অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

sub-editor · Apr 28, 2016 · 1 min read

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। তাছাড়াও এটি স্কিন এর সৌন্দয্য বাড়াতে সাহায্য করে। তাই এই পানীয়টি আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই পানীয়টির রয়েছে আরো কিছু গুণাগুণ। আসুন জেনে নিই অ্যাপেল সিডার ভিনেগার এর কিছু অজানা উপকারিতা।

[picture]

অ্যাপেল সিডার ভিনেগার যে উপকারিতাগুলো কি?

১) সর্দির সমস্যা দূর করে

 

যাদের নাক প্রায় বন্ধ থাকে বা সর্দির সমস্যাতে নিশ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য এটি খুব উপকারী। এতে রয়েছে এসেটিক এসিড যা অনুজীব প্রতিরোধ করে। প্রতিদিন ১ গ্লাস পানিতে ১ টেবল চামচ ভিনেগার মিশিয়ে পান করুন। এটি সাইনাসের সমস্যা দূর করতে সাহায্য করবে।

২) দাঁতে জমে থাকা দাগ ও হলদে ভাব দূর করে

  অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে গার্গেল - shajgoj.com

প্রতিদিন সকাল বেলা এটি পানির সাথে মিশিয়ে গার্গেল করুন। এটি দাঁত এ জমে থাকা দাগ ও হলদে ভাব দূর করে সাথে মুখে জমে থাকা অনুজীব দূর করে থাকে। তারপর সাধারন নিয়মে দাঁত ব্রাশ করে ফেলুন।

৩) মাথার খুশকি হতে মুক্তি দেয়

খুশকি হতে মুক্তি পেতে অ্যাপেল সিডার ভিনেগার - shajgoj.com

এই অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালো কাজ করে। এতে থাকা এসিড খুশকি জন্মানোতে বাধা দান করে। ১/৪ টেবিল চামচ ভিনেগার, ১/৪ কাপ পানিতে মিশিয়ে ১টি বোতলে ভরে মাথার স্কাল্পে স্প্রে করে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার এভাবে ব্যবহার করা যায়।

৪) টোনার হিসেবে মুখের ব্রণ দূর করে

অ্যাপেল সিডার ভিনেগার এর আন্টিব্যাক্টেরিয়াল প্রভাব প্রাকৃতিক টোনার (অ্যাপেল সিডার ভিনেগার টোনার) হিসেবে কাজ করে। যা মুখে ব্রণের বৃদ্ধি কমিয়ে আনে এবং ব্রণ দূরীকরণে সাহায্য করে। এর এসিড মুখের পি এইচ এর মাত্রা ঠিক রাখে এবং অন্যান্য দাগ দূর করতে সহায়তা করে।

৫) ডায়রিয়া নিরাময় করে

ব্যাক্টেরিয়া সংক্রামণ এর কারণে যদি ডায়রিয়া হয়ে থাকে তবে অ্যাপেল সিডার ভিনেগার এর ১ চামচ সেই ডায়রিয়া নিরাময়ে সহায়তা করতে পারে। কারণ এর মধ্যে তার জীবাণুধ্বংসী বৈশিষ্ট্য বিদ্যমান।

৬) হাঁচি রোধ করতে সহায়ক

১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার আপনার হাঁচি রোধ করতে পারে। এর টক স্বাদ হাচির উদ্রেক প্রতিহত করে।

৭) দুর্বলতা থেকে পরিত্রাণ দেয়

 

যখনি কোন ব্যায়াম বা জিম করার পর পেশিগুলোতে শক্তির প্রয়োজন পরে বা অতিরিক্ত পরিশ্রম এর পর যখন শক্তি চাহিদা বেড়ে যায় তখন অ্যাপেল সিডার ভিনেগার শক্তির সঞ্চয় করে, এতে রয়েছে পটাসিয়াম ও বিভিন্ন রকম এনজাইম যা দুর্বলতা থেকে পরিত্রাণ দেয়।

৮) পায়ের ব্যথাতে উপকারী

 

অনেকেরই পায়ের নিচের দিকে ব্যথা হয় যাকে লেগ ক্রাম্পস বলে, এটি মুলত পটাসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে । সেক্ষেত্রে ভিনেগারটি উচ্চ পটাসিয়াম বলে তা উপকারী। তাই ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার, ১ চা চামচ মধু গরম পানিতে মিশিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এছাড়াও এর আরো অনেক উপকারিতা রয়েছে। কোলেস্টেরল কমাতে এবং ডায়েবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমান ঠিক রাখতেও অ্যাপেল সিডার ভিনেগার সাহায্য করে থাকে। তবে যাদের মারাত্তক এসিডিটির সমস্যা আছে তাদের এটি না গ্রহন করাই ভালো।

কোথায় পাওয়া যাবে এই বহুগুণের অধিকারি অ্যাপেল সিডার ভিনেগার? যে কোন সুপার শপ যেমন মিনা বাজার, প্রিন্স বাজার, এগোরাতে পেয়ে যাবেন এই অ্যাপেল সিডার ভিনেগার।

ছবি – সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

লিখেছেন - ফারিয়া ইসলাম (ডায়েট কনসালটেন্ট, স্মাইলএজ বাংলাদেশ)

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

আপনি কি জানেন, চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের সময়কালে হিপোক্রেটিস বিভিন্ন ক্ষত সারাতে অ্যাপেল সাইডার ভিনেগার-এর ব্যবহার করেছিলেন? খুবই আশ্চর্যজনক তাই না?...

আরও পড়ুন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার
ত্বকের যত্ন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ও...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?
রিভিউ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?

পানামের প্রাচীন আভিজাত্য এখন নতুন রূপে! কি, এই লাইনটা দেখে একটু চমকে গেলেন? 'পানাম' স্কিন কেয়ার ব্র্যান্ডের নামটা দেখে আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছিলো...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ সারাতে ৩ টি ঘরোয়া ফেস মাস্ক

শুধু টিনেজার নয়, সব বয়সী নারীদের এমনকি পুরুষদের ত্বকের অন্যতম সমস্যা হল ব্রণ। আর ব্রণ ও ব্রণের দাগ ত্বক থেকে সারিয়ে তুলতে ব্রণে আক্রান্ত ব্যক্তি কী কর...

চুলের আঠালো ও তেলতেলেভাব দূর করুন ৫টি ঘরোয়া উপায়ে!
চুলের যত্ন

চুলের আঠালো ও তেলতেলেভাব দূর করুন ৫টি ঘরোয়া উপায়ে!

আমাদের যাদের স্ক্যাল্প ও হেয়ার অয়েলি, সবসময় একটি কমন সমস্যা ফেইস করতে হয়, আর সেটি হলো চুল শ্যাম্পু করার এক দুইদিনের মাথায় চুলে আঠালোভাব চলে আসে এবং চু...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

…