ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!

Farhana Preeti · Jun 21, 2018 · 1 min read

ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!

সাধারণত হার্টের যাবতীয় সমস্যার সম্ভাব্য বয়স পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৭০। কম বয়স্করাও আজকাল কম ঝুঁকিতে নেই। যাদের হার্টের অবস্থা এখনো স্থিতিশীল, ঘনঘন বুকে ব্যথা, শ্বাসকষ্ট নেই তাদের জন্য বলা যায় রমজান মাসটা ছিল অনেকটা উপকারীই । কম পরিমাণে খাবার গ্রহণ, ধূমপান থেকে বিরতি, এ সবকিছু হার্টের রোগের ঝুঁকি কমিয়ে দেয়। কিন্তু যাদের বয়স মোটামোটি ৫০ ছাড়িয়েছে এবং হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য রমজান মাস একটি ঝুঁকিপূর্ণ সময়। ঘনঘন বুকে ব্যথা, হার্ট অ্যাটাক-এর স্বীকার হয়েছেন যারা, ওপেন হার্ট সার্জারির রোগী, যাদের হার্টের মহাধমনীর ভাল্ব সঙ্কীর্ণ, মোট কথা যারা যে কোন রকমের হার্টের সমস্যায় ভুগছেন তাদের অনেক সতর্ক থাকা উচিত। কিছু জিনিস মাথায় রাখলে এবং তা নিয়মিত মেনে চললে হার্ট-এর রোগীরা থাকতে পারেন অনেকটা ঝুকিমুক্ত।

আসুন তাহলে জেনে নেই কি কি করলে বয়স্করা থাকতে পারেন ঝুঁকি ছাড়া।

(১) প্রতিবেলায় কম পরিমাণে খাবার গ্রহণ করুন। একবারে অনেক পরিমাণ খাবার গ্রহণ শরীরকে স্ফীত করে ফেলে, ওজন দ্রুত বৃদ্ধিতে ভুমিকা রাখে।

(২) খাবারে অতিরিক্ত ফ্যাটযুক্ত ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

(৩) রাতের খাবারের তালিকায় ভাতের চেয়ে বেশি পরিমাণ সবজি ও ফলমূল, কোলেস্টেরল মুক্ত মাংস রাখুন এবং নাস্তায় দুধ-ডিমযুক্ত খাবার গ্রহণ করুন।

(৪) প্রতিদিন ৩০-৪০ মিনিট ব্যায়াম করুন। হতে পারে ফ্রি হ্যান্ড ব্যায়াম অথবা হাঁটাহাঁটি।

(৫) প্রত্যেক বেলায় ফাইবার যুক্ত খাবার গ্রহণ করা। এসব খাবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, অতরিক্ত কোলেস্টেরল মাত্রা কমিয়ে দেয়। ভাতের বদলে বেশি পরিমাণে সবজি ও ফলমূল, যেমন- ব্রকলি, মটরশুঁটি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি, ওটমিল, সিরিয়াল(কর্ণ ফ্লেকস) খান।

(৬) অতিরিক্ত তেলে ভাজা খাবার না খেয়ে বেকড, গ্রিলড, হাফ গ্রিলড, অল্প তেলে ভাজা খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে সাফোলা অ্যাকটিভ তেল হতে পারে একটি দারুণ পছন্দ। এটি ৮০% রাইস ব্র্যান তেল ও ২০% সয়াবিন তেলের সমন্বয়ে তৈরি। এতে আছে ওরাইযেনল, যা কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন হ্রাসে সাহায্য করে। এতে আরও আছে ওমেগা ৩ যা মূলত এক প্রকার আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সাফোলা অ্যাকটিভ-এ আরও আছে ভিটামিন এ, ডি ও ই। সাফোলা অ্যাকটিভ তেল লজর্ব টেকনোলজি দ্বারা তৈরি যা ২৯% কম তেল শোষণ নিশ্চিত করে।

(৭) পানি জাতীয় খাবার অবশ্যই বেশি পরিমাণে গ্রহণ করুন।  খাবারে তাজা ফলের জুস রাখুন। কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন প্রতিদিন।

 

এ ছিল আজকের মত আয়োজন। হার্টের দিকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?
সুস্থতা

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?

কোলেস্টেরল সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সঠিক ও স্বচ্ছ ধারনা অনেকেরই নেই। অনেকেই মনে করেন যারা বেশি স্বাস্থ্যবান, বেশি খাওয়া-দাওয়া...

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?
সুস্থতা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার | কতটুকু জানেন সুস্থতায় কী খাচ্ছেন?

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খাবার নিয়ে আপনি কতটা জানেন? তা নিয়ে আসছি, তবে তার আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি প্রথমে...সদ্য আব্বা মারা গেছেন...

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য
বিউটি টিপস

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন...

আরও পড়ুন

রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!
সুস্থতা

রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!

রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সকল মুসলমানদের জন্য। রমজান এমন একটা মাস যা আমাদের ঐতিহ্য এবং অভ্যাসকে সাজিয়ে দেয় তার নিজের মত করে। সেই সাথে...

ভালো খাদ্যাভ্যাস গড়ার ১৬টি টিপস!
সুস্থতা

ভালো খাদ্যাভ্যাস গড়ার ১৬টি টিপস!

যে অভ্যাসগুলো সামাজিক ও স্বাস্থ্য সম্মত তাই ভালো অভ্যাস। জীবনধারণের জন্য প্রতিটি ক্ষেত্রে ভালো অভ্যাস প্রয়োজন। এই ভালো অভ্যাস গুলোর মধ্যে ১ টি হল ভালো...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

…