চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে

রোজেন · Sep 25, 2013 · 1 min read

চুলের যত্নে মেয়নিজ | ৮টি মাস্কে হেয়ার কেয়ার হবে দারুণভাবে

মেয়নিজের সাথে আমরা সবাই পরিচিত। এটি যেমন দেহের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি চুলের সাস্থের জন্যও ভালো। এটি ড্যামেজড চুলেকে মোলায়েম, মসৃণ আর রিজুভিনেট করে। সূর্যের ক্ষতিকর প্রভাব, পল্যুশনের কারণে চুল ফ্রিজি হয়ে যায়। আপনার এ সকল সমস্যার সমাধান আপনার ফ্রিজেই আছে। চুলের সব ধরনের সমস্যা ফিক্স করার কাজে মেয়নিজের জুড়ি নেই। কথা হবে চুলের যত্নে মেয়নিজ নিয়ে।

মেয়নিজ তৈরি হয় ডিম, তেল আর ভিনেগারের সংমিশ্রণে। এ উপাদানগুলো রুক্ষ চুলের জন্য খুবই উপকারী। মেয়নিজে থাকা ভিনেগার চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে, তেল চুলের স্ক্যাল্প-কে কন্ডিশন করে আর ডিমে থাকে বায়োটিন নামের এক ধরনের নিউট্রিয়েন্ট, যা চুলের গোড়া মজবুত করে। আজ মেয়নিজ দিয়ে ৮ ধরনের চুলের মাস্ক বানানো শিখবো আমরা। বাজারের মেয়নিজ দিয়েই যে কেশ চর্চা করতে হবে এমন কোন কথা নেই। তাই সবার আগে আমরা জানবো বাসায় কিভাবে মেয়নিজ তৈরি করা যায়। যে রেসিপিটি বলবো সেটি আপনি চুলের যত্নের কাজে ব্যবহার করতে পারবেন সেই সাথে খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারবেন।

চুলের যত্নে মেয়নিজ ও তা বানানোর পদ্ধতি

চুলের যত্নে বানানো মেয়নিজ - shajgoj.com

ডিমের কুসুম ২টি, ৩/৪ চা চামচ লবণ, ১/৪ চা চামচ চিনি, ৪-৫ চা চামচ লেবুর রস বা ভিনেগার, ১/২ কাপ অলিভ অয়েল, গরম পানি। প্রথমে ডিমের কুসুম, লবণ, চিনি আর ১ চামচ লেবুর রস ভালো ভাবে বিট করতে হবে। তারপর ১/২ কাপ তেল ফোঁটা ফোঁটা দিতে হবে। তারপর জোরে জোরে বিট করে আরও ২ চামচ লেবুর রস আর পানি দিতে হবে। এভাবে বিট করতে করতে ঘন ক্রিম পেলে বুঝবেন আপনার মেয়নিজ রেডি। এটি ফ্রিজে ১ সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন।

চুলের যত্নে মেয়নিজ দিয়ে বানানো মাস্ক

১. অতিরিক্ত শুষ্ক চুলে পাকা কলা ও মেয়নিজের মাস্ক লাগালে বেশ ভালো উপকার পাবেন। এমন কলা নিবেন যেটি অনেক বেশি পেকে গেছে, এর সাথে মিশান ২-৩ টেবিল চামচ মেয়োনিজ সেই সঙ্গে দিন ১ টেবিল চামচ অলিভ অয়েল। উপাদানগুলো এক সাথে খুব ভালোভাবে মিশান। তারপর চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা রাখুন। এবার কোন মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুলের যত্নে মেয়নিজ ও কলার প্যাক - shajgoj.com

২. আসুন এবার একটি হারবাল মেয়নিজ হেয়ার মাস্ক বানানো যাক। একটি বড় ডিমের কুসুম, ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, ২ টেবিল চামচ মেয়নিজ, ৩ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ রোজ মেরি পাউডার ( যদি পাওয়া যায়), ১ টেবিল চামচ নারকেলের তেল, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ৮ ফোঁটা ভিটামিন ই অয়েল। সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশান। তারপর চুলে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। প্রত্যেক মাসে ২ বার করে এই মাস্কটি লাগান। দেখবেন চুল অনেকটাই ম্যানেজেবল হয়ে এসেছে।

৩. চুল ডিপ কন্ডিশন করার কাজে মেয়নিজের চেয়ে সস্তা আর উপকারী উপাদান আর কিছুই নেই। ১ কাপ মেয়নিজ ( চুলের দৈর্ঘ্য অনুযায়ী ), ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ বাদামের তেল নিন। তারপর ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে ১৫ মিনিট এভাবেই রেখে দিন। উপাদানগুলো যেন আরও ভালোভাবে মিশে যায়। এরপর চুলের গোড়ায় ম্যাসেজ করে লাগিয়ে নিন।

৪. আপনার যদি চুল সোজা করার আকাঙ্ক্ষা থাকে তাহলে মেয়নিজ আপনার খুব কাছের বন্ধু। ২দিন অন্তর অন্তর শুধু মেয়নিজ দিয়ে চুল আঁচড়ে নিন। এভাবে কিছুক্ষণ আঁচড়ানোর পর চুল ঐভাবেই রেখে দিন আধা ঘণ্টা। তারপর যদি আপনার চুল অয়েলি হয়ে থাকে তাহলে শ্যাম্পু আর যদি ড্রাই হয়ে থাকে তাহলে শুধু মাত্র পানি দিয়ে চুল রিন্স করে নিন। উপকার অবশ্যই পাবেন।

চুলের যত্নে তা ভেজা অবস্থায় আঁচড়ানো - shajgoj.com

৫. হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে আমরা সবাই পার্লারে দৌড়াই অথচ বাসায় বসেই অনায়াসে কম খরচে আমরা তা করতে পারি। মেয়নিজ হবে প্রধান উপাদান। প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে নিন। এর সাথে একে একে মিশান মেয়নিজ, টক দই, অল্প হেনা আর নারকেলের তেল। সবগুলো উপাদান আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী নিবেন। তারপর হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন ঘণ্টা খানেক। হারবাল কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৬. অ্যাভোকাডোর সাথে মেয়নিজের সংমিশ্রণ আপনার চুলকে করবে সুপার সফট।

চুলের যত্নে অ্যাভোকাডোর সাথে মেয়নিজের সংমিশ্রণ - shajgoj.com

৭. ১ কাপ মেয়নিজ নিন এর সাথে মিশান ১ টেবিল চামচ জবা ফুলের গুঁড়া, ১ টেবিল চামচ আমলকীর গুঁড়া, ২ টেবিল চামচ তিলের তেল। এই মিশ্রণটি আপনার রুক্ষ ড্যামেজড চুলে আর্দ্রতা বজায় রাখবে।

৮. চুল যদি অনেক রাফ হয়ে যায় তাহলে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে ১ টেবিল চামচ মধু আর আধা কাপ মেয়নিজ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি ১দিন শুধু পানি দিয়ে ধুয়েই রাখতে পারেন তাহলে খুব ভালো আর না হলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুলের যত্নে অ্যালোভেরা জেলের সাথে মধু ও মেয়নিজ - shajgoj.com

চুল সবার কাছেই অনেক মূল্যবান। কারণ একবার চুলে সমস্যা দেখা দিলে তা সহজে ঠিক হতে চায় না। তাই সময় থাকতেই এর যত্ন নিন। চুলের যত্নে মেয়নিজ ব্যবহার করুন। আর চুল রাফ হলেই যে শুধু এই মাস্কগুলো ব্যবহার করবেন তা কিন্তু নয় বরং সমস্যা দেখা দেয়ার আগে থেকেই রেসিপিগুলো ট্রাই করুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

…