গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সাজগোজ উপ সম্পাদক · Oct 03, 2014 · 1 min read

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে। ঠিকই ধরেছেন, আমি কথা বলছি যারা মুটিয়ে গেছেন। চোখের সামনে সবাই মজা করে  মাংস খাচ্ছে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, ব্যাপারটা ভাবতেই অনেকের মন খারাপ হয়ে যায়। কিন্তু আপনাদের জন্য সুসংবাদ হল মাংস খেলেই মানুষ মুটিয়ে যায়, এই কথাটা ঠিক নয়। একটু বুঝে শুনে, রয়ে সয়ে খেলে আপনিও কোরবানি উপভোগ করতে পারবেন।

প্রথমেই জেনে নিন মাংসের কিছু উপকারী দিক-

জিঙ্কঃ

লাল মাংস জিঙ্ক এর ১ টি ভালো উৎস। দেহের জিঙ্ক এর সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারে এই মাংস। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, যে টিন এজাররা বা শিশুরা সপ্তাহে ২ দিন এর কম সময় লাল মাংস খায়, তাদের শরীরে জিঙ্ক এর ঘাটতি দেখা যায়।

আয়রনঃ

লাল মাংস আয়রন এর জন্য অতি প্রয়োজনীয়। চর্বি ছাড়া গরুর মাংসে ২.৭ মিঃগ্রাম আয়রন থাকে। এই আয়রন আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং রক্তশূন্যতা হ্রাস করে এবং প্রতিরোধ করে।

প্রোটিনঃ

আমিষের সবচেয়ে প্রধান উপাদান লাল মাংস। যা পেশীর গঠন এবং বৃদ্ধির জন্য দরকার। মাংসে সকল রকম অত্যাবশক এমাইনো এসিড সমূহ রয়েছে যা আমাদের শরীর তৈরি করতে পারে না। এগুলো আমাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ করে থাকে।

ওজন কমানোঃ

উচ্চ প্রোটিনজাত খাবারের মাধ্যমে ওজন কমানো যায়। দেখা গেছে যারা মাছ-মাংস বেশি খায় কিন্তু শর্করা কম গ্রহন করেন, তারা অতি দ্রুত ওজন কমাতে পারে। তাছাড়া এটি অত্যাবশ্যকীয় ভিটামিন সেই সাথে বি ভিটামিন এবং মিনারেলস এর উৎকৃষ্ট উৎস।

এখন জানা যাক ক্ষতিকর দিকগুলো। কোনও খাবারই অতিরিক্ত গ্রহন করা উচিত নয়। তেমনি মাংস প্রয়োজনের তুলনায় বেশি খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। লাল মাংস অতিরিক্ত খেলে বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে, কোলেস্টেরল বেড়ে হৃদরোগ হতে পারে, এবং আরো নানা রকম সমস্যা হতে পারে।

গরুর মাংস সারা দিনে  ৪-৫ টুকরা মাঝারি সাইজের খাওয়া যায়। যে অংশে চর্বির পরিমাণ কম সেই অংশটুকু খান। আর যারা একটু মোটা তারা দিনে ১-২ টুকরা মাংস খেতে পারবেন। সপ্তাহে ৩ দিন এভাবে খাওয়া যাবে। তবে চর্বি সরিয়ে খেতে হবে।

মাংস থেকে চর্বি সরানোর ১ টি চমৎকার নিয়ম হল মাংসকে ফুটানো গরম পানিতে চুবিয়ে নিন। দেখবেন চর্বি সরে গেছে। সেটা কম তেলে রান্না করে খান।

অনেকেই মাংস রেখে ঝোল খেয়ে থাকেন, কিন্তু ঝোলে মাংসর টুকরার চেয়ে বেশি চর্বি থাকে। তাই যতদুর সম্ভব মাংসের টুকরো খান, ঝোলটা কম খান।

ঘাস খায় এমন গরুর মাংসে চর্বি কম থাকে। তাই কেনার আগে চর্বি কম এরকম মাংস কেনা উচিত। এতে প্রায় ২৫ শতাংশ চর্বি কম থাকে এবং ওমেগা ৩ থাকে যা শস্য পালিত গরুর মাংস থেকে ভালো।

একটু বুঝে শুনে খেলে সকল ক্ষেত্রেই শারীরিক অবস্থা ঠিক রাখা যায়। তাই খাবার আগে আপনার খাবারের পরিমানটা জেনে নিন, এবং সেই পরিমাণ মত খান। সুস্থ থাকুন আর সুন্দর ১ টি ঈদ পালন করুন।

লিখেছেনঃ ফারিয়া ইসলাম

ছবিঃ পিউরবিফ.সিএ

সম্পর্কিত লেখা

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!
ফিটনেস

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!

গালের অতিরিক্ত চর্বি এবং ফোলা ফোলা ভাব মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। একটু মোটা না হতেই মুখ ফুলে যাচ্ছে গালে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে এতে দেখতেও অনেকসময় ব...

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!
ফিটনেস

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খু...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

আরও পড়ুন

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!
মেহমানদারী

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!

গরুর মাংস রান্নার একটি ভিন্ন ধাঁচ রয়েছে যা ছেড়ে আমরা অন্যভাবে রান্না খুব কমই করি। বিশেষ করে ঈদের সময়টাতে ট্র্যাডিশনাল রান্নাই করা হয়ে থাকে। কিন্তু একট...

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন?
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন?

সৌন্দর্য প্রকাশের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো চুল। কারণ সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তবে সুন্দর চুল পেতে শুধু নিয়মি...

কাটা মশলার মাংস
মেহমানদারী

কাটা মশলার মাংস

অল্প মশলা অথচ খেতে বেশ স্বাদের এই কাটা মশলার মাংস আইটেমটি। খিচুড়ি বা ভাত এমনকি পরোটার সাথে খেতেও ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই, কাটা মশলার গরুর মাংস...

কী করে বুঝবেন পুরনো মেকআপ ফেলার সময় এসে গেছে!!!
মেকআপ

কী করে বুঝবেন পুরনো মেকআপ ফেলার সময় এসে গেছে!!!

সৌন্দর্য সচেতন নারীদের কাছে মেকআপ খুব জরুরি একটা জিনিস। সারা বছর ধরেই কম বেশি সবাই অনেক রকমের মেকআপ ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেক কিছুই নজরে রাখি...

প্রসাধনী সংরক্ষণ
মেকআপ

প্রসাধনী সংরক্ষণ

প্রতিটি মেয়ে কম-বেশি তার রূপ নিয়ে সচেতন। নিজেকে কী করে সুন্দর করে উপস্থাপন করা যায় এজন্য অনুষঙ্গ হিসেবে প্রয়োজন হয় বিভিন্ন প্রসাধনীর। নিজেকে সুন্দর কর...

…