ভালো খাদ্যাভ্যাস গড়ার ১৬টি টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Sep 22, 2014 · 1 min read

ভালো খাদ্যাভ্যাস গড়ার ১৬টি টিপস!

যে অভ্যাসগুলো সামাজিক ও স্বাস্থ্য সম্মত তাই ভালো অভ্যাস। জীবনধারণের জন্য প্রতিটি ক্ষেত্রে ভালো অভ্যাস প্রয়োজন। এই ভালো অভ্যাস গুলোর মধ্যে ১ টি হল ভালো খাদ্য অভ্যাস। ভালো খাদ্য অভ্যাস বলতে শুধু ভালো ভালো খাবার খাওয়াকে বুঝায় না। ভালো খাদ্যাভ্যাস বলতে বোঝায় যা স্বাস্থ্যসম্মত, যা ১টি পরিবারের নীতিগত দিকের সাথে সম্পর্কযুক্ত। এই অভ্যাসগুলোই কিন্তু আমাদের শরীরের সুস্থতার সাথে সাথে মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। তবে খাদ্যাভ্যাস কে উত্তম করতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে।

১. প্রতিটি ব্যক্তির বয়স অনুযায়ী খাবার গ্রহণের ১টি সঠিক পরিমান থাকে। সকলের উচিত পরিমান মত খাবার গ্রহণ করা। পরিমানের চেয়ে বেশি বা কম খাবার কোনটাই স্বাস্থ্যের জন্য ভালো নয়।

২. ঠিক সময় মত খাবার গ্রহণ করতে হবে। প্রতিদিন একই সময় খাবার গ্রহণ করা উচিত। তা হলে ঐ একই সময়ে আমদের মস্তিস্ক আমাদের খাবারের কথা জানান দিবে।

৩. সকালে একটু ভারী খাবার, দুপুরে ও রাতে হালকা খাবার গ্রহণ করা উচিত। রাতে ভারী খাবার খেলে তাতে ঘুমের ব্যাঘাত ঘটে।

৪. রাতে ঘুমানোর ৩-৪ ঘণ্টা আগে খাবার খাওয়া উচিত। একবারে অনেক খাবার গ্রহণ না করে অল্প অল্প করে খাবার গ্রহণ করা উচিত।

৫. খাবার প্রস্তুত ও গ্রহণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে।

৬. মৌসুমি ফল বেশি গ্রহণ করতে হবে।

৭. যে খাদ্য যে এলাকায় সহজলভ্য সে খাবার দিয়ে দৈনিক খাদ্যের তালিকা তৈরি করতে হবে।

৮. প্রতিদিন খাদ্যের ৫ টি মৌলিক গোষ্ঠী থেকে খাবার থাকতে হবে।

৯. খাদ্যের পুষ্টিমূল্য ঠিক রেখে রান্না করা ও সঠিক নিয়মে সংরক্ষণ করতে হবে।

১০. বেশি মসলা ও চর্বি যুক্ত খাবার পরিহার করতে হবে।

১১. খাদ্যে যেন বৈচিত্র্য থাকে, অর্থাৎ প্রতিদিন একই ধরনের খাবার বিরক্তির কারণ হতে পারে। তাই খাবারের মেন্যু পরিবর্তন করতে হবে।

১২. খাদ্যের রঙ যথাসম্ভব পরিবর্তন না করে আকর্ষণীয় খাদ্য প্রস্তুত করতে হবে। তাহলে খাবারের প্রতিও আকর্ষণ বাড়বে।

১৩. প্রচুর পরিমানে হলুদ, সবুজ শাক সবজি এবং সেই সাথে ফল খেতে হবে। প্রতিদিন কমপক্ষে ২ টি ফল গ্রহণ করতে হবে।

১৪. প্রতিদিন অন্তত ১ বেলা, পারলে ২ বেলা প্রানীজ প্রোটিন গ্রহণ করা উচিত।

১৫. অতিরিক্ত চা কফি বর্জন করা ভালো।

১৬. বাইরের ও রাস্তার খাবার পরিহার করতে হবে।

সর্বোপরি খাবারের সাথে ব্যায়াম সম্পর্কযুক্ত। তাই কম কম করে হলেও প্রতিদিন ১ ঘণ্টা করে  হাঁটতে হবে। এই খাদ্যাভ্যাস গুলো সবার জন্য জরুরী। কিন্তু মানুষের এলাকা এবং শ্রেণী অনুযায়ী অভ্যাসগুলো পরিবর্তন হয়ে থাকে। তবে এই বিষয় গুলোর সাথে পুষ্টি শিক্ষার সম্পর্ক রয়েছে। আগে মানুষ এই ব্যাপার গুলো জানত না। কিন্তু আজকাল মানুষ অনেক সচেতন হয়েছে, তাই এখন শুধু সেই সচেতনাকে কাজে লাগানোর অপেক্ষা।

লিখেছেনঃ ফারিয়া ইসলাম

ছবিঃ হাফিংটনপোস্ট.কম

সম্পর্কিত লেখা

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?
লাইফ স্টাইল

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?

আমরা সারাদিন নানা ধরনের কাজের সাথে যুক্ত থাকি, সেই কাজের জন্য আমাদের দেহের প্রয়োজন শক্তি। সেই শক্তি আমাদের দেহ খাবার থেকে পায়। তাই যখনই দেহের খাবারের...

আরও পড়ুন

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

খাদ্যের ৬টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

খাদ্যের ৬টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে কতটুকু জানেন?

খাদ্য ছাড়া আমাদের জীবনধারণ সম্ভব নয়। দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরা করার জন্য সবল, রোগমুক্ত ও সুস্থ শরীর প্রয়োজন। সুস্থ শরীর বজায় রাখার জন্য আমরা যা কিছ...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!
ফিটনেস

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিয়ে নিজেকে সুস্থ রাখতে কে না চায়? ভালো স্বাস্থ্য, সুস্থ শরীর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। একজন সুস্থ মানুষে...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

…