ইফতারের মুখরোচক খাবার ‪‎মাংস চপ‬

sub-editor · Jun 09, 2016 · 1 min read

ইফতারের মুখরোচক খাবার ‪‎মাংস চপ‬

[topbanner]

ইফতারের প্লেটে সাধারণ খাবারগুলোর চাইতে নতুন স্বাদের নতুন আইটেমগুলোই বেশ পছন্দের থাকে সকলের কাছে। প্রতিদিনের স্বাদের পাশাপাশি সকলেই একটু ভিন্ন স্বাদের খাবার চান। তাই আজকে জেনে নিন ইফতারের নতুন স্বাদ ‘মাংস চপ’ তৈরির খুব সহজ রেসিপিটি।

‪উপকরণ

- ১ কাপ হাড় ছাড়া মুরগীর মাংস - ১ কাপ আলু (সেদ্ধ করে পিষে নেয়া) - ১ চা চামচ আদা-রসুন বাটা - ১ চা চামচ গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ কাবাব মশলা - ৩ চা চামচ পেঁয়াজ বাটা - ২ চা চামচ মরিচ বাটা - পাউরুটির পিস (প্রয়োজন মতো) - ১ টি ডিম ফেটানো - ব্রেডক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো - তেল ভাজার জন্য - লবণ স্বাদমতো

[picture]

প্রণালী

- প্রথমে মাংস ও আলু ভালো করে সেদ্ধ নিন। এরপর মাংস গ্রেইন্ড করে বা পাটায় ছেঁচে অথবা হামান দিস্তায় পিষে নিন এবং আলুর খোসা ছাড়িয়ে পিষে নিন। - এরপর একটি বড় বাটিতে আলু ও মাংসের সাথে পাউরুটি বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। যদি মিশ্রণটি নরম হয়ে যায় তাহলে পাউরুটি ছিঁড়ে ছোট টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। - এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকার দিন ও ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিন। - একটি ফ্রাই প্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমনভাবে তেল দিয়ে চপ সাজিয়ে দিয়ে ভাজতে থাকুন হালকা থেকে মাঝারি আঁচে। একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে লালচে করে ভেজে নিন। - একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন চপগুলো। ব্যস, এবার ইফতারের প্লেটে পরিবেশন করুন নতুন স্বাদের মাংস চপ।

 ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

আরও পড়ুন

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

ঝটপট মালাই চপ মিষ্টি
ডেজার্ট

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি ক...

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

…