রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!

ফারিয়া ইসলাম · Jun 30, 2014 · 1 min read

রমজানের খাদ্য | ১৩টি গ্রহণীয় ও বর্জনীয় খাবার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য!

রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সকল মুসলমানদের জন্য। রমজান এমন একটা মাস যা আমাদের ঐতিহ্য এবং অভ্যাসকে সাজিয়ে দেয় তার নিজের মত করে। সেই সাথে যোগ হয় রাতের সেহেরি এবং সন্ধ্যার ইফতার যা রোজার মাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে উভয় ক্ষেত্রেই খেতে হবে এমন সব পুষ্টিকর খাবার যে খাবারগুলো সারাদিন রোজার পরে আপনাকে দিবে পরিপূর্ণ পুষ্টি এবং স্বাচ্ছন্দ্য। সেই সাথে আপনাকে সুস্থ রাখবে। পাশাপাশি দূর করতে হবে সেই সব খাদ্যাভ্যাস যা আপনাকে তৃষ্ণার্ত, ক্লান্ত অথবা তন্দ্রার রেশ এনে দেয়। চলুন জেনে নেই রমজানের খাদ্য কেমন হওয়া উচিত? কী কী খাবার গ্রহণ ও কী কী খাবার বর্জন করা উচিত এই পবিত্র মাহে রমজান মাসে?

রমজানের খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

১) গ্রহণীয় খাবার

১. প্রচুর পানি পান করুন। ইফতার থেকে সেহেরি-এর মাঝের সময় তাতে কমপক্ষে ৩ লিটার পানি গ্রহণ করুন। মানে ৮-১০ গ্লাস পানি প্রতিদিন।

২. ইফতারে একটি সুষম খাবার প্লেট সাজানোর চেষ্টা করুন যে প্লেট-এ থাকবে রমজানের মিষ্টি (খেঁজুর), ফল, ১টি ভারী খাবার, সালাদ, স্যুপ ইত্যাদি।

৩. জটিল শর্করা গ্রহণ করুন সেহেরিতে। কারণ, তা অনেক্ষণ সময় লাগে হজম হতে। ফলে সারাদিন ক্ষুধা অনুভব হতে দেয় না। জটিল শর্করার মধ্যে আছে বিভিন্ন শাক-সবজি, শিম, বাদামি চাল, গমের আটা, বীজ জাতীয় খাবার ইত্যাদি।

৪. বাদাম গ্রহণ করা যেতে পারে যা আমিষের উন্নত একটি উৎস।

৫.  ইফতার শুরু করুন যাতে আঁশ, সুগার ও ভিটামিন/মিনারেলস আছে। ফলের রস এই ক্ষেত্রে উৎকৃষ্ট খাবার।

৬. খাবারে সেই খাবারগুলো রাখুন যা সচরাচর খাওয়া হয় এবং সেহেরিতে এমন খাবারগুলোকে প্রাধান্য দিন যে খাবারগুলো আপনার সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণ শর্করা, আমিষ, এবং চর্বি গ্রহণ করুন। মনে রাখবেন খাবার হওয়া চাই হালকা। খুব ভারী খাবার শরীরকে ভারী করে এবং পরবর্তীকালে ক্ষুধাও বেশি লাগে।

২) বর্জনীয় খাবার

১. ভাজা পোড়া খাবার খাবেন না। কারণ, সারাদিন রোজার পর এই সকল খাবার পেটে গ্যাস তৈরি করে এবং বদ হজম হয়।

২. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না।

৩. সেহেরিতে বা ইফতারিতে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাবেন না। খাবার নষ্ট করতে না চাইলে গরিবদের দিয়ে দিন, কিন্তু নষ্ট হবে ভেবে নিজে খেয়ে নিবেন না।

৪. সেহেরিতে অতিমাত্রায় চা পান করবেন না। চা বেশি পান করলে বার বার টয়লেটে যেতে হতে পারে।

৫. যাদের ইউরিক এসিড-এর পরিমাণ বেশি বা আর্থ্রাইটিস আছে, অথবা কোন কারণে ডাল জাতীয় খাবার নিষিদ্ধ তারা ছোলা, বুট, বেসন, বড়া, হালিম একদমই খাবেন না। এই সকল খাবারের পরিবর্তে অন্য খাবার খান।

রমজান মাসে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করলে কোন কষ্ট ছাড়াই সাওম পালন করা যাবে। তাই একটু সচেতন হই এবং সুস্থ ও সুন্দরভাবে সাওম পালন করি। শুভ হোক মাহে রমজান।

 

ছবি- সংগৃহীত: shutterstock

 

সম্পর্কিত লেখা

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য
বিউটি টিপস

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন...

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?
স্বাস্থ্য

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?

রমজান মাসে সেহেরি ও ইফতার ঘিরে থাকে আমাদের নানা আয়োজন। মুখরোচক খাবারের পাশাপাশি রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতারের কথাও কিন্তু মাথায় রাখতে হয়। নইলে...

আপনি কি টিন এজার | কী ও কতটুকু খাবেন? (পর্ব-৫)
সুস্থতা

আপনি কি টিন এজার | কী ও কতটুকু খাবেন? (পর্ব-৫)

ধমকা ধমকি যা করার আগের পর্বে করেছি... সুতরাং আজ শুধু কাজের কথা হবে। ১৩-১৯ বছরের পাঠক এবং এমন টিন এজার-এর অভিভাবক... সবার জন্যই আজকের পর্ব। আগে না পড়ে...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

আরও পড়ুন

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!
ফিটনেস

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিন ১০টি সহজ উপায়ে!

শরীরের বাড়তি ওজন কমিয়ে নিয়ে নিজেকে সুস্থ রাখতে কে না চায়? ভালো স্বাস্থ্য, সুস্থ শরীর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। একজন সুস্থ মানুষে...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

…