সালাদ উইথ বেকড চিকেন

sub-editor · Jun 15, 2017 · 1 min read

সালাদ উইথ বেকড চিকেন

গতবারের মতো এ বছরও রোজা গরমের সময় হওয়ায় খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে বৈকি! তাই বেশি তেলে ভাজা খাবার না খেয়ে একটু স্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আজ আপনাদের জন্য দারুণ একটি চিকেন আইটেম-এর রেসিপি দেয়া হলো। এই সালাদ উইথ বেকড চিকেন ইফতারে রুটির সাথে বা সেহেরিতে তৈরি করে নিতে পারেন সহজেই!

সালাদ উইথ বেকড চিকেন বানানোর নিয়ম

উপকরণ

১) মুরগির বুকের/ রানের হাড্ডি ছাড়া টুকরা মাংস- ২ কাপ

২) মেয়োনেজ- ১ টেবিল চামচ

৩) পাপরিকা পাউডার- ১ চা চামচ

৪) গার্লিক পাউডার- ১ চা চামচ ( রসুন বাটাও দিতে পারেন )

৫) জিঞ্জার পাউডার- ১ চা চামচ ( আদা বাটাও দিতে পারেন )

৬) টেস্টিং সল্ট- অল্প

৭) সয়া সস- ২ চা চামচ

৮) টমেটো সস-  ১ চা চামচ

৯) লেবুর রস- ১ টেবল চামচ

১০)  লবণ- স্বাদ অনুযায়ী

প্রণালী

১. এবার একটা বাটিতে উপরের উপকরণ একসাথে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা।

২. এক ঘন্টা পর একটা বেকিং ট্রে-তে ফয়েল পেপার বিছিয়ে নিন। এর মধ্যে মেরিনেট করা মাংস টুকরাগুলো ছড়িয়ে দিন, কয়েক টুকরা টমেটো মাঝে মাঝে বিছিয়ে দিন আর এর উপর ১ চা চামচ পরিমান অলিভ অয়েল ছিটিয়ে ট্রে-টি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিন যেন ভেতর থেকে ভাপ কোনোভাবেই বের না হতে পারে।

৩. এখন ১৬০ ডিগ্রি-তে প্রি-হিট করা ওভেন-এ রান্না করুন ৩৫ মিনিট।

৪. ৩৫ মিনিট পর ট্রে-টি ওভেন থেকে বের করে নিন। খুব সাবধানে ফয়েল পেপার-টি খুলে মাংসগুলোকে ঠান্ডা হতে দিন।

৫. এখন প্লেট-এ আপনার পছন্দ মতো সালাদ সাজিয়ে তার সাথে রান্না করা মাংস পরিবেশন করুন!

৬. যারা ওভেন ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রে মেরিনেট করা মাংসগুলো অল্প পানি, টমেটো টুকরা দিয়ে একটা হাড়িতে ঢাকনা লাগিয়ে খুব কম আঁচে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট। হয়ে আসলে মাংস ঠান্ডা করে নিয়ে সালাদের সাথে পরিবেশন করুন।

রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরিজ

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

বেকড চিকেন
মেহমানদারী

বেকড চিকেন

আজ জানবো বেকড চিকেন-এর রেসিপি। খুবই ইয়ামি একটা ডিস এটি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করতে হয় এটি। [picture] যা যা লাগবে- মুরগির বুকের /...

স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব!
মেহমানদারী

স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব!

অতিথি আপ্যায়নে খাবার টেবিলে রাখতে পারেন কম মশলার স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব ডিশটি। দেখে নিন, স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব রান্নার প্রণ...

আরও পড়ুন

ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলে
বেকিং

ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলে

[topbanner] আজ ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলের রেসিপি দিলে কেমন হয়? ব্রেডেড চিকেন ফিলের সাথে ক্রেক পেপার স্মেশ পটাটোজ ,টমেটো এন্ড স্পিনাচ সালাদ রেখেছি।...

ওভেন কুকড জুসি চিকেন স্টেক
বেকিং

ওভেন কুকড জুসি চিকেন স্টেক

খুব অল্প সময়েই রেডি হয়ে যায় এই ডিশটি। খেতে দারুন এবং অনেক হেলদি। সহজ এই রেসিপিটি কীভাবে বানাবেন? দেখে নিন জুসি চিকেন স্টেক তৈরির পুরো প্রণালী। উপ...

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!
বেকিং

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!

গরুর মাংসের আইটেম খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এবং বেশ স্বাস্থ্যকর এই আইটেমটি। আচ্ছা আইটেমটির নামই তো বলা হল না! আজ আপনাদে...

বেকড স্টিকি এশিয়ান চিকেন
বেকিং

বেকড স্টিকি এশিয়ান চিকেন

চিকেন ফ্রাই তো আমরা সবাই পছন্দ করি। এশিয়ান কুইজিনের মধ্যে স্টিকি চিকেনটা খুবই জনপ্রিয়, যা অ্যাপেটাইজার বা মেইন- যেকোনো ডিশ হিসেবেই খাওয়া যায়। খুবই সহজ...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

…