ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?

আনিন্তা আফসানা · Jan 18, 2018 · 1 min read

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?

ত্বক এবং চুলে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু বহুকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের যত্ন হোক কিংবা চুলের যত্ন কোন ক্ষেত্রেই জুড়ি নেই এই ল্যাভেন্ডার অয়েলের। শুধুমাত্র যে এটার ঘ্রাণ অনেক বেশি ভালো তাই নয়। ঘ্রাণের সাথে সাথে এটির কার্যকারিতাও কিন্তু অনেক বেশি। ত্বকের নানাধরনের সমস্যার সমাধান করে থাকে এই অ্যাসেনশিয়াল অয়েলটি। ব্রনের সমস্যা, লার্জ-পোরস, শুষ্কভাব এমন নানা ধরনের সমাধান কিন্তু পাওয়া যায় ল্যাভেন্ডার অয়েল-এই। হেয়ার গ্রোথ এবং হেলদি স্ক্যাল্পের জন্যেও ল্যাভেন্ডার অয়েলের রয়েছে বহু ব্যবহার। তাই আজ আমি আপনাদের সাথে ল্যাভেন্ডার অয়েলের কিছু গুণাবলি শেয়ার করবো। নিঃসন্দেহে ত্বক এবং চুল ভালো রাখতে এই অয়েলটির কোন ত্রুটি নেই। তাহলে আসুন জেনে নেই, ত্বক এবং চুলের যত্নে অ্যাসেনশিয়াল অয়েলের কিছু ব্যবহার এবং উপকারিতা। তাহলে জেনে নেয়া যাক ল্যাভেন্ডার অয়েলের গুণাগুণ এবং এর কিছু ব্যবহার-

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল এর ব্যবহার

(১) রাতে অনেকেই ঠিক করে ঘুমাতে পারেন না। নানা ধরনের সমস্যার কারণে অনেকেরই এমনটা হয়। ঘুম আসলেও দেখা যায় মাঝরাতে ঘুম ভেঙে যায়। আর এসকল সমস্যার সমাধানে ল্যাভেন্ডার অয়েল অনেক বেশি উপকারী।

(২) প্রায় সব মেয়েদের যেই সমস্যাটা অনেক বেশি থাকে সেটা হল চুল পড়া। আর এই সমস্যার সমাধানে ল্যাভেন্ডার অয়েলের ভূমিকা অনেক। হেয়ার গ্রোথে অনেক সাহায্য করে।

 

(৩) ব্যথা নিরাময়েও ল্যাভেন্ডার অয়েল অনেক বেশি উপকারী।

(৪) কোথাও কেটে গেলে সাথে সাথে রক্ত বন্ধ করার জন্য ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন।

(৫) পুড়ে যাওয়া স্থানে সাথে সাথে ২-৩ফোঁটা ল্যাভেন্ডার অয়েল লাগালে ব্যথাও কমে যায় আবার তাপের জন্য যে কষ্টটা পাওয়া যায় সেটাও কমে যায়।

(৬) স্কিনের ইরিটেশনের জন্যে ১-২ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ঐ স্থানে ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ইরিটেশন কমে গিয়েছে।

(৭) খুশকি দূর করার জন্যে অলিভ অয়েল/আরগান অয়েল ১০-১২সেকেন্ড গরম করে তার মধ্যে ১০-১৫ফোটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ৫মিনিটের মতো সময় ধরে আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

(৮) ত্বকের শুষ্কতা দূর করতে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন। মুখ ভালো করে পরিষ্কার করে শুধু ল্যাভেন্ডার অয়েল লাগান অথবা ময়েশ্চারাইজার এর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

স্কিন ক্যাফে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল

এর গুণের কথা মাথায় রেখেই কিন্তু আজকাল স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে ল্যাভেন্ডারের নির্যাস ব্যবহার অনেক বেশি। আর উপকারিতার জন্যে এই অ্যাসেনশিয়াল অয়েলের জনপ্রিয়তাও অনেক। আপনি চাইলেই আপনার অনেক সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন এই ল্যাভেন্ডার অয়েলে। আর হাতের নাগালে এই দারুণ উপকারী তেলটি পেয়ে যাবেন এখানে। যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত  স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম-এ পাবেন। তাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
ত্বকের যত্ন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের অ্যাসেনশিয়াল অয়েলের গুণাগুণের কথা আমরা কমবেশি সবাই জানি। নানা রকম ফ্লাওয়ার, ফ্রুটস, ট্রি ইত্যাদির নির্যাস থেকেই মূলত অ্যা...

আরও পড়ুন

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!
বিউটি টিপস

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!

ত্বক ও চুলের যত্নের জন্য কতকিছুই না ব্যবহার করা হয়। কিন্তু অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করেছেন কখনও? অ্যাসেনশিয়াল অয়েল নামটি শুনে অনেকে ভ্রু কুঁচকে ফ...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

…