বেকড চিকেন

sub-editor · Sep 22, 2018 · 1 min read

বেকড চিকেন

আজ জানবো বেকড চিকেন-এর রেসিপি। খুবই ইয়ামি একটা ডিস এটি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করতে হয় এটি।

[picture]

 

যা যা লাগবে-

  • মুরগির বুকের / রানের মাংস ৪ পিস্
  • মেয়োনিজ ১ টেবিল চামচ
  • পাপরিকা পাউডার ১ চা চামচ
  • গার্লিক পাউডার ১ চা চামচ ( রসুন বাটাও দিতে পারেন )
  • জিঞ্জার পাউডার ১ চা চামচ ( আদা বাটাও দিতে পারেন )
  • অক্স( oxo স্টক কিউব ১ টি ) ( না পেলে বাদ দিয়ে করতে পারেন )
  • অল্প টেস্টিং সল্ট
  • সয়া সস ২ চা চামচ
  • টমেটো সস ১ চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • স্বাদ অনুযায়ী লবণ

এবার একটা বাটিতে উপরের উপকরণ একসাথে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এরপর একটা বেকিং ট্রে-তে ফয়েল পেপার বিছিয়ে নিন, এর মধ্যে মেরিনেট করা মাংস ছড়িয়ে দিন, কয়েক টুকরা টমেটো মাঝে মাঝে বিছিয়ে দিন আর এর উপর ১ চা চামচ পরিমাণ অলিভ অয়েল ছিটিয়ে ট্রে-টি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিন যেন ভেতর থেকে ভাপ কোনো ভাবেই বের না হতে পারে। এখন ১৬০ ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে রান্না করুন ৪০ মিনিট। ৪০ মিনিট পর ট্রে টি ওভেন থেকে বের করে নিন।

যারা ওভেন ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রে মেরিনেট করা মাংসগুলি অল্প পানি, টমেটো টুকরা দিয়ে একটা হাড়িতে ঢাকনা লাগিয়ে খুব ধিমি আঁচে রান্না করুন।

এবার সস এর জন্য লাগবে-

  • মাশরুম ছোট কিউব ২ কাপ
  • পেঁয়াজ কিউব ২ কাপ
  • গোলমরিচ ফাঁকি ২ চা চামচ
  • সিঙ্গেল ক্রিম ২ টেবল চামচ ( না দিয়েও করতে পারেন )
  • তেল ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্যান-এ তেল দিয়ে তেল গরম হলে দিন পেঁয়াজ কিউব, গোলমরিচ ফাঁকি, মাশরুম কিউব আর ক্রিম। ঝোলটা টেনে আসলে লবণ স্বাদমত দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

এখন প্লেটে মাংসের পিস্-গুলো সাজিয়ে তার উপর মাশরুম সস দিয়ে সালাদ কিংবা স্টিম ভেজিটেবল দিয়ে পরিবেশন করুন।

 

ছবি ও রেসিপি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

সালাদ উইথ বেকড চিকেন
চা – নাস্তা

সালাদ উইথ বেকড চিকেন

গতবারের মতো এ বছরও রোজা গরমের সময় হওয়ায় খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে বৈকি! তাই বেশি তেলে ভাজা খাবার না খেয়ে একটু স্বাস্থ্যকর খাবার...

আরও পড়ুন

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

…