রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?

ফারহাত তাসনিম ফারিন · Apr 02, 2014 · 1 min read

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?
কোলেস্টেরল সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সঠিক ও  স্বচ্ছ  ধারনা অনেকেরই নেই। অনেকেই মনে করেন যারা বেশি স্বাস্থ্যবান, বেশি খাওয়া-দাওয়া করেন তাদেরই কোলেস্টেরল সমস্যা হতে পারে । কিন্তু বাস্তবে এমন অনেক মানুষ আছে যারা খুব বেশি স্বাস্থ্যবান না হওয়া সত্ত্বেও কোলেস্টেরল সমস্যায় ভুগছেন। তাই, আসুন জেনে নিই আমাদের রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত-

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল

কোলেস্টেরল হল হাইড্রকার্বন কোলেস্‌টেন থেকে উৎপন্ন যৌগ। মানুষের রক্তে ৩ ধরনের কোলেস্টেরল থাকতে পারে। ১) এলডিতএল(LDL- low density lipo protein) ২) এইচডিএল (HDL-high density lipo protein) ৩) ট্রাইগ্লিসারাইড।

১) এলডিএল

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল এর ১ম টি এলডিএল - shajgoj.com রক্তে এলডিএল  এর মাত্রা বেড়ে গেলেই মূলত সেটাকে কোলেস্টেরল সমস্যা ধরা হয় । পূর্ণ বয়স্ক মানুষের রক্তে ১.৬৮-১.৪৩ গ্রাম/ডেসি লিটার এলডিএল থাকে।

২) এইচডিএল

রক্তে এইচডিএল কোলেস্টেরল - shajgoj.com এইচডিএল আমাদের দেহকে সুস্থ রাখে, শারীরিক বৃদ্ধি ঘটায় । আমাদের রক্তে .৯০-১.৬০ গ্রাম / ডেসি লিটার  এইচডিএল থাকে। সহজ ভাষায় বলা যায়,  এইচডিএল আমাদের বন্ধুর মত ।

৩) ট্রাইগ্লিসারাইড

আমাদের শরীরে মেদ / চর্বি হিসেবে যা জমে তা-ই  ট্রাইগ্লিসারাইড। তাই যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।

কাদের কোলেস্টেরল বেশি হয়?

কোলেস্টেরল সমস্যা যেকোনও বয়সেই হতে পারে। কিন্তু আপনার বয়স যদি ৩৫/তার বেশি হয় আপনি সহজেই কোলেস্টেরল সমস্যায় পড়তে পারেন । আমাদের দেশে মহিলাদের চেয়ে পুরুষদের কোলেস্টেরল এর ঝুঁকি বেশি। যারা বসে বসে কাজ করেন সারাদিন তারা বেশি আক্রান্ত হতে পারেন।

কোলেস্টেরল বৃদ্ধির কারণ কী?

  ১. ফাস্ট-ফুড বেশি খাওয়া। ২. রেড মিট , চিংড়ি মাছ , চকলেট বেশি খেলে। ৩. আমাদের গৃহীত খাদ্য পরিশ্রমে ব্যয় না হলে, অতিরিক্ত খাবার দেহে ফ্যাট হিসেবে জমা হয় । ফলে কোলেস্টেরল বেড়ে যায়। ৪. খাবার পরপরই ঘুমালে। ৫. তৈলাক্ত খাবার বেশি খেলে। ৬. শারীরিক পরিশ্রম (যেমন, হাঁটা) কম করলে  ইত্যাদি।

কোলেস্টেরল বেড়ে গেলে কিভাবে বুঝবেন?

১. অল্প পরিশ্রমেই ঘেমে যাওয়া ও হাঁপিয়ে ওঠা । ২. মাথা ও ঘাড়ে ব্যথা । ৩. বুক ধরফর করা । ৪. দুর্বল বোধ করা । ৫. দেহের ওজন ক্রমান্বয়ে বাড়তে থাকা ইত্যাদি।

উচ্চ মাত্রার কোলেস্টেরল ঝুঁকি

উচ্চ মাত্রার কোলেস্টেরল ঝুঁকিতে হার্ট এ সমস্যা দেখা দেয় -shajgoj.com উচ্চ মাত্রার কোলেস্টেরল ধমনীর রক্ত প্রবাহে বাঁধা সৃষ্টি করে, ফলে হার্ট এ ব্লক ধরা পড়তে পারে। এমনকি মস্তিষ্কের ধমনী ছিরে  গিয়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটাতে পারে । মেদ জমার কারণে যকৃত বড় হয়ে যেতে থাকে । পিত্তথলিতে কোলেস্টেরল জমে পিত্তথলির পাথর সৃষ্টি হতে পারে । কিডনিতে প্রদাহ হতে পারে। স্বাভাবিক বিপাকীয় কাজ ব্যাহত হতে পারে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও সুস্থ জীবন

১. ব্যালেন্স ডায়েট

প্রয়োজনের চেয়ে বেশি ভাত না খাওয়া। গরুর মাংস একেবারেই কম পরিমাণে খাওয়া । মোট কথা সবকিছু পরিমিত পরিমাণে খাওয়া।

২. শারীরিক পরিশ্রম

অতিরিক্ত না ঘুমানো। হাঁটার অভ্যাস করা। বসে বসে কাজ করলেও আমরা শুধু পা নাড়িয়েই অতিরিক্ত ফ্যাট কিছুটা হলেও কমাতে পারি। ৩. ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করা । পেস্ত্রি, চকলেট জাতীয় খাবার কম খাওয়া। ৪. চিনাবাদাম, সামুদ্রিক মাছ ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া। ৫. রাতের খাবার ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে খেলে ভালো। এসব কথা আমরা প্রায় সবাই জানি । কিন্তু জানলেও মানতে চাইনা । তাই কোলেস্টেরল এর ঝুঁকি কমাতে আপনার লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন । কেননা আমাদের সুস্বাস্থ্য, আমদের সুন্দর ও গোছানো  লাইফস্‌টাইল এর উপর অনেকাংশেই নির্ভরশীল ।   ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম, ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?
সুস্থতা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার নিয়ে আপনি কতটা জানেন? তা নিয়ে আসছি, তবে তার আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি প্রথমে...সদ্য আব্বা মারা গেছেন...

হাই ব্লাড প্রেশার | হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধে ১০টি সহজ সমাধান
সুস্থতা

হাই ব্লাড প্রেশার | হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধে ১০টি সহজ সমাধান

হাই ব্লাড প্রেশার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নামেও পরিচিত। এই কন্ডিশন তখনি সৃষ্টি হয় যখন আর্টারিতে রক্তের অনেক প্রেশার থাকে। একজন ব্যক্তির ব্লাড প্র...

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?
রেসিপি

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?

এই এলো বলে কোরবানির ইদ। প্রতিটি মুসলিম পরিবারেই তোরজোড় চলছে কোরবানির পশু কেনা নিয়ে।উৎসব মুখর হয়ে উঠছে আমাদের চারপাশ। কোরবানির ইদ হলো ত্যাগ ও মহিমার ইদ...

আরও পড়ুন

কিভাবে জানবেন রক্তে চিনির পরিমাণ কতটুকু?
সুস্থতা

কিভাবে জানবেন রক্তে চিনির পরিমাণ কতটুকু?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাসায় থাকতে বলা হচ্ছে বার বার। এই সময়ে বাইরে যেয়ে ব্লাড সুগার পরিমাপ করাটাও নিরাপদ নয়। কিন্তু বাসায় বসে কিভাবে জানবো রক্...

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা
বিউটি টিপস

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদা...

ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!
সুস্থতা

ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!

সাধারণত হার্টের যাবতীয় সমস্যার সম্ভাব্য বয়স পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৭০। কম বয়স্করাও আজকাল কম ঝুঁকিতে নেই। যাদের হার্টের অবস্থা এখনো...

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?
সুস্থতা

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?

বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা কাছের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়া- পছন্দের রেস্টুরেন্টে যেয়ে ফাস্ট ফুড অর্ডার দিয়ে খাবার খেয়ে সময় কাটানোতেই এখন সবাই আনন্দ...

বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা কোনগুলো জানেন কী?
সুস্থতা

বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা কোনগুলো জানেন কী?

আমাদের অনেকের মধ্যেই একটা প্রবনতা দেখা যায় যে, অসুখে না পড়লে আমরা ডাক্তারের কাছে যাই না। কিংবা হালকা মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বা অনেক ছোট-খাট মেয়েলি সম...

পেঁয়াজের গুণ | এর ১০টি দারুণ কার্যকারিতা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

পেঁয়াজের গুণ | এর ১০টি দারুণ কার্যকারিতা সম্পর্কে জেনে নিন!

রান্নাঘরে এক কোণে পড়ে থাকা পেঁয়াজের সাথে পরিচয় আছে কি আপনার? হাসি পাচ্ছে বুঝি? কে না চেনে পেঁয়াজের মত দরকারি রান্নার উপকরণটিকে! পেঁয়াজ ছাড়া যে রোজদিনক...

…