চুলের আঠালো ও তেলতেলেভাব দূর করুন ৫টি ঘরোয়া উপায়ে!

ফারিয়াহ্ রাশা · Sep 01, 2021 · 1 min read

চুলের আঠালো ও তেলতেলেভাব দূর করুন ৫টি ঘরোয়া উপায়ে!

আমাদের যাদের স্ক্যাল্প ও হেয়ার অয়েলি, সবসময় একটি কমন সমস্যা ফেইস করতে হয়, আর সেটি হলো চুল শ্যাম্পু করার এক দুইদিনের মাথায় চুলে আঠালোভাব চলে আসে এবং চুল তেলতেলে হয়ে যায়। যা খুবই বিরক্তিকর ব্যাপার! অনেক ধরনের প্রোডাক্ট বা ঘরোয়া হেয়ারপ্যাক ব্যবহার করছেন কিন্তু এই সমস্যা থেকে নিস্তার পাচ্ছেন না। তাহলে কীভাবে করবেন এই সমস্যার সমাধান? আজকে আমি আমার পছন্দের এবং খুবই কার্যকরী কিছু ঘরোয়া হেয়ারপ্যাক নিয়ে লিখব যা আমার চুলের আঠালো ও তেলতেলেভাব অনেকটাই দূর করেছে। তাহলে চলুন জেনে নেয়া যাক, চুলের আঠালো ও তেলতেলেভাব দূর করার ৫টি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে।

চুলের আঠালো ও তেলতেলেভাব হওয়ার কারণ

ঘরোয়া উপায়ে সমস্যাটি সমাধানের পূর্বে জেনে নেয়া যাক কেন আপনার চুলে দ্রুত আঠালো ও তেলতেলেভাব চলে আসছে। এর পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। যেমন-

চুল ওভারওয়াশিং করা

আপনি যদি প্রয়োজনের তুলনায় চুল ঘন ঘন ওয়াশ করেন তবে এই কারণেও আপনার চুলে অয়েলিনেস চলে আসতে পারে। ফলে প্রতিবার যখন আপনি আপনার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেন তখন স্ক্যাল্প আরও বেশি পরিমাণে সিবাম প্রোডাকশন শুরু করে। আপনি যদি ঘন ঘন চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন, তখন আপনার স্ক্যাল্প এই সিগন্যাল পায় যে আপনার স্ক্যাল্প শুষ্ক, ফলে আরও অয়েল বা সিবাম প্রোডাকশন শুরু করে। ধীরে ধীরে স্ক্যাল্পের অয়েল চুলেও ছড়িয়ে পড়ে। যার কারণে চুল হয় তেলতেলে ও আঠালো।

অতিরিক্ত হেয়ার ওয়াশ করলে চুলের আঠালো ও তেলতেলেভাব রয়ে যায়

চুলের ধরন

স্ট্রেইট চুলে কার্লি চুলের মত কোনো ধরনের বাঁক থাকে না। ফলে স্ক্যাল্পে যে সিবাম প্রোডাকশন হয় তা সমানভাবে পুরো চুলে ছড়িয়ে পড়ে। কিন্তু কার্লি চুলে ঠিক উল্টো ঘটে। ফলে, চুলে তেলতেলে ভাব এসে যায় খুব সহজেই।

চুলের ধরন অনুযায়ী প্রোডাক্টস ব্যবহার না করা

চুল তেলতেলে হয়ে যাবার আরেকটা কারণ হচ্ছে; আপনি চুল যেসকল প্রোডাক্ট ব্যবহার করে ওয়াশ করেছেন, সেসকল প্রোডাক্টের উপাদানগুলো আপনার চুলে স্যুট না করা। তাই শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পূর্বে ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে নিন।

এ সমস্যা থেকে প্রতিকার পাবেন কীভাবে?

জেনে গেলেন কোন কারণগুলোর জন্য চুলের আঠালো ও তেলতেলেভাব হয়। এবার জেনে নিন এই সমস্যা দূর করার জন্য ৫টি দারুণ ঘরোয়া উপায়।

কোকোনাট অয়েল ডিপ কন্ডিশনিং 

কোকোনাট অয়েল ডিপ কন্ডিশনিং এর মাধ্যমে আপনার চুলের তেলতেলে ও আঠালো ভাব দূর করতে পারবেন। এক্ষেত্রে-

  • পরিমাণমত কোকোনাট অয়েল নিয়ে চুলে ও স্ক্যাল্পে গোসলের পূর্বে ভালোভাবে ম্যাসাজ করে নিন
  • ১ ঘণ্টা অপেক্ষা করুন
  • গোসলের সময় চুল শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন
চুলের আঠালোভাব দূর করতে অয়েল ম্যাসাজ

অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক

অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক দিয়ে চাইলে তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের মাস্ক। এজন্য যা যা লাগবে-

  • অ্যাপেল সিডার ভিনেগার ১ ভাগ
  • পানি ১ ভাগ
  • ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল তেল ৩/৪ ড্রপ

যেভাবে হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করবেন-

  • অ্যাপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল তেল অ্যাড করে নিন
  • চুলে শ্যাম্পু করার পর স্ক্যাল্প ও চুল এই মিশ্রণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিন
  • ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন
  • সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন

অ্যাপেল সিডার ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড যা স্ক্যাল্পের পি এইচ নিয়ন্ত্রণে আনে। ফলে স্ক্যাল্পের সিবাম বা তেল নিঃসরণ কমে যায়। চুল অয়েল ফ্রি ও শাইনি হয়। অপরদিকে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল চুলের বিভিন্ন ধরনের সমস্যা যেমন- খুশকি দূর করে, হেয়ারফল কমায় এবং তেলতেলে ভাব কমিয়ে আনে।

অ্যালোভেরা হেয়ার মাস্ক

অ্যালোভেরা হেয়ার মাস্কও চুলের তেলতেলে ও আঠালো ভাব কমিয়ে এনে চুলকে ঝলমলে করতে অনেকটাই সাহায্য করে। মাস্ক বানাতে আপনার যে সকল উপাদান লাগবে-

অ্যালোভেরা জেল ২/৩ টেবিল চামচ অ্যাভোকাডো অয়েল ১ টেবিল চামচ লেমনগ্রাস অ্যাসেনশিয়াল তেল ৩/৪ ড্রপ লেবুর রস ২/৩ ফোঁটা  চুলের যত্নে অ্যালোভেরা

যেভাবে হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করবেন-

  • সবগুলো উপাদান মিক্স করে পেস্ট তৈরি করে নিন
  • স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন
  • মাইল্ড বা হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন
  • কার্যকরী ফলাফল পেতে সপ্তাহে ৩-৪ বার এই প্যাক অ্যাপ্লাই করুন

অ্যালোভেরা জেলে আছে ক্লেনজিং এনজাইম যা ক্লগড হেয়ার ফলিকলকে আনক্লগ করে ও ক্লিন করতে হেল্প করে। এতে চুলে শাইনি ভাব আসে। লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েলে আছে হিলিং প্রোপার্টিজ যা ইচি স্ক্যাল্পে সুদিং ইফেক্ট দেয়। স্ক্যাল্পের ডিপ ক্লিনিংয়ে হেল্প করে। অ্যাভোকাডো অয়েল চুলকে সিল্কি করে, ড্যামেজ কমিয়ে আনে।

অলিভ অয়েল ওভারনাইট হেয়ার মাস্ক

অলিভ অয়েল দিয়েও আপনি একটি দারুণ হেয়ার মাস্ক বানাতে পারবেন। এই মাস্ক বানাতে আপনার যা যা লাগবে-

  • অলিভ অয়েল ২ টেবিল চামচ
  • টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল ৩/৪ ড্রপ
  • লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল ৩/৪ ড্রপ

যেভাবে হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করবেন-

  • সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি স্প্রের খালি বোতলে ঢেলে নিন
  • চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন এবং স্ক্যাল্প ভালোভাবে ম্যাসাজ করে নিন
  • সারারাত চুলে রেখে দিন। পরের দিন শ্যাম্পু করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
  • কার্যকরী ফলাফল পেতে সপ্তাহে ৩-৪ বার এই প্রসেস ফলো করুন

অলিভ অয়েলে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা অল্প বয়সে চুল পেকে যাওয়া এবং চুল পাতলা হওয়া প্রতিরোধ করে। এছাড়াও স্ক্যাল্পের ব্লাড সারকুলেশন বাড়িয়ে হেয়ার ফলিকলকে স্টিমুলেট করে। টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল পোর আনক্লগ করে, ইরিটেটেড স্ক্যাল্পের ইরিটেশন কমায়। স্ক্যাল্পের হেলথ ইম্প্রুভ করে।

মুলতানি ক্লে হেয়ার মাস্ক

রাজকন্যা মুলতানি মাটি

মুলতানি মাটি দিয়ে তৈরি ক্লে মাস্ক ব্যবহার করেও আপনি আপনার চুলের তেলতেলে ভাব দূর করতে পারবেন। মাস্কটি তৈরি করতে যা যা লাগবে-

  • মুলতানি মাটি ৪ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • পানি পরিমাণমত
  • শাওয়ার ক্যাপ

যেভাবে হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করবেন

  • সব উপাদান মিক্স করে স্মুথ পেস্ট তৈরি করে নিন
  • মিক্সচারটি আপনার স্ক্যাল্প ও চুলে অ্যাপ্লাই করে নিন
  • একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল কভার করে ফেলুন
  • ১৫-২০ মিনিট চুলে রেখে দিন
  • একটি শ্যাম্পু ও হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন
  • এই মাস্কটি সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করুন

মুলতানি মাটি চুলের তেলতেলে পিউরিফাই করে। এটি গভীর থেকে অতিরিক্ত তেল বা সিবাম শোষণ করে নেয়।

বোনাস টিপস

সিল্কি ও শাইনি চুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন মেয়ে

১/ শ্যাম্পু করার সময় খেয়াল রাখবেন যেন শ্যাম্পু এবং স্ক্যাল্পে জমে থাকা ময়লা ভালোভাবে পরিষ্কার হয়। তাই শ্যাম্পু করার পর একবার মাত্র না ধুয়ে দুইবার চুল ধুয়ে নিন।

২/ চুল পরিষ্কার রাখার একদম প্রাথমিক ধাপ চিরুনি ও হেয়ার ব্রাশ পরিষ্কার রাখা। কারণ চিরুনিতে চুলের নোংরা ময়লা ও তেল জমে থাকে। ফলে অপরিষ্কার চিরুনি ব্যবহারে চুল হয় তেলতেলে। তাই নিয়মিত চিরুনি ও হেয়ার ব্রাশ পরিষ্কার রাখুন।

আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। এখন আর চুলের তেলতেলে ও আঠালোভাব নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। এই টিপসগুলো ফলো করলেই পাবেন ঝলমলে চুল। অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাজগোজ

Products in this article

Skin Cafe 100% Natural Avocado Oil

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

…