লেবুর শরবতের ১১টি গুণাবলী!

সাজগোজ উপ সম্পাদক · Oct 25, 2014 · 1 min read

লেবুর শরবতের ১১টি গুণাবলী!

সকাল সকাল হালকা গরম পানিতে লেবুর সরবত দিয়ে দিনটি শুরু করলে সেটি হয়ে উঠে অনেক স্বাস্থ্যকর। সেটি আমরা সবাই জানি। কিন্তু কী কী উপকার আসলে এই ছোট্ট লেবুতে আছে তা অনেকেই জানে না। আসুন জেনে নিই,এই সরবতের কী কী  গুণাগুন রয়েছে।

[picture]

(১) এই সরবতটি শুধুমাত্র Human gastrointestinal tract কেই উদ্দীপ্ত   করে না, এই সরবত যকৃত পরিষ্কার রাখে এবং এর কার্যক্ষমতা বাড়ায়। তাছাড়া এটি পাচক ও হজম সহায়ক এসিড তৈরি করে খাবার হজম ও বর্জনে সাহায্য করে।

(২) সাইট্রাস বা টক জাতীয় ফল যেমন লেবুতে অনেক বেশি পরিমাণ ভিটামিন সি এবং Ascorbic acid থাকে। ভিটামিন সি ঠাণ্ডা জ্বর থেকে রক্ষা করে দেহকে এবং Ascorbic acid আয়রন শোষণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যা দেহের রোগ প্রতিরোধের অংশ।

(৩) আপনার শরীরে্র যদি পিএইচ এর মাত্রা যদি ঠিক না থাকে তবে অনেক রকম অসুখ হতে পারে। যদিও লেবু এসিডিক তথাপি এটি দেহের মধ্যে ক্ষারীয় ভাব আনে এবং শরীর এর পি.এইচ এর মাত্রা ঠিক রাখে।

(৪) লেবু পানি একটি  প্রাকৃতিক মূত্রবর্ধক। অর্থাৎ এটি আপনার শরীরকে পরিষ্কার করে এবং সেই সাথে বিষক্রিয়া জাতীয় পদার্থ শরীর থেকে বের করে দেয়। সাইট্রিক এসিডগুলো লিভারের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো বৃদ্ধি করতে সহায়ক ভুমিকা পালন করে।

(৫)) অনেকেই নিজের সকালের কফি বা চা ছাড়তে দ্বিধা বোধ করেন, কিন্তু অনেকেই খুব সহজে কয়েকদিন লেবু পানি পান করে এই মারাত্মক অভ্যাসটা ছেড়ে দিতে পারেন। লেবু এবং পানির এই মিশ্রণটা পরিশুদ্ধ ও অক্সিজেনসমৃদ্ধ রক্ত তৈরি করে। যার ফলে সারাটি দিন অনেক ফুরফুরে এবং সতেজ লাগে।

(৬) যাদের মধ্যে পানি শুন্যতার সমস্যা রয়েছে তাদের দেহের চামড়া অনেক রুক্ষ হয়ে থাকে এবং ফাটা ফাটা দেখা যায়। তারা তাদের দিনের শুরুটা করুন ১ গ্লাস হালকা গরম পানি, মধু এবং লেবুর সরবত দিয়ে, ভিটামিন সি চামড়া সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে এবং অ্যান্টি-অক্সিডেন্ট; বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে আপনাকে।

(৭) যাদের বাতের/ হাঁটুতে ব্যথা আছে বা প্রদাহ/ফুলে যায় তাদের জন্য এই সরবত উপকারী। কারণ লেবু পানি ইউরিক এসিড কমিয়ে বা দূর করে দেয় ফলে ব্যথা কম হয়ে যায়।

(৮) লেবু পানিতে বেশ পরিমাণ পেক্টিন জাতীয় আঁশ আছে যা কলোন এর জন্য ভালো এবং এটি অনুজীব প্রতিহত করে।

(৯) লেবু পানি সাথে সাথেই শক্তি সঞ্চয় করতে পারে। কখনো শরীর দুর্বল মনে হলে বা মাথা ঘুরালে সে সময় ১ গ্লাস লেবু সরবত মেডিসিনের মত কাজ করে এবং দেহে চনমনে ভাব চলে আসবে, কারণ এতে রয়েছে পটাশিয়াম যা মস্তিষ্কের নার্ভকে উদ্দিপ্ত করে।

(১০) মাইগ্রেনের সমস্যায় এটি অনেক উপকারী। মাইগ্রেনের ব্যথার সময় লেবুর সরবত খেলে লেবু ও চিনি ব্রেইনের নার্ভকে আরাম দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে।

(১১) সকালে খালি পেটে ১ গ্লাস হালকা গরম লেবু পানি ওজন কমাতে সাহয্য করে।

লেবুর অনেকগুলো গুন জেনে নিলেন, এবার সকালটা শুরু করুন ১ গ্লাস লেবুর সরবত দিয়ে আর হয়ে উঠুন সতেজ ও চনমনে।

ছবি - এইচডিওয়ালপেপারস.ইউএস

লিখেছেন - ফারিয়া ইসলাম

সম্পর্কিত লেখা

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?
সুস্থতা

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?

একবার এক পেশেন্ট ডাক্তারকে তার মাথাব্যথা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে! ডাক্তার এরপর বললেন ‘এবার আমি একটা প্রশ্ন করি! বলেন তো, ব্যাঙের ঘাড় ব্যথা হয় কি?' পে...

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!
চুলের যত্ন

চুলের যত্নে লেবু ব্যবহার | ৩টি হেয়ার প্রবলেমের দারুণ সমাধান!

চুলের যত্নে আমরা কত কিছুই কিনে আনি বাজার থেকে। স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট... আরও কত কী! কিন্তু আমরা কি জানি,...

আরও পড়ুন

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?
ফিটনেস

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?

শরীর মোটা নয় কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করছি। এমন কথা অনেক বেশি শোনা যায় আজকাল। এর কি কোন গতি নেই...

মেন্সট্রুয়াল মাইগ্রেন কেন হয় এবং এর কোনো প্রতিকার আছে কি?
সুস্থতা

মেন্সট্রুয়াল মাইগ্রেন কেন হয় এবং এর কোনো প্রতিকার আছে কি?

পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেনজনিত মাথাব্যথার সমস্যা প্রায় চারগুণ বেশি! বিশেষজ্ঞদের মতে, মাসের বিভিন্ন সময় মেয়েদের শরীরে নানা হরমোনের ওঠানামা মাইগ্রে...

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

…