ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়

জান্নাতুল মৌ · Jan 17, 2017 · 1 min read

ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়

ব্রণ আমাদের জন্যে একটি কমন সমস্যা যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে। আবার কারো ব্রণ চলে গেলেও কিন্তু দাগগুলো ঠিকই রেখে গেছে। ব্রণ নিয়েই তো কতো ঝামেলা পোহাতে হয়। তার উপরে এর জেদি দাগ সহজে যেতেই চায় না। তাই ব্রণের দাগ দূর করতে ৪টি কার্যকরি মাস্ক সম্পর্কে আজ আপনাদের জানাবো।

ব্রণের দাগ দূর করতে ঘরোয়া উপায়

ব্রণের দাগ দূর করার প্রথম উপায়

(১) কফি পাউডারঃ কফি পাউডার আমাদের মুখের মরা চামড়া দূর করে এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। ব্রণের দাগ দূর করতে কফি ও মধুর মাস্ক - shajgoj.com

(২) মধুঃ মধুতে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে, যা পিম্পলের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে। এছাড়াও মধুতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ব্রণের দাগ দূর করে।

একটি বাটিতে ১ টেবিল চামচ কফি পাউডার এবং হাফ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে নিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিয়ে হবে। ১৫ মিনিট পর স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে হবে।

ব্রণের দাগ দূর করার দ্বিতীয় উপায়

(১) সুইট আমন্ড অয়েলঃ সুইট আমন্ড অয়েল স্কিনের ড্রাইনেস দূর করে এবং এতে প্রচুর পরিমানে ফ্যাটি এসিড রয়ছে যা, ব্রণের দাগ রিমুভ করতে সাহায্য করে।

(২) লেবুর রসঃ লেবুর রসে রয়েছে ভিটামিন ই। যা স্কিনের জন্যে খুবই উপকারি।  এছাড়া এতে স্কিন লাইটেনিং এজেন্ট রয়েছে, যা ব্রণের দাগকে হালকা করতে সাহায্য করে।

হাফ টেবিল চামচ সুইট আমন্ড অয়েল এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তা মুখের ত্বকে লাগিয়ে নিয়ে হবে। ৩০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ব্রণের দাগ দূর করতে তৃতীয় উপায়

(১) চন্দন পাউডারঃ চন্দনে রয়েছে অ্যান্টি মাইক্রোভাল, যা স্কিনকে স্মুদ করে এবং ব্রণের দাগ দূর করে। এটি স্কিনকে উজ্জ্বল করে তোলে। এছাড়াও এতে ন্যাচারাল অ্যাস্ট্রিজেন্ট রয়েছে।

(২) গোলাপজলঃ গোলাপজল ত্বকের পি এইচ লেভেলকে ব্যালেন্স করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন  ই, সি, বি3 এবং অ্যান্টি-অক্সিডেন্ট।

একটি বাটিতে ১ চা চামচ চন্দন পাউডার, হাফ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। আপনার স্কিন ড্রাই হলে গ্লিসারিন যোগ করতে পারেন। এই মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন এবং ধুয়ে ফেলুন।

ব্রণের দাগ দূর করার চতুর্থ উপায়

(১) টমেটোঃ টমেটো স্কিনের পিএইচ ব্যালেন্স করে। এটি স্কিন ড্যামেজ রিপেয়ার করে এবং ব্রণের দাগ দূর করে।

(২) লেবুর রসঃ এর উপাদান সম্পর্কে তো আগেই জেনেছেন।

(৩) মধুঃ এর উপাদান সম্পর্কে তো আগেই জেনেছেন।

ব্রণের দাগ দূর করতে টমেটোর মাস্ক - shajgoj.com

একটি টমেটো নিয়ে এর পাল্প বের করে নিন। এর সাথে হাফ চা চামচ লেবুর রস এবং মধু যোগ করুন। এই মিশ্রণটি ব্রণের দাগের উপর লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন।

টিপস

  • এই মাস্কগুলো সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
  • মাস্কগুলো ব্যবহারের আগে মুখ অবশ্যই পরিষ্কার করে নেবেন।
  • মাস্কগুলো ব্যবহারের পরে টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এই তো জেনে নিলেন, ব্রণের দাগ কীভাবে দূর করবেন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসতে পেরেছি। ভালো থাকুন।

ছবি - সংগৃহীতঃ আল্টিমাই.কম

সম্পর্কিত লেখা

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকা...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

আরও পড়ুন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক

শুধু টিনেজার নয়, সব বয়সী নারীদের এমনকি পুরুষদের ত্বকের অন্যতম সমস্যা হল ব্রণ। আর ব্রণ ও ব্রণের দাগ ত্বক থেকে সারিয়ে তুলতে ব্রণে আক্রান্ত ব্যক্তি কী কর...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

ব্রণের দাগ প্রাকৃতিকভাবে দূর হবে হাতের কাছে থাকা ৫টি খাবারে!
একনে-প্রন

ব্রণের দাগ প্রাকৃতিকভাবে দূর হবে হাতের কাছে থাকা ৫টি খাবারে!

আয়নায় তাকাতেই মুখের দাগগুলো চোখে পড়ে সবার আগে? ব্রণের দাগ মুখের পুরো সৌন্দর্যটাই নষ্ট করে দেয়, তাই না? আসলেই তাই। মুখে ব্রণের দাগ থাকলে সেজেগুজেও তা স...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

…