ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলে

sub-editor · Jul 27, 2016 · 1 min read

ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলে

[topbanner]

আজ ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলের রেসিপি দিলে কেমন হয়? ব্রেডেড চিকেন ফিলের সাথে ক্রেক পেপার স্মেশ পটাটোজ ,টমেটো এন্ড স্পিনাচ সালাদ রেখেছি। তবে আজ কেবল ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলের রেসিপিটি নিয়ে লিখব। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করতে হয় ওভেন বেকড ব্রেডেড চিকেন ফিলে।

উপকরণ 

  • মুরগির বুকের পিস ২ টা ( কিচেন হেমার দিয়ে পাতলা কেঁচে নেয়া )
  • পাপড়িকা পাউডার ৪ চা চামচ
  • আদাবাটা ১ টেবল চামচ
  • রসুনবাটা ২ চা চামচ
  • শুকনা মরিচ টালা গুঁড়া অল্প
  • ড্রাই পার্সলে ১ চা চামচ পরিমাণ
  • লেবুর রস ২ টেবল চামচ
  • অল্প লবণ ( দুইবারে লবণ দিয়েছি তাই অল্প করে দেয়াই বেটার )

এখন মুরগির বুকের পিস ২ টা কে ( কিচেন হেমার দিয়ে পাতলা কেঁচে নেয়া ) উপরের সব উপকরণ দিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা।

[picture]

কোটিং-এ লাগবে

  • মেয়নিজ ৩ টেবিল চামচ
  • রশুন বাটা ১ টেবল চামচ
  • দুধ ১/৪ কাপ
  • টোস্ট বিস্কিট গুড়া / ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • পারমেজান চিজ গুঁড়া ১/৪ কাপ
  • তেল ২ টেবিল চামচ
  • অল্প লবণ

প্রণালী

 - এবার একটা বাটিতে দুধ, মেয়োনিজ এর সাথে রসুন বাটা মিক্স করে নিন।

- আরেকটা বাটিতে গুঁড়া করা বিস্কিট , পারমেজান চিজ গুঁড়া , লবণ পরিমাণ মত আর অল্প তেল দিয়ে মিক্স করে নিন।

- তারপর ওই মেরিনেড করা পিসগুলোকে মেয়নিজের মিক্সটাতে ডুবিয়ে নিয়ে বিস্কিট গুড়ার মিশ্রণে গড়িয়ে নিন।

- একটা বেকিং ট্রেতে অল্প তেল লাগিয়ে প্রি হিট করা ১৮০ ডিগ্রী ওভেনে বেক করুন ৩০ – ৩৫ মিনিট। কোটেড চিকেন এর উপর অল্প তেল স্প্রে করে নিন , একটু ফ্লেকড চিলি আর পার্সলে ছিটিয়ে দিন যদিও সব ওভেন এক না তবে ৩০ মিনিটের মধ্যেই এটা হয়ে যাবার কথা । নামিয়ে গার্লিক সস এর সাথে পরিবেশন করুন।

- যেকোন রাইস , সালাদ এর সাথে পরিবেশন করুন , আমরা এতে মেয়নিজ দিয়েছি বলে এর ভেতরটা ড্রাই হয়ে যাবে না মাঝে মাঝে সালাদ এর উপর এমন চিকেন পিসেস দিয়েও খেতে পারেন !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে
চুলের যত্ন

চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে

মেয়নিজের সাথে আমরা সবাই পরিচিত। এটি যেমন দেহের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি চুলের সাস্থের জন্যও ভালো। এটি ড্যামেজড চুলেকে মোলায়েম, মসৃণ আর রিজুভিনেট কর...

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
চা – নাস্তা

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের ক...

আরও পড়ুন

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

মেক্সিকান বেকড চিকেন
বেকিং

মেক্সিকান বেকড চিকেন

চিকেন কিংবা মুরগী দিয়ে আমরা অনেক ধরনের আইটেম রান্না করে থাকি। মেহমানদারী থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে আমরা চিকেন দিয়ে একটা আইটেম করেই থাকি। আজকে আমর...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

সালাদ উইথ বেকড চিকেন
চা – নাস্তা

সালাদ উইথ বেকড চিকেন

গতবারের মতো এ বছরও রোজা গরমের সময় হওয়ায় খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে বৈকি! তাই বেশি তেলে ভাজা খাবার না খেয়ে একটু স্বাস্থ্যকর খাবার...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

…