শাহী হালিম

ফারহানা প্রীতি · May 22, 2018 · 1 min read

শাহী হালিম

ইফতার কিনতে গিয়ে হালিমের হাড়িতে চোখ পড়বেই রোজায়, তাই না? কোন কোন দোকানের হালিম খেতে সত্যিই ভীষণ মজা। আবার কোন কোন সময় হালিম কিনে নিয়ে এসে দেখা যায়, টেস্ট ভালো না। আর দোকানের কেনা হালিমে যেটা আরো বড় সমস্যা সেটা হচ্ছে, বাসার ছোট সদস্যদের খাওয়ানোর আগে চারবার চিন্তা করতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে খুব সহজ কিছু ধাপে বাসায় নিজে নিজেই মজাদার শাহী হালিম তৈরি করা যায়, যেটা খেতেতো মজা হবেই, সেই সাথে হবে ভীষণ পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মতও। এবার দেখে নিন তবে!

শাহী হালিম বাসায় যেভাবে বানাবেন

উপকরণ

১) সাফোলা অ্যাক্টিভ তেল- ১/২ কাপ

২) মাংস (গরু বা খাসি) - ১ কেজি

৩) পেয়াজ কুচি- ১ কাপ

৪) রসুন কুচি- ৩ টেবিল চামচ

৫) আদা কুচি- ১ টেবিল চামচ

৬) ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ

৭) কাচা মরিচ- ৫/৬ টা

৮) ডাল ৪ ধরনের- ১/৪ ভাগ করে

৯) গম-  ১/৪ কাপ

১০) পোলাও-এর চাল- ১/৪ কাপ

১১) পানি- ৬ কাপ

১২) দারচিনি- ছোট দুই টুকরা

১৩) এলাচ- ২/৩ টুকরা

১৪) তেজপাতা-২/৩ টি

১৫) হলুদ গুঁড়া- ১ চা চামচ

১৬) লবণ- ১ চা চামচ

১৭) মৌরি- ১ চা চামচ

১৮) জয়ত্রী- ১ চা চামচ

১৯) জিরা গুঁড়া- ১ চা চামচ

প্রণালী

১. মসুর, মুগ, মাষকলাই, বুটের ডাল, আস্ত গম আর পোলাও-এর চাল ভালো করে ধুয়ে নিয়ে ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর শিলপাটায় আধ ভাঙ্গা করে বেটে নিন অথবা ব্লেন্ডার-এ সামান্য পানি দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিন, সবকিছু যেন আধভাঙ্গা থাকে, মিহি ব্লেন্ড করার প্রয়োজন নেই।

২. শুকনো তাওয়া বা ফ্রাইপ্যান-এ দুইটা এলাচ, ২-৩টা শুকনো মরিচ, ২টা দারচিনি, ২টা লবঙ্গ, ১ চা চামচ জয়ত্রী, ১ চা চামচ মৌরি হালকা বাদামি করে ভেজে ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন বা শিলপাটায় বেটে নিন। তৈরি হয়ে গেলো ঘরে তৈরি হালিমের মশলা।

৩. এবার একটা হাড়িতে সাফোলা অ্যাক্টিভ তেল গরম করে নেই। তাতে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি দিয়ে হালকা লালচে করে ভেঁজে নিয়ে তাতে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা-রসুন বাটা, লবণ, গরম মশলা গুঁড়ো, হালিম মশলা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেই। তেলটা উপরে উঠে এলে গরুর মাংস/খাসীর মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। কিছুক্ষণ পর মাংস থেকে পানি ছাড়বে। আরেকটু পরে ঐ পানিটা টেনে এলে আমরা ৩ কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিবো। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবো।

৪. একটা বড় হাড়িতে ৬ কাপ পানি দিয়ে তাতে আধ বাটা ডালের মিশ্রণটা ঢেলে দেই। লবণ দিয়ে বারবার নাড়তে থাকি। ডালটা সেদ্ধ হয়ে এলে তাতে মাংস ঢেলে দেই এবং বারবার নাড়াচাড়া করি।  ডাল সেদ্ধ হয়ে এলে তারপর মাংসটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেই।

৫. আদা কুঁচি, কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করি। আর সাথে এক টুকরো লেবু কিন্তু চাই-ই!

ব্যস! পরিবেশন করুন গরম গরম মজাদার শাহী হালিম!  

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

চিকেন ওটস হালিম
চা – নাস্তা

চিকেন ওটস হালিম

রোজার দিনে অনেকেরই ওজনের কাটা-টা নিয়ন্ত্রণে থাকে না। দেখা যায়, সারাদিন রোজা রাখার পর হুড়মুড় করে একসাথে অনেক ইফতার খাওয়া হয়ে যায় এবং সেখানে ভাজাপোড়ার অ...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

আরও পড়ুন

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬
মেহমানদারী

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬

[topbanner] মুরগীর মাংস কে না খেতে ভালোবাসে। যারা মাছ ও সবজি পছন্দ করেন না তাদের জন্য মুরগীর মাংসই সবচাইতে প্রিয়। এছাড়া গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যের...

পাকিস্তানী বিফ ভিন্দালু
মেহমানদারী

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থ...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

…