চিকেন নুডলস স্যুপ
sub-editor · Apr 16, 2018 · 1 min read

চিকেন নুডলস স্যুপ খুব ইয়াম্মি একটা ডিস। এটাকে বানাতে বেশি উপকরণ লাগে না। খুবই হেলদি আর সুস্বাদু এই আইটেমটি। বাচ্চাদের জন্যও অত্যন্ত স্বাস্থ্যকর এবং মজাদার খাবার এটি। রেসিপিটিও চলুন তবে দেখে নেয়া যাক।
উপকরণ
- মুরগী- ১.৫ কাপ (বুকের ও রানের মাংস)
- চিকেন স্টক- ৮ কাপ
- অলিভ অয়েল- ২ টে.চা.
- গাজর- ২ টা, টুকরো করা
- পেঁয়াজ- ১ টা, কুঁচি করা
- রসুন কোয়া- ৫ টা, কুঁচি
- গোলমরিচ গুঁড়ো- ১ চা.চা.
- এগ নুডলস- ১ প্যাকেট (বাজারে যেকোন দোকানে পাবেন)
- লেবুর রস- ২ টে.চা.
- ধনেপাতা কুঁচি- ২ টে.চা.
- লবণ পরিমাণমত
[picture]
প্রণালী
(১) একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুঁচি ছাড়ুন। সোনালী বর্ণ ধারণ করলে চিকেন স্টক, মুরগীর মাংস, ১/২ চা.চা. গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে দিন এবং ফুটান। ফুটলে ঢেকে দিয়ে আঁচ একদম কমিয়ে ৩০ মিঃ রান্না হতে দিন মাংস সেদ্ধ না হওয়া অবদি।
(২) নুডলস ছাড়ুন। নেড়ে দিয়ে ৬-৭ মিঃ রাঁধুন। আরেক দফা লবণ ও ১/২ চা.চা. গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে দিন। ধনেপাতা কুঁচি দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন নুডলস স্যুপ।
লিখেছেন- আনিকা ফওজিয়া





