সহজ পদ্ধতিতে মুরগির হালিম

সাজগোজ সম্পাদক · Jan 01, 2015 · 1 min read

সহজ পদ্ধতিতে মুরগির হালিম

মুগ , মাসকলাই ডাল,মসুর ডাল আর পোলাও চাল সব মিলে আধা কেজির মতো নিন। এককাপ পরিমান গম নিন। চাইলে সবকিছু একসাথে করে ব্লেন্ডারে আধা গুঁড়া করেও নিতে পারেন সেক্ষেত্রে অনেক কম সময় লাগবে।

বাকি যা লাগবে
মুরগি একটা ( ১ থেকে দেড় কেজি ছোট ছোট পিস করে কাটা )
পেঁয়াজ ৪ টি কুঁচি করা
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ মরিচ গুঁড়া মিলে ২ চা চামচ
গরম মশলা পাউডার ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ২ চা চামচ
ধনিয়া গুঁড়া ২ চা চামচ
ধনিয়াপাতা কুঁচি
আদা কুঁচি
তেল হাফ কাপ এবং লবন স্বাদ মতো

প্রণালী  প্রথমে মুরগির পিসগুলার সাথে সব মশলা মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন।

এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নড়াচড়া  করে অল্প পানিতে ২০ মিনিট  রান্না করুন । তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে। এবার প্রথমে গুঁড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রনটা দিয়ে নড়াচড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন । ভালোভাবে পানি আর মশলার সাথে গুঁড়াগুলো মিশিয়ে নিবেন। আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘন্টা। মাঝে মাঝে নড়াচড়া  দিতে ভুলবেন না। ঘন হয়ে আসলে আস্তে আস্তে তেল উপরে উঠে আসলে নামিয়ে ফেলুন। এবার হালিমের উপরে ধনিয়া পাতাকুচি আর কুঁচি করা আদা , কাচা মরিচ এবং বেরেস্তা দিয়ে পরিবেশন করুন। সময় বাঁচানোর জন্যে আমি সবসময় এভাবেই হালিম রান্না করি । তবে আপনারা চাইলে ক্লাসিক-ভাবেও রান্না করতে পারেন। আমাদের রেড মিট অনেক কম খাওয়া হয় বলে মুরগি দিয়ে করেছি। ঠিক একইভাবে খাসির গোশত দিয়েও করতে পারেন।

ছবি এবং রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিস

সম্পর্কিত লেখা

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

মুরগি দিয়ে মুগডাল ভুনা
মেহমানদারী

মুরগি দিয়ে মুগডাল ভুনা

রুটি বা পরোটার সাথে দারুণ ভালো লাগবে এই আইটেমটি। সবসময় একই রকম ভুনা মুরগির মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসলে এই ডিশটি ট্রাই করে দেখতে পারেন। উপকরণ...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

চিকেন পরাটা রোল
চা – নাস্তা

চিকেন পরাটা রোল

বাচ্চার টিফিনে বা বিকেলের নাস্তায় তৈরি করে দেখতে পারেন মজাদার চিকেন পরাটা রোল। খুবই সহজ এবং রান্নাঘরের দৈনন্দিন মসলা দিয়েই তৈরি করে ফেলা যায় এই আইটেম...

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা
মেহমানদারী

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা

বাড়িতে অতিথিদের আপ্যায়নে নির্দ্বিধায় রাখতে পারেন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার ডিশটি। রান্নার সুবিধার্থে দেখে নিন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার পুরো প্রণাল...

ছোলে ভাটোরা
চা – নাস্তা

ছোলে ভাটোরা

পাঞ্জাবি এই খাবারটি আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।অনেকের কাছে ছোলে ভাটুরে/ ছোলে ভাটোরা নামে এই খাবার পরিচিত। প্রায় সব বয়সিদের কাছেই এই মুখরোচক খা...

…