চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!

আনিন্তা আফসানা · Jan 05, 2018 · 1 min read

চালধোয়া পানি ব্যবহারে হবে ত্বকের সৌন্দর্য ও কোমলতা বৃদ্ধি!

আপনি কি কখনও মুখে চালধোয়া পানি ব্যবহার করেছেন? যদি উত্তরটি হয় না তবে আমি বলব আসলেই আপনি অনেক কিছু মিস করেছেন। চালধোয়া পানির উপকারিতা এত বেশি যা আপনি শুধুমাত্র তা ব্যবহার করলেই বুঝতে পারবেন। ব্রণের দাগ থেকে শুরু করে বলিরেখার সমস্যা পর্যন্ত সমাধান করতে পারে এই টোনার। যদিও এই টোনার বানাতে শুধুমাত্র পানি এবং চালেরই প্রয়োজন হয়। উপকরণ কম হলেও উপকারিতা কিন্তু অনেক। এটি সম্পূর্ণ প্রাকৃতিক তাই ত্বকের কোন ধরনের ক্ষতি হয় না। এই টোনারটির সবচেয়ে ভালো লাগার বিষয় হল অনেক কম উপকরণ দিয়ে এবং অনেক কম সময়ে এটি বানানো যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক এই টোনারটি বানাতে আপনার কী কী লাগবে।

উপকরণ

  • ১/২ কাপ চাল
  • পানি

চালধোয়া পানি তৈরির প্রক্রিয়া

  • প্রথমেই চালগুলো পরিষ্কার কিনা তা ভালো করে দেখে নিন। চালে কোন ময়লা থাকলে তা ঝেরে নিন। হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। এতে করে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।
  • এরপর একটি পাত্রে চালটুকু নিয়ে তাতে পানি দিয়ে দিন। পানি ততটুকুই দিবেন যাতে চালটা পুরো পানিতে ডুবে থাকে।
  • ১৫ মিনিটের জন্য চাল পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে চালের ভিটামিনগুলো সব পানিতে চলে যায়।
  • ১৫ মিনিট পর পানি থেকে চালগুলো আলাদা করে ফেলুন। যেকোন একটি পাত্রে চালের পানি সংরক্ষণ করুন। অবশিষ্ট চাল ভাত রান্নার কাজে ব্যবহার করুন।

মুখে চালধোয়া পানি যেভাবে ব্যবহার করবেন

১. ক্লিঞ্জার হিসেবে

ক্লিঞ্জার হিসেবে চালের পানি অনেক উপকারি। পানি দিয়ে প্রতিবার মুখ না ধুয়ে চাইলে কয়েকবার চালের পানি ব্যবহার করতে পারেন।

২. টোনার হিসেবে

একটি কটন বলে চালের পানি নিয়ে মুখে এবং গলায় লাগিয়ে নিতে পারেন টোনার হিসেবে এই চালের পানি। প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই টোনার লাগাতে পারেন। আপনি যদি ক্লিঞ্জার এবং টোনার হিসেবে চালের পানি ব্যবহার করেন তবে সাথে সাথেই পরিবর্তনটা বুঝতে পারবেন। চালের পানি ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে কোমল, মসৃণ এবং প্রাণবন্ত।

তবে যদি সাথে সাথে পরিবর্তন নাও হয় তবে আপনি চালের পানি প্রতিদিন ব্যবহার করুন। এটি অনেক তাড়াতাড়ি কাজ করে।

টিপস

যেকোন ধরণের ত্বকের জন্য চালের পানি অনেক উপকারি। আপনি এই চালের পানি তৈরির ৫ দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটি ব্যবহার করতে পারবেন। সময় পার হয়ে এলে আবারও নতুন করে তৈরি করে নিন এবং পরবর্তী ৫ দিনের জন্য ব্যবহার করুন। প্রতিদিন চালের পানি ব্যবহার করুন এবং নিজের ত্বককে রাখুন কোমল, মসৃণ এবং প্রাণবন্ত।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

আরও পড়ুন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

…