বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা কোনগুলো জানেন কী?

মাহবুবা বীথি · Feb 12, 2016 · 1 min read

বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা কোনগুলো জানেন কী?

আমাদের অনেকের মধ্যেই একটা প্রবনতা দেখা যায় যে, অসুখে না পড়লে আমরা ডাক্তারের কাছে যাই না। কিংবা হালকা মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বা অনেক ছোট-খাট মেয়েলি সমস্যা আমরা এড়িয়ে যাই। কিন্তু এটা বুঝতে হবে যে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ভেতরে নানা ধরনের পরিবর্তন আসে। একেকটা বয়সে একেক ধরনের পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে। বয়সের প্রতিটা ধাপেই নানা ধরনের সমস্যার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে, সেটা সম্পর্কে সচেতন হওয়া সম্ভব হয় এবং আগে থেকে প্রতিকারের উপায় জানা যায়। বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে চলুন জেনে নেই।

বয়সভেদে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা

বয়স যখন বিশের কোঠায়

বিশের কোঠায় বয়স চলে আসলেই আমরা যেন একটা স্বাধীন জগতে চলে যাই। আগের মত বাবা মায়ের শাসনও থাকে না। আবার সেরকম কোন বড় দায়িত্বও অনেক সময় সবাইকে নিতে হয় না। এসময় মন থাকে উৎফুল্ল, শরীরে থাকে প্রচুর প্রাণশক্তি। অনেকেই এসময় বেশ অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় চলে যান। কেউ হয়তো করেন অতিরিক্ত মাত্রার ডায়েট, আবার কেউ ভাবেন এইতো সময় ইচ্ছে মত খেয়ে নেয়ার। স্বাস্থ্যের বিষয়টাতো অবহেলা করেনই, উপরন্তু ডাক্তার ও দেখাতে চান না অনেকে। কিন্তু এই সময়টায় জীবনযাত্রার সামান্য পরিবর্তন ও প্রিভেনটিভ কেয়ার (preventive care) আপনার পরবর্তী সময়ে অনেক বড় কোন স্বাস্থ্য সমস্যার হাত থেকে বাঁচাতে পারে।

১) ভ্যাক্সিন: এই বয়সে এসে আপনাকে অনেকগুলো ভ্যাক্সিন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং নিজে নেয়ার জন্য প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে প্রথমেই আসে টিটেনাস ভাক্সিন। যদি এখনো না নিয়ে থাকেন, তাহলে দেরি করবেন না। আপনার যদি এখনো চিকেনপক্স না হয়ে থাকে, তাহলে সেটারও ভ্যাক্সিন নিতে পারেন।

বয়সভেদে ১০ ধরণের পরীক্ষা-নিরীক্ষার ১টি প্যাপ সিমার টেস্ট - shajgoj.com  

২) প্যাপ সিমার টেস্ট: বয়স বিশ পার হলেই প্রতি তিন বছরে একবার এই প্যাপ সিমার টেস্ট (PAP seamer test)-টি করানো উচিত, যদি আপনি সারভিক্যাল (Cervical) ক্যান্সার থেকে বাঁচতে চান।

৩) স্তন পরীক্ষা: এসময় আপনি নিজেই ঘরে বসে এই পরীক্ষাটি করতে পারেন। সাধারন অবস্থার কোন ব্যতিক্রম ঘটলেই, শুরুতেই তা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

এগুলো ছাড়াও আপনার ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে একবার প্রি-ডায়বেটিস চেক করানোটাও জরুরি।

বয়স যখন ত্রিশের কোঠায়

এই সময়টায় অনেকেই হয়তো মা হবার কথা ভাবছেন, বা কেউ কেউ মা হয়েও গেছেন। সংসার, অফিস, বাজার সদাই সামলে নিজের কথা ভাববার সময় কোথায় আপনার। কিন্তু তাই বললে কি হয়? সংসারের বাকি মানুষদের ভালো রাখতে চাইলে আগে আপনাকেইতো ভালো থাকতে হবে। তাই জেনে নিন এই সময়ে কোন বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। বয়সভেদে ১০ ধরণের পরীক্ষা-নিরীক্ষার ১টি কোলেস্টেরল চেক - shajgoj.com

৪) কোলেস্টেরল চেক: ভাবছেন আমিতো মোটা নই, কেন কোলেস্টেরল চেক করাবো? কোলেস্টেরল কোন অসুখ নয়। বরং আপনার শরীরের কোলেস্টেরল-এর মাত্রা দেখে খানিকটা অনুমান করা সম্ভব যে  হৃদরোগের আশংকা আপনার কতটুকু।

৫) থাইরয়েড চেক: খিটখিটে মেজাজ, বাড়তি ওজন, ডিপ্রেশন। ভাবছেন এগুলো সংসারের ঝামেলার কারণে হচ্ছে? মোটেই না। ত্রিশের পর থেকে থাইরয়েড হরমোনে পরিবর্তন শুরু হয়। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট (TSH) এর মাধ্যমে জানতে পারবেন কেন আপনার ওজন বাড়ছে বা কমে যাচ্ছে, কেন কাজের প্রতি অনিহা আসছে, অল্পেই মেজাজ খারাপ হচ্ছে বা কেন রাতে কোন কারণ ছাড়াই ঘুম হচ্ছে না। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে এই পরীক্ষাটি করাবেন।৬) ব্লাড প্রেশার চেক: আগে হয়তো কালেভাদ্রে ডাক্তারের বাড়ি গেলে বিপি(BP) চেক করতেন, কিন্তু এখন সময় হয়েছে মাসে অন্তত দুবার বিপি চেক করার। তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে যাওয়ার আগেই আপনি তার প্রতিকার করতে পারবেন।

বয়স যখন ৪০ এর কোঠায়

এই সময়টাতে একজন মহিলার শরীরে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করে। তাই এসময় থেকে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মেডিক্যাল চেক আপ করানো উচিত।

৭) ম্যামোগ্রাম: এসময় সব মহিলারই উচিত একবার স্তন পরীক্ষা করানো। কেননা ব্রেস্ট ক্যান্সার-এর ঝুঁকি এসময় বেশি থাকে। যদি আপনার পরিবারের কেউ আগে এই সমস্যায় ভুগে তাহলে দেরি করা একদমই উচিত না।

৮) চক্ষু পরীক্ষা: আপনি যদি আগে থেকেই চশমা ব্যবহার করে থাকেন তাহলেতো নিয়মিত চেকআপ করাবেনই। আর যদি চোখের সমস্যা নাও থাকে, তবুও এই পর্যায়ে একবার চোখের চেকআপ আপনাকে পরবর্তীতে ক্যাটার‍্যাক্ট(cataract) বা গ্লুকোমা(glaucoma)-এর মত অসুখের হাত থেকে প্রতিকার পেতে সাহায্য করতে পারে।

৯) ডায়াবেটিস: এখনো যদি আপনি আপনার ডায়াবেটিস চেক না করে থাকেন, তাহলে আমি বলব ভুল করছেন। কারণ অনেক সময় ডায়াবেটিস হয়ে থাকলেও চেকআপ না করার কারনে সেটা আমরা বুঝতে পারি না, যেটা অনেক বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি হয়ে থাকেন চল্লিশ ঊর্ধ্ব, তাহলে দেরি না করে আজই চেকআপ করিয়ে নিন।

বয়সভেদে ১০ ধরণের পরীক্ষা-নিরীক্ষার ১টি রেকটাল টেস্ট - shajgoj.com

১০) রেকটাল টেস্ট: যদি পায়ুপথে রক্ত যায় তাহলে বুঝতে হবে, এবার সময় হয়েছে রেকটাল টেস্ট-এর। কেননা অবহেলায় তা কোলন কান্সার-এ রূপ নিতে পারে।

তাহলে আর দেরি কেন? নিজেকে সুস্থ রাখতে চাইলে স্বাস্থ্য সংক্রান্ত এই বিষয়গুলোতে সচেতন থাকুন। শুধু নিজেই নয়, নিজের পাশাপাশি আপনার মা, বোন বা একুশ বছরের মেয়েটিকেও সচেতন করুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি - amazonaws.com

সম্পর্কিত লেখা

থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে ৬টি উপায়!
সুস্থতা

থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে ৬টি উপায়!

হঠাৎ করেই ওজনটা কি খুব বেড়ে যাচ্ছে? শরীর ফুলে যাচ্ছে? ডায়েট কন্ট্রোল করছেন নিয়ম মেনে, কিন্তু তাও মোটা হয়ে যাচ্ছেন? নাহলে হয়তো ঠিক মতই খাওয়া-দাওয়া করছে...

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?
মা ও শিশু

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?

সারাবিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে। শুরুতে প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের উপরে কোভিডের প্রভাব ছিলো অজানা। ইংল্যান্ডের একটি সমীক...

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?
সুস্থতা

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?

কোলেস্টেরল সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সঠিক ও স্বচ্ছ ধারনা অনেকেরই নেই। অনেকেই মনে করেন যারা বেশি স্বাস্থ্যবান, বেশি খাওয়া-দাওয়া...

হাইপোথাইরয়ডিজম, হাইপারথাইরয়েডিজম ও গলগন্ডের কারণ ও চিকিৎসা কী?
সুস্থতা

হাইপোথাইরয়ডিজম, হাইপারথাইরয়েডিজম ও গলগন্ডের কারণ ও চিকিৎসা কী?

হাইপোথাইরয়ডিজম, হাইপারথাইরয়েডিজম ও গলগন্ড কী এ নিয়ে অনেকের ভালো ধারণা নেই। ইদানিং হঠাৎ করেই কি ওজনটা কোনও কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে? কোনও কারণ ছাড়াই, খাব...

আরও পড়ুন

থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
সুস্থতা

থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?

বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে শোনা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে। বর্তমান লাইফস্টাইলে থাইরয়েডের সমস্যা খুব কমন হয়ে দাঁড়িয়েছে।...

চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো জানেন?
সুস্থতা

চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো জানেন?

আপনি কি চল্লিশোর্ধ ও পরবর্তী পর্যায়ে প্রবেশ করছেন? জানেন কি চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো? যদি আপনি চল্লিশোর্ধ হয়ে থাকেন তাহলে অন্য...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?
সুস্থতা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার নিয়ে আপনি কতটা জানেন? তা নিয়ে আসছি, তবে তার আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি প্রথমে...সদ্য আব্বা মারা গেছেন...

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন
মা ও শিশু

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন

গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় প্রতিটা মেয়েই তার অনাগত সন্তানকে নিয়ে কতই না স্বপ্ন দেখে! কিন্তু এই গর্ভাবস...

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?
লাইফ স্টাইল

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?

আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে। সকালে ফ্রেশ হতে গিয়ে গলা ছেড়ে গান গান। মাঝ রাস্তায়...

টেস্ট টিউব বেবি | আইভিএফ-যুগান্তরের এক নতুন দৃষ্টান্ত!
মা ও শিশু

টেস্ট টিউব বেবি | আইভিএফ-যুগান্তরের এক নতুন দৃষ্টান্ত!

শুরু করি একটা কমন প্রশ্ন দিয়ে- "কেন এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ কারও দরকার হয়?" সন্তান স্বামী-স্ত্রীর মধ্যকার এক মজবুত সেতুবন্ধন। দাম্পত্য সম্পর্ক প...

…