রান্নায় মাপ নিয়ে কান্না? আর না!

শিফাত আরা সঞ্চা · Feb 16, 2018 · 1 min read

রান্নায় মাপ নিয়ে কান্না? আর না!

যে রাঁধে সে চুলও বাঁধে!-কথাটা সত্যি বটে। সত্যি হলেই কি তা সহজ হতে হবে? যত সহজ রান্নাকে মনে করা হয় তত সহজ কি তা আদৌ? এতই যদি সহজ হত তবে সকলেই রন্ধন শিল্পী হতো রান্না না জেনেই। বাস্তবে তা কোনদিন হয় বলুন? কতো কতো পদের সুস্বাদু রান্না! কিছু না হয় মায়ের কাছে শেখেন, সেগুলোই কি শিখে বসে থাকেন?

উহু, নতুন নতুন মজার মজার রান্না শিখতে আজ কিনছেন রান্নার বই তো কাল দেখছেন টিভিতে রান্নার অনুষ্ঠান। বাহ! এতেই কত সহজে রান্না শিখে ফেলেছেন! কেন, শেখেন নি?

কোথায় সমস্যা বলুন তো! ওই পরিমাণমতো যে বলে তাতে? নাকি আরও নির্দিষ্ট করে যে বলে দেয় ২০০ গ্রাম, ১৫০ মিঃ লিঃ তাতে? আসলেই তো এই পরিমাণমতো পরিমাপের ব্যাপারটা বোঝাই মুশকিল। রান্না করতে কি আর ওয়েট মেশিন দিয়ে বারবার মেপে দেখব নাকি?

পুরোই যেন চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা। রান্না আর মজা হবে কী করে? বছরের পর বছর ঠেকে শিখে? কিন্তু প্রশংসা পেতে কার দেড়ি সহ্য হয় বলুন? সে জন্যই আজ সব মুশকিল আসান করতে দিচ্ছি হাতের কাছে সমাধান।তেল, নুন, আটা, ময়দা সবকিছুর ঠিকঠিক মাপ করতে পারব সকলেই। রান্নার উপকরণ মাপার জন্য রান্নাঘরে ব্যবহার করা হয় এমন কাপ, গ্লাস, ছোট চা চামচ, তেলের টিন ইত্যাদির কাছাকাছি পরিমাপ দেওয়া হলো: আরও কিছু উপকরণের কাছাকাছি মাপ ছক করে দেওয়া হলো :

আশা করি আমাদের হাতের কাছেই আছে চুলের পরিচর্যা শেষে নারকেল তেলের টিন অথবা কনডেন্সড মিল্ক এর টিন। শেষ হয়ে গিয়েছে? ফেলে দিবেন তো! শেষ হয়েও সে টিনের ব্যবহার হল না তো শেষ। সবগুলো না ফেলে একটা দুটো রেখেই দিন। রান্নায় মাপজোক এ কাজে লাগবে। আর গ্লাস, কাপ, চা-চামচ তো আছেই প্রিয় রান্না ঘরটায়। এখন তবে কিসের ভয়? রান্নার মাপ নিয়ে আর তো কোন সংশয় রইল না। এবার নেমেই পড়ুন কোমড় বেঁধে! আত্নীয়-স্বজন আর প্রতিবেশীদের দাওয়াত করে তাঁক লাগিয়ে দিন আর প্রশংসা কুড়োন। এভাবে একদিন, দুদিন দিনে দিনে সেইদিন আসবে যেদিন আর আপনার মেপে রান্না করতে হবে না। দাদী-নানি আর মায়ের রান্নার মাপ দেখে যেমন অবাক হয়ে যান, তেমনটি আপনিও একদিন এক্সপার্ট হয়ে যাবেন।

ছবি সংগৃহীতঃ অ্যাপ্রন ফ্রি কুকিং.কম;

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? নিজের যত্ন নিজেই নিতে শিখুন (পর্ব-১)
বিউটি টিপস

আপনি কি টিন-এজার? নিজের যত্ন নিজেই নিতে শিখুন (পর্ব-১)

আজকাল বাংলাদেশের প্রচুর টিন-এজারদের ফেসবুক একাউণ্ট আছে। যে কারণে আমাদের ‘সাজগোজ’ ওয়েবসাইটের পাঠকদের একটি বড় অংশই টিন -এজাররা (১৩-১৯ বছর)। কিন্তু সমস্য...

আপনি কি টিন এজার | কী ও কতটুকু খাবেন? (পর্ব-৫)
সুস্থতা

আপনি কি টিন এজার | কী ও কতটুকু খাবেন? (পর্ব-৫)

ধমকা ধমকি যা করার আগের পর্বে করেছি... সুতরাং আজ শুধু কাজের কথা হবে। ১৩-১৯ বছরের পাঠক এবং এমন টিন এজার-এর অভিভাবক... সবার জন্যই আজকের পর্ব। আগে না পড়ে...

রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!
সুস্থতা

রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!

শরীরে পুষ্টিমান বাড়ানোর জন্য খাবারের কোন বিকল্প নেই। ঠিকঠাক পুষ্টি নেবার জন্য প্রতিদিন কত ধরনের খাবার-ই না আমরা গ্রহন করে থাকি! কিছু খাবার আমরা রান্ন...

আপনি কি টিন-এজার? আচ্ছা ডায়েট কন্ট্রোল বলতে কি বোঝেন? (পর্ব-৪)
সুস্থতা

আপনি কি টিন-এজার? আচ্ছা ডায়েট কন্ট্রোল বলতে কি বোঝেন? (পর্ব-৪)

এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন? ডেইলি রুটিন টা কি? সকালে রুটি সবজি খেয়ে বের হয়ে যাওয়া, ৩-৪ টা কোচিং, স্কুল কলেজের ক্লাস, সময় পেলে ক্লাসের ফাঁকে এক গা...

আরও পড়ুন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!
রেসিপি

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয়, সুরক্ষিত থাকা যায় এবং সময় বাঁচে।কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকেই কম বা বেশি রান...

টাইট ফিটিং ব্রা ও পেন্টি রেগুলার পরলে কী কী ক্ষতি হয়?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টাইট ফিটিং ব্রা ও পেন্টি রেগুলার পরলে কী কী ক্ষতি হয়?

বাইরে বের হওয়ার সময় দেখতে সুন্দর লাগবে এমন আউটফিটটাই আমরা চুজ করি। কিন্তু আউটফিট পরার আগে যে ইনার ও আন্ডার ওয়্যার আমাদের বডি শেইপকে আরও অ্যাট্রাক্টিভ...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…