রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

সাজগোজ উপ সম্পাদক · Apr 22, 2014 · 1 min read

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদানের জন্য ধীরে ধীরে আমাদের দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। শুধু স্বাস্থ্য সুরক্ষা নয়, ওটমিলের রয়েছে অসংখ্য বিউটি বেনেফিটস। জানলে অবাক হবেন রূপচর্চায় ওটমিল ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীন আমল থেকে। প্রাচীন মিশরীয় ও অ্যারাবিয়ান সৌন্দর্য চর্চার উল্লেখযোগ্য উপাদান ছিল ওটমিল। তাহলে চলুন জেনে নিই কীভাবে আপনার প্রতিদিনের হেলথ আর বিউটি রুটিনে  সামিল করবেন ওটমিলকে।

রূপচর্চায় ওটমিলঃ

ব্রণ দূর করতে -

ওটমিলের রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল আর অ্যান্টিইনফ্লামেটরি গুনাবলী। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ব্যাক্টেরিয়া দূর করে ব্রণ দূর করে।

ত্বকের শুষ্কতা দূর করে -

ওট ত্বকের মলিনতা ও শুষ্কতা দূর করতে খুবই উপকারী। পলিস্যাকারাইড সমৃদ্ধ ওটমিল ত্বকের মৃতকোষ দূর করে ত্বক কোমল ও উজ্জ্বল করে। ত্বকের শুষ্কতাজনিত রোগ যেমন অ্যাকজিমা, র‍্যাশ থেকে মুক্তি পেতেও ওটমিল সাহায্য করে।

১/২ কাপ ওটমিল দুধে ভিজিয়ে নরম করে নিন। একটি পাকা কলা মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপভোগ করুন নরম, কোমল,উজ্জল ত্বক।

স্কিন লাইটেনিং-ব্রাইটেনিং -

ওটমিলের নিয়মিত ব্যবহার ত্বকের টোন ও টেক্সচার উন্নত করে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে।

প্রাকৃতিক ক্লিঞ্জার -

ওটমিলে সাপোনিন নামে একধরনের পদার্থ থাকে যা ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে,মসৃণ ও কোমল করে।

১ চামচ ওটমিল হাতের তালুতে নিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করুন,হাত অল্প অল্প চাপ দিন। নরম হয়ে এলে মুখে লাগিয়ে ৩-৫ মিনিট রেখে ম্যাসাজ করুন। কেমিকেল ক্লিঞ্জারের বদলে এটি ব্যবহার করতে পারেন।

ওটমিল পানিতে ভিজিয়ে আলতো চাপ দিলেই দেখবেন তা থেকে সাদা দুধের মত বের হচ্ছে, এটি ওটমিল্ক নামে পরিচিত। ওটমিল বোতলে ভরে ফ্রিজে রেখে কিঞ্জিং মিল্কের মত ব্যবহার করতে পারেন।

[picture]

ময়েশ্চারাইজার -

ওটমিলের বিটা-গুকান ত্বকের গভীরে পৌঁছে ত্বকের ময়েশ্চার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে।

১ টেবিল চামচ ওটমিল, ১/২ চা চামচ মধু অল্প পরিমাণ দুধ ৫-১০ রেখে দিন। নরম হয়ে এলে মুখে লাগান। ১৫ মিনিট পর প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুধু মুখের ত্বক নয়, চুলের যত্নেও ওটমিল উপকারী।

খুশকি নিয়ন্ত্রণ করে -

ওটমিল মাথার ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে,খুশকি নিয়ন্ত্রণ করে,মাথার ত্বকের চুলকানি দূর করে।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে -

ওটমিলে প্রচুর পরিমাণে জিংক,আয়রন,ম্যাগ্নেসিয়াম,পটাসিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলঃ

  • কোলেস্টেরল কমাতে সাহায্য করে

ওটমিলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের Low density lipoprotein (LDL)  (ক্ষতিকর কোলেস্টেরল নামে পরিচিত) এর পরিমাণ কমাতে সাহায্য করে। পাশাপাশি High density Lipoprotein (HDL) (উপকারী কোলেস্টেরল) এর পরিমাণ বৃদ্ধি করে। ফলে এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে খুবই উপযোগী।

  • কোষ্টকাঠিণ্য দূর করতে সাহায্য করে

ওটমিলের ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে,মলের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এবং কোষ্টকাঠিন্য দূর করে।

  • ওজন কমাতে সাহায্য করে

ওটমিল পাকস্থলী গিয়ে ফোলে। ক্ষুধা কমাতে সাহায্য করে। হজমে সহায়তা করে। শরীরে কোলেস্টেরল কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।

  • ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ও ক্যান্সার প্রতিরোধে

ওটমিল রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। সপ্তাহে ৫-৬ বার ওটমিল গ্রহণ টাইপ-২ ডায়াবেটিস ৩৯% নিয়ন্ত্রণ করে থাকে।

ওটমিলের হোল গ্রেইন্স পোষ্ট-মেনোপজাল মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

চুলায় ফুটানো গরম পানিতে পরিমাণ মতো ওটমিল নিয়ে ৫-১০ ফুটান। ঘন হয়ে এলে নামিয়ে নিন। স্বাদের জন্য এতে সামান্য লবণ যোগ করতে পারেন। চাইলে নানা রকম মশলা যোগ করে তৈরি করতে পারেন ওটসের খিচুড়ি। অথবা ওটমিলে ননি বিহীন দুধ ও তাজা ফল যোগ করেও খেতে পারেন।

ওটমিল পাবেন আগোরা বা মিনা বাজারের মত সুপারসপ গুলোতে।

আপনার প্রতিদিনের রুটিনে যোগ করুন ওটমিল। সুস্থ থাকুন। সুন্দরও।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

ছবিঃ স্টাইলক্রেজ.কম

সম্পর্কিত লেখা

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

হাতের নাগালেই পাওয়া কিছু অতি পরিচিত উপাদান এবার ব্যবহার করুন আপনার তৈলাক্ত ত্বকের যত্নে। ঘরে তৈরি স্ক্রাব আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যা বাজার...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?
সুস্থতা

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?

কোলেস্টেরল সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সঠিক ও স্বচ্ছ ধারনা অনেকেরই নেই। অনেকেই মনে করেন যারা বেশি স্বাস্থ্যবান, বেশি খাওয়া-দাওয়া...

আরও পড়ুন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  
ত্বকের যত্ন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  

খুব জেদি স্কিন প্রব্লেমগুলোর মধ্যে অন্যতম হল ব্লাকহেডস। ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ব্লাকহেডস এর সৃষ্টি হয়। যা স্কিনের নানা সমস্যার জন্ম দেয় আর দেখতেও খুব...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?
সুস্থতা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার নিয়ে আপনি কতটা জানেন? তা নিয়ে আসছি, তবে তার আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি প্রথমে...সদ্য আব্বা মারা গেছেন...

চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়
ত্বকের যত্ন

চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়

অফিস থেকে বাড়ি ফিরেই শুনলেন রাতে বরের সাথে দাওয়াতে যেতে হবে। কিন্তু শেষবার ফেসিয়াল করেছেন প্রায় মাসখানেক আগে। তার ওপর সারাদিনের ক্লান্তি। এভাবে কি আর...

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক

আয়নায় যতবার নিজের চেহারা দেখেন ততবার হতাশাবোধ করেন? ভাবেন কেন আপনার ত্বক আর একটু উজ্জ্বল নয়? এমন অনেকেই আছেন যারা মার্কেট থেকে কতশত ব্র্যান্ডের কেমিক্...

ত্বকের যত্নে কলার জাদু!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুর...

উরুর ভেতরের অংশের র‍্যাশ দূর করার ঘরোয়া উপায়
সুস্থতা

উরুর ভেতরের অংশের র‍্যাশ দূর করার ঘরোয়া উপায়

উরুর ভেতরের অংশে র‍্যাশ, সেটা থেকে চুলকানি এ যেন বিব্রতকর এক অবস্থা! আমাদের মধ্যে যারা এই সমস্যা ফেইস করেছে, তারা বুঝতে পারবে যে পাবলিক প্লেসে এটা কতট...

…