক্ষতিকরভাবে। তাই সময় একটু বেশি লাগলেও কেমিক্যাল ফ্রি হোমমেড মাস্কগুলোই স্কিনের জন্যে ব্যবহার করা ভালো। এতে স্কিনের ক্ষতি তো হয়ই না বরং নিয়মিত ব্যবহারে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায়।

ছবি - কুকি ডট আইআর

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!
ত্বকের যত্ন

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!

আপনি কি কখনও মুখে চালধোয়া পানি ব্যবহার করেছেন? যদি উত্তরটি হয় না তবে আমি বলব আসলেই আপনি অনেক কিছু মিস করেছেন। চালধোয়া পানির উপকারিতা এত বেশি যা আপনি শ...

শীতেও উজ্জ্বল ত্বকের জন্য রাইস ফেস মাস্ক
ত্বকের যত্ন

শীতেও উজ্জ্বল ত্বকের জন্য রাইস ফেস মাস্ক

ঠাণ্ডাটা একটু জেঁকে বসার সাথে সাথে অনেকের বাসাতেই নিশ্চয়ই পিঠা পুলির আয়োজন শুরু হয়ে গেছে, তাই না? আর আমাদের শীতের পিঠা কি চালের গুঁড়া ছাড়া হয় নাকি? বা...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

আরও পড়ুন

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

গরম গরম ভাপা পিঠা
ডেজার্ট

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন ত...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক
ত্বক

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক

এই গরমে এমন কোনও রিফ্রেশিং মাস্ক খুঁজছেন যা একইসাথে আপনার স্কিনের ট্যান দূর করে স্কিনে আনবে একটা গ্লোইং ফিনিশ এবং কমাবে এক্সেস অয়েল? তাহলে আজকের রিভিউ...

…