রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!

সাজগোজ সম্পাদক · Jun 28, 2013 · 1 min read

রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!

শরীরে পুষ্টিমান বাড়ানোর জন্য খাবারের কোন বিকল্প নেই। ঠিকঠাক পুষ্টি নেবার জন্য প্রতিদিন কত ধরনের খাবার-ই না আমরা গ্রহন করে থাকি! কিছু খাবার আমরা রান্না না করে কাঁচা-ই খেতে পারি যেমন নানা রকম ফল। আবার কিছু খাবার রান্না করা ছাড়া খাওয়া সম্ভব নয় যদিও এই সংখ্যাটাই বেশি যেমন শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। খনিজলবণ ও ভিটামিনের সবচেয়ে সহজলভ্য ও উৎকৃষ্ট উৎস হচ্ছে শাকসবজি। কিন্তু খাবার টেবিলে সাজানো আপনার প্রিয় নানাবিধ খাবারে কি ঠিকঠাক পুষ্টিমান বজায় থাকছে?  ভোজনরসিক হিসেবে আমাদের বেশিরভাগ খাবারই অতিরিক্ত মশলা ও তেল দিয়ে তৈরী। আসলে রান্না করতে গিয়েই খাবারের সবচেয়ে বেশি পুষ্টিমান নষ্ট হয়। এই কারণে গৃহীত খাদ্য হতে যতটুকু পুষ্টি উপাদান আমাদের পাওয়া উচিত আমরা তা পাই না। একটু সচেতন হয়ে রান্না করলেই হয়তো আশানুরূপ পুষ্টি পাওয়া সম্ভব। তাই রান্নায় পুষ্টিমান কীভাবে বজায় যায় চলুন দেখে নেয়া যাক......

  • অনেকে শাকসবজি কেটে তারপর ধুতে যান যা কখনো ঠিক নয়। পুষ্টিমান ঠিক রাখতে আগে ভাল ভাবে ধুয়ে নিন তারপর কেটে রান্না শুরু করুন।
  • সবজি একেবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় টুকরো করে কাটুন। টুকরো গুলো একই সাইজে রাখার চেষ্টা করুন। তাতে সেদ্ধ হতে একই সময় লাগবে আর পুষ্টিমানও ভাল থাকবে।
  • সবজি কাটার সময় খেয়াল রাখুন যতটা সম্ভব খোসা সহ কাটতে। কারণ খোসার নিচেই বেশিরভাগ পুষ্টিমান থাকে।
  • রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করুন। এতে যেমন তাড়াতাড়ি রান্না হবে তেমন পুষ্টিগুণও বজায় থাকবে। কেননা অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসার ফলে ভিটামিন বেশি নষ্ট হয়।
  • কোন খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয়। বেশি সেদ্ধ হলে পুষ্টিমানও বেশি নষ্ট হয়। তাই শাকসবজি, মাছ, মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত আঁচে রান্না শেষ করে ফেলুন। পুষ্টি নষ্ট কম হবে। এক্ষেত্রে শাকসবজি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে পারেন।
  • মাইক্রোওয়েভ ওভেন বা প্রেশার কুকারে রান্না করলে তুলনামূলকভাবে বেশি পুষ্টি উপাদান বজায় থাকে। কেননা এতে ঢাকনা ব্যবহার করা হয় ও দ্রুত আঁচে রান্না হয়।
  • পরিমাণ মত পানি দিয়ে ভাত রান্না করুন। যেন ভাতের পুষ্টিকর মাড় ফেলে দিতে না হয়।

পুষ্টিমান বজায় রেখে রান্না করা আমাদের দায়িত্ব। কেননা আমাদের প্রিয় মানুষ গুলোর জন্যই এই রান্নার যত আয়োজন, যা খেয়ে ওরা সুস্থ ও সবল থাকবে। তাই আসুন রান্না করি পুষ্টিমান ঠিক রেখে।

লিখেছেনঃ মৌনতা

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!
রেসিপি

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয়, সুরক্ষিত থাকা যায় এবং সময় বাঁচে।কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকেই কম বা বেশি রান...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

আরও পড়ুন

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?
সুস্থতা

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?

আমরা অনেকেই মনে করি বমি হলে বা পেট ব্যথা করলেই ফুড পয়জনিং হয়েছে। আসলে বিষয়টি এমন নয়। পেট ব্যথার অন্য কোনো কারণও থাকতে পারে। ফুড পয়জনিং মূলত দূষিত খাবা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

…