চিকেন ওটস হালিম

ফারহানা প্রীতি · Jun 19, 2017 · 1 min read

চিকেন ওটস হালিম

রোজার দিনে অনেকেরই ওজনের কাটা-টা নিয়ন্ত্রণে থাকে না। দেখা যায়, সারাদিন রোজা রাখার পর হুড়মুড় করে একসাথে অনেক ইফতার খাওয়া হয়ে যায় এবং সেখানে ভাজাপোড়ার অংশটাই বেশি থাকে। কিন্তু এভাবে উল্টাপাল্টা খেলে কিন্তু বদ হজম, ওজন বাড়া এই সমস্যাগুলো চলতেই থাকবে। তাই আজকে আপনাদের সাথে ইফতারের খুব সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। আর তা হলো চিকেন ওটস হালিম।

চিনি বাদে লেবুর শরবত বা ডাবের পানি, সাথে ৩-৫টা খেজুর আর এই চিকেন ওটস হালিম বানিয়ে ফেললেই কিন্তু খুব ভালো একটা পরিপূর্ণ ইফতার হয়ে যায়। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস যা আপনার সারাদিনের দৈহিক চাহিদা পূরণ করার পাশাপাশি আপনার দেহকে অনেক বেশি শক্তি দিবে। চলুন তাহলে দেখে নেয়া যাক চিকেন ওটস হালিম বানাতে আমাদের কী কী লাগবে-

চিকেন ওটস হালিম বানানোর নিয়ম

উপকরণ

(১) মুরগির বুকের মাংস- ২০০ গ্রাম

(২) ওটস- ১.৫ কাপ

(৩) সমপরিমাণ মুগ, মসুর, কলাই এর ডাল মিক্স- ১.৫ কাপ

(৪) পেঁয়াজ- ২টি

(৫) রসুন বাটা- ১টেবিল চামচ

(৬) আদা বাটা- ১/২ টেবিল চামচ

(৭) হালিম মশলা- ৩ চা চামচ  (১ চা চামচ গরম মশলা গুঁড়ো, এক চা চামচ ধনিয়া গুঁড়ো, ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো, ১/৩ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন)

(৮) লবণ- স্বাদমতো

(৯) কাঁচা মরিচ ২-৩ টি

(১০)  ধনেপাতা- প্রয়োজনমতো

(১১) লেবু- টুকরা করে কাটা

(১২) তেল (অলিভ অয়েল/ রাইস ব্র‍্যান অয়েল/ সানফ্লাওয়ার অয়েল)-১ টেবিল চামচ

(১৩) পানি- ১/২ লিটার

প্রণালী

১) প্রথমে কড়াইয়ে তেল গরম করে ২ টি কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে বেরেস্তা তৈরি করে নিন।

২) এবার ঐ তেলে ছোট ছোট টুকরো করে লবণ মাখিয়ে রাখা মুরগীর টুকরোগুলো ভেজে নিন ১০ মিনিট ধরে মাঝারি আঁচে।

৩) তারপর মুরগীর টুকরোগুলো তুলে নিয়ে ঐ তেলে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিন এবং সব ডাল তার মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর পানি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ডাল সিদ্ধ করে নিন, মোটামুটি আধ ঘণ্টা পর ঢাকনা তুলে তাতে ওটস, কাঁচা মরিচ আর ভেজে রাখা চিকেন দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো মিনিট পাঁচেক রান্না করুন।

৪) রান্না হয়ে গেলে, কুঁচি করে কেটে রাখা ধনেপাতা, কাঁচা মরিচ আর লেবুর রস চিপে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন ওটস হালিম!

আশা করি সবাই বাসায় বানাতে চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

শাহী হালিম
চা – নাস্তা

শাহী হালিম

ইফতার কিনতে গিয়ে হালিমের হাড়িতে চোখ পড়বেই রোজায়, তাই না? কোন কোন দোকানের হালিম খেতে সত্যিই ভীষণ মজা। আবার কোন কোন সময় হালিম কিনে নিয়ে এসে দেখা যায়, টে...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

আরও পড়ুন

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

…