ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!

sub-editor · Oct 18, 2016 · 1 min read

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয়, সুরক্ষিত থাকা যায় এবং সময় বাঁচে।কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকেই কম বা বেশি রান্না করতে হয়।আর রান্না করতে গিয়ে হাজারটা অসুবিধার সম্মুখিন হতে হয়।আর যারা নতুন নতুন রান্না করছেন তারা অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।কিন্তু কিছু সহজ টিপস জানা থাকলে রান্না করতে সুবিধা হওয়ার সাথে  সাথে সময়ও কম লাগে।তবে জেনে নেয়া যাক, রান্নার এমন কিছু সহজ টিপস সম্পর্কে যা অসুবিধা এবং সময় দুটিই কমাবে।

[picture]

(১) ডাল বা তরকারিতে লবন বেশি হয়ে গেলে আটা বা ময়দা মেখে ছোট ছোট বল তৈরি করে রান্নায় দিয়ে কিছুক্ষন পর তুলে ফেলুন।লবনের স্বাদ কমে যাবে।

(২) মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিন।

(৩) লেবু কাটার আগে গরম পানিতে ১ ঘন্টা ডুবিয়ে এতে লেবুর রস বেশি হবে।

(৪) মাইক্রো ওভেনেও ইলিশ রাঁধতে পারেন৷ তবে তার ঘণ্টা দুই আগে লবন হলুদ মাখিয়ে রাখুন৷ মাইক্রো ওভেনে সরষে ইলিশ রাঁধতে হলে ইলিশের গায়ে একেবারে সরষে বাটা মাখিয়ে তারপর ওভেনে দিন৷

(৫) তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে ঢেলে দিন। লক্ষ্য রাখবেন কর্ণ ফ্লাওয়ারের দ্রবণটি যেন ভালোমতো তরকারির সাথে মিশে যায়।

(৬) ভাত রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভাত ঝরঝরা হয় না।তার জন্য চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ রান্নার তেল দিন। দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে।

(৭) সবুজ সবজি রান্না করতে চাইলে এক চিমটি চিনি দেন। দেখবেন সবজি কেমন সবুজ দেখাচ্ছে।

(৮) চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।

(৯) চিনির বয়ামে পিঁপড়া তাড়াতে চিনির উপর ৩-৪ টি লবঙ্গ রেখে দিন।

(১০) কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা ব্লটিং পেপারের টুকরো রেখে দিন।বিস্কুট অনেকদিন মচমচে থাকবে।

(১১) বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন। তাড়াতাড়ি লালচে হবে।

(১২) কাঁচা মাছ বা মাংস ছুরি-চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন।

(১৩) অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করলে পাতলা হয়ে যায়। সে ক্ষেত্রে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন। স্যুপ ঘন হবে।

(১৪) পরদিন কী রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন। তাহলে অল্প সময়ে রান্না হবে।

(১৫) ডিম সিদ্ব করতে পানিতে সামান্য লবন দিন। ডিম খেতে সুস্বাদু হবে। গরমাবস্থায় ডিমের খোসা ছাড়াবেন না, ঠান্ডা করে খোসা ছাড়ান  এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

(১৬) স্যান্ডউইচ বানিয়ে রেখে দিলে সেগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়। স্যান্ডউইচ বানানোর পর তুলি দিয়ে সামান্য দুধ পাউরুটির ওপর বুলিয়ে দিন। আট ঘণ্টা এটা ভালো থাকবে।

(১৭) খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

(১৮) সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

(১৯) কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

(২০) আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - মুমতাহিনা তাবাসসুম

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

দই সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

দই সরষে ইলিশ

বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে...

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

আরও পড়ুন

রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!
সুস্থতা

রান্নায় পুষ্টিমান বজায় রাখার ৭টি কৌশল!

শরীরে পুষ্টিমান বাড়ানোর জন্য খাবারের কোন বিকল্প নেই। ঠিকঠাক পুষ্টি নেবার জন্য প্রতিদিন কত ধরনের খাবার-ই না আমরা গ্রহন করে থাকি! কিছু খাবার আমরা রান্ন...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

…