স্পাইসি ফ্রায়েড চিকেন

তানিজা ইসলাম · Jan 26, 2022 · 1 min read

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্রায়েড চিকেন একটু বেশিই পছন্দের! ক্রিস্পি চিকেন ফ্রাই তো বাসাতে বানিয়ে খাওয়া হয়, কিন্তু স্পাইসি ফ্রায়েড চিকেন ট্রাই করেছেন কি? আজ দেখে নিন কীভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মুচমুচে ঝাল ঝাল চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়।

স্পাইসি ফ্রায়েড চিকেন কীভাবে বানাবেন?

উপকরণ

  • মুরগির মাংস- ৮ পিস
  • আদা ও রসুন বাটা- ১ চা চামচ
  • সয়াসস- হাফ চা চামচ
  • টমেটো কেচাপ- ১ চামচ
  • মরিচ বাটা বা লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া- হাফ চা চামচ
  • লবণ- সামান্য
  • ময়দা- ৩ টেবিল চামচ
  • কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
  • সয়াবিন তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে চিকেন পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ২) সব উপকরণ একসাথে মিক্স করে চিকেন ম্যারিনেট করুন। ৩) একটি বড় প্যানে তেল গরম করে নিন। এক এক করে ডুবো তেলে চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে। ৪) এবার চুলার জ্বাল মিডিয়াম রেখে চিকেন ফ্রাইগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৫) ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিয়ে কিচেন টিস্যুতে রাখুন। ব্যস, স্পাইসি ফ্রায়েড চিকেন রেডি টু সার্ভ।

টিপস ও ট্রিকস

পারফেক্টলি স্পাইসি ফ্রায়েড চিকেন বানাতে হলে কিছু সিম্পল ট্রিকস আপনাকে ফলো করতে হবে। দেখে নিন সেগুলো কী-

  • মুরগীর মাংসগুলো মসলা দিয়ে মাখিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করুন
  • মাঝারি আঁচে সময় নিয়ে এপিঠ ওপিঠ করে ফ্রাই করুন
  • তেল গরম হওয়ার আগেই চিকেনের পিসগুলো দিবেন না
  • সয়াসস ও কেচাপে লবণ থাকে, তাই এক্সট্রা লবণ দেওয়ার সময় সাবধান থাকবেন
  • পিসগুলো ছোট ছোট করে কাটবেন, এতে মাংস সুসিদ্ধ হবে
  • একটু বেশি স্পাইসি খেতে চাইলে ম্যারিনেট করার সময় চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন

তাহলে দেখলেন তো কত সহজে বাসাতেই ঝাল ঝাল মজাদার চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়। পোলাও, চাওমিন, ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আর আমি তো সস দিয়ে শুধু শুধুই খাই! আমার মতো অনেকেই আছেন, তাই না? বাচ্চাদের টিফিনে বা স্ন্যাকস হিসাবেও বেশ ভালো মানিয়ে যায় এই আইটেমটি, তবে বাচ্চাদের জন্য বানালে ঝালের মাত্রা কমিয়ে দিতে হবে। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

ছেলেদের ভালো পারফিউম খুঁজতে হিমশিম খাচ্ছেন?
বিউটি টিপস

ছেলেদের ভালো পারফিউম খুঁজতে হিমশিম খাচ্ছেন?

গিফট হিসেবে মানিব্যাগ, পাঞ্জাবি এসব দিয়ে আর কতো বছর চালানো যায়? কিন্তু গিফট হিসেবে পারফিউম কেনাটাও রিস্কি, তাই না? যদি দামি একটা জিনিস অর্ডার দিয়ে কিন...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

আরও পড়ুন

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

অসময়ে সোনামণির চিকেন পক্স বা জলবসন্ত হলে করণীয় কী?
মা ও শিশু

অসময়ে সোনামণির চিকেন পক্স বা জলবসন্ত হলে করণীয় কী?

হুট করে আমার ভাগ্নির মাথায়, মুখে এক ধরণের পানিযুক্ত গোটা দেখা দিল। দেখেই প্রথমে মনে হল চিকেন পক্স বা জলবসন্ত। ভাবনাটাকে তখনই তাড়িয়ে দিলাম কারণ এটা জলব...

চিকেন ললিপপ
ভিডিও

চিকেন ললিপপ

উপকরণ: নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ৩০ গ্রাম চিকেন উইংস ৪০০ গ্রাম ঠাণ্ডা পানি ৫০০ মিলি ময়দা ১৪০ গ্রাম তেল ৭০০ মিলি নরমাল পানি ১২...

…