ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক

রুমানা রহমান · Sep 22, 2015 · 1 min read

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক

শুধু টিনেজার নয়, সব বয়সী নারীদের এমনকি পুরুষদের ত্বকের অন্যতম সমস্যা হল ব্রণ। আর ব্রণ ও ব্রণের দাগ ত্বক থেকে সারিয়ে তুলতে ব্রণে আক্রান্ত ব্যক্তি কী করেন আর কী করেন না সেটা বলে শেষ করার মতো না। ব্রণের সমস্যার সমাধানে ঘরোয়াভাবে তৈরি ফেসমাস্কের চেয়ে ভালো কোন সমাধান আর হয় না। ঘরোয়াভাবে তৈরি বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে বানানো ফেসমাস্ক ও প্যাকগুলো ব্রণ আর ব্রণের দাগ সারিয়ে তোলার সাথে সাথেই স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে, স্কিন নারিশ করে ও কমনীয়তা অনেকখানি বৃদ্ধি করে।

যারা দীর্ঘদিন ব্রণের সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। এখানে ঘরোয়াভাবে তৈরি কিছু সিম্পল ফেসমাস্ক রেসিপি নিয়ে বলবো। হাতের কাছেই পাওয়া কিছু প্রাকৃতিক উপাদান হয়তো আপনার দীর্ঘদিনের ব্রণ নিয়ে হতাশার সমাধান দেবে।

[picture]

ফেসমাস্ক রেসিপি:

(১) অ্যাপেল সিডার ভিনেগার ফেসমাস্ক/ স্ক্রাব-

যা যা লাগবে:

  • অ্যাপেল সিডার ভিনেগার
  • গ্রিন টি
  • মধু
  • চিনি
 

রেসিপি-

বাটিতে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন, এবার এতে ২ চা চামচ ঠাণ্ডা গ্রিন টি যোগ করুন, ৫ চা চামচ চিনি দিন এবং সবশেষে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। বাটিতে রাখা সব উপাদান এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশান।

এবার এই মিশ্রণটি আপনার মুখের ত্বকে একটি কটন বলের সাহায্যে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন এবং ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা- এই ফেসমাস্ক আপনার ত্বকের ডেডসেল রিমুভ করবে ও ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলবে। মাস্কের চিনি আপনার ত্বকে ব্রণে আক্রান্ত টিস্যু ও আনক্লোজিং পোরস এর জন্য ত্বকে ন্যাচারাল এক্সফলিয়েটর কাজ করবে। এই মাস্কটি সপ্তাহে দুইবার করে কিছুদিন কন্টিনিউ করলেই ব্রণ ও ব্রণের দাগ সারাতে উপকার পাবেন।

(২) মধু ও দারুচিনি ফেসমাস্ক:

যা যা লাগবে-

  • দারুচিনি পাউডার
  • মধু

রেসিপি-

১ চা চামচ দারুচিনি পাউডার একটি বাটিতে নিন, ২ চা চামচ মধু যোগ করুন এবং এবার এই দুই উপাদান একটি চা চামচ দিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণ ঘন করতে প্রয়োজনে আরও একটু মধু যোগ করতে পারেন।

মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে আপনার হাতের আঙ্গুলের সাহায্যে মুখের ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। পরে আপনার ত্বক হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন আর মুখে যেকোন টোনার লাগিয়ে নিন। আর যদি টোনার না থাকে সেক্ষেত্রে একটু লেবুর রস, একটু অ্যাপেল সিডার ভিনেগার আর দুই ভাগ ডিস্টিল ওয়াটার মিশিয়ে মুখে লাগিয়ে ফেলুন।

উপকারিতা- এই মাস্ক আপনার ত্বকের ব্রণ সারতে সাহায্য করতে সাথে আপনার ত্বকের ব্রণের রেখে যাওয়া দাগ ও অমসৃণ ত্বক মসৃণ করে তুলবে। আপনি চাইলে এটি রেগুলার ফলো করতে পারেন।

(৩) হলুদ, দুধ ও মধু ফেসমাস্ক:

যা যা লাগবে-

  • হলুদ পাউডার
  • মধু
  • কাঁচা দুধ

রেসিপি- প্রথমে বাটিতে ১ চা চামচ হলুদের পাউডার নিন। ১ চা চামচ মধু নিন আর শেষে ২ চা চামচ কাঁচা দুধ ঢেলে দিন। সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা পেস্ট বানান। এবার এই পেস্ট একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনার মুখে ও গলায় লাগান। ব্রাশ ব্যবহার না করলে আপনার হাত ও হাতের নখে হলুদের দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।

এই পেস্ট আপনার ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে একটি কটন বল দুধে ভিজিয়ে মুখ থেকে পেস্ট মুছে নিন। পরে পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এই মাস্ক সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে পারেন।

উপকারিতা- হলুদ, মধু ও দুধের সমন্বয় আপনার ত্বকের ব্রণের বিরুদ্ধে কাজ করে, ব্রণের দাগ লাইট করে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিন। এটি কোন ম্যাজিক নয় যে মুহূর্তেই আপনার ত্বকের ব্রণ আর ব্রণের দাগ ভ্যানিশ করে দেবে। একটা কথা সব সময় মনে রাখবেন ঘরোয়া ফেসমাস্ক ধীরে ধীরে কাজ করলেও আপনার স্কিনের জন্য দীর্ঘস্থায়ী ব্রণ প্রতিরোধক সেল গঠন করবে।

লিখেছেন -  রুমানা রহমান

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণে হাত চলে যাচ্ছে বারবার? ৬টি উপায়ে দূর করুন এই অভ্যাস!
একনে-প্রন

ব্রণে হাত চলে যাচ্ছে বারবার? ৬টি উপায়ে দূর করুন এই অভ্যাস!

"ইশ!! ওইতো একটু পুঁজ দেখা যাচ্ছে, আজকে একটু চাপ দিয়ে দেখি না ওটুকু বের করে ফেলা যায় কিনা! তাহলেই তো ব্রণটা শুকিয়ে যায়।" বেশ দুই হাতের মধ্যমা দিয়ে কষে...

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!
সুস্থতা

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ত...

আরও পড়ুন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে গাজর এমন একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যাই। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জন...

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকা...

ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়
একনে-প্রন

ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায়

ব্রণ আমাদের জন্যে একটি কমন সমস্যা যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে। আবার কারো ব্রণ চলে গেলেও...

…