উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক

রুমানা রহমান · Mar 24, 2015 · 1 min read

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক

আয়নায় যতবার নিজের চেহারা দেখেন ততবার হতাশাবোধ করেন? ভাবেন কেন আপনার ত্বক আর একটু উজ্জ্বল নয়? এমন অনেকেই আছেন যারা মার্কেট থেকে কতশত ব্র্যান্ডের কেমিক্যাল লোডেড স্কিন লাইটেনিং বিউটি প্রোডাক্ট কিনে থাকেন তার ইয়াত্তা নেই। এইসব প্রোডাক্টের দাম যেমন বেশি তেমন আমাদের ত্বকে এগুলোর খারাপ প্রভাবও কম নয়। যারা চান তাদের ত্বক স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে একটু লাইটেন বা উজ্জ্বল করে তুলবেন আজকের আর্টিকেলটি তাদের জন্য। এখানে আজ আপনাদের অসাধারণ ৩ টি স্কিন লাইটেনিং মাস্কের সাথে পরিচয় করিয়ে দেবো। যেগুলো আপনি খুব সহজে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন আর কোন প্রকার ত্বকের ক্ষতি হওয়া ছাড়াই আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারবেন।

[picture]

১. শুকনো কমলার খোসা ও দই মাস্ক

স্কিন লাইটেনিং এর জন্য প্রথম পছন্দ হিসেবে সবার আগে বলবো শুকনো কমলার খোসা ও দই দিয়ে তৈরি মাস্কটার। শুকনো কমলার খোসা পেতে আপনাকে যা করতে হবে তা হল কমলা ছিলে সেই খোসা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত সূর্যের আলোয় দিয়ে রাখা।

যেভাবে করবেন

শুকনো কমলার খোসার গুঁড়া ১ টেবিল চামচ নিয়ে এর মধ্যে ১ টেবিল চামচ আন ফ্লেভারড দই মিশান এবং এই দুই উপাদান মিলিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এবার এই পেস্ট আপনার পরিষ্কার করে ধোয়া মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন।

উপকারিতা

  • এই মাস্ক ত্বকের কালোভাব দূর করে ও ত্বকের যেকোন ধরনের দাগ হালকা করে।
  • এটি ত্বকের ব্ল্যাক হেডস সারিয়ে তুলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

২. টমেটো, দই ও ওটমিল মাস্ক

স্কিন লাইটেনিং ও ব্রাইটেনিং করতে টমেটো দই ও ওটমেল মাস্কের তুলনা হয় না।

যেভাবে করবেন

১ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ টমেটো রস ও ১ টেবিল চামচ ওটমিল একসাথে নিয়ে মেশান। এবার এই মিশ্রণটি আপনার পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

  • দই এর প্রাকৃতিক ব্লিচ উপাদান ত্বকের কালচেভাব দূর করে এবং ত্বক মশ্চারাইজ ও কোমল রাখে।
  • টমেটো আর ওটমিল ত্বক উজ্জ্বল করে, আর আপনি যখন এই মাস্ক মুখে ম্যাসাজ করবেন তখন এটি আপনার ত্বকের ডেড সেল অপসারণ করে আর সাথে সাথেই আপনার ত্বকের সানবার্ন মুছে দিবে।

৩. দুধ, মধু ও লেবুর মাস্ক

যেভাবে করবেন

১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস নিন। সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার পরিষ্কার ত্বকে লাগিয়ে নেবেন। ১৫ থেকে ২০ মিনিট পর আপনার মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

  • এটি আপনার ত্বক প্রাকৃতিকভাবে ক্লিনজিং করে ত্বক পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
  • এর আরও একটি উপকারিতা হল এটি আপনার ত্বকের সফটনেস ধরে রাখে।

পৃথিবীতে প্রতিটি মানুষ ফর্সা হয়ে জন্মায় না, তবে তার মানে এই নয় যে তারা সুন্দর না। সুন্দর বলতে সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ত্বককেও বোঝায়। তাই কেবল মাত্র ফর্সা হওয়ার জন্য নয় বরং ত্বক সুন্দর রাখতে একটু ত্বকের প্রতি যত্নবান হন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

অরেঞ্জ ফেসিয়াল
ত্বকের যত্ন

অরেঞ্জ ফেসিয়াল

জুসি ফলগুলোর উপকারিতা সব সময় শুধু খাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকেনা ত্বকে এর বাহ্যিক আপ্লিকেশনেরও অনেক গুরুত্ব আছে। আজ তাই এমনি এক রসালো ফল দিয়ে ফেসিয়াল কর...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

কমলার ৩টি মাস্ক ত্বকের ধরন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন?

আমরা বাজার থেকে নানান রকম মুখের মাস্ক অনেক টাকা দিয়ে কিনে এনে ব্যবহার করে থাকি যার বেশির ভাগ-ই হলো অকার্যকর এবং নকল। কিন্তু আমরা ঘরে বসেই সেই মাস্ক তৈ...

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা
বিউটি টিপস

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদা...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

কমলার খোসার যত গুণ
সুস্থতা

কমলার খোসার যত গুণ

টক–মিষ্টি স্বাদের রসালো এ ফলটির গুণ এর কথা বলে শেষ করা যাবে না। মজাদার এবং স্বাস্থ্যপ্রদ এ ফলের খোসার ও রয়েছে হাজারো গুণ। চলুন জেনে নেয়া যাক এই ফলের খ...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

…