গরমে রোজা | কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখবেন?

মুমতাহীনা মাহবুব · Jun 04, 2017 · 1 min read

গরমে রোজা | কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখবেন?

ঈদের আগে এক মাস ধরে সিয়াম সাধনা শুরু হবে আজ সেহরি খেয়ে। ঘরে ঘরে ঈদ আনন্দের আমেজের সাথে রোজার পুরো মাসেরও টুকিটাকি প্রস্তুতি চলে। বাজার-সদাই করে রাখা চাই আগে ভাগে। এবারের ইফতারে আগেকার বছরগুলির ধারাই চলবে নাকি খানিক ভিন্ন কিছু হবে, সেহেরির ভাতের সাথে তরকারিটা কেমন হলে ভালো হয়? গিন্নিরা সেই চিন্তায় আছেন এখন থেকেই। চিন্তা যে একটুখানি বেশি এবার। গরমটা দেখেছেন তো? গরমে রোজা রাখতে দীর্ঘ একটা সময় না খেয়ে থাকবেন যারা, তাদের খাবার-দাবারের একটু বিশেষ খেয়াল যে রাখতেই হবে!

এই প্রাণ ছটফট করা গরমে যে রোজকার দুইবেলার খাবারেই রুচি নেই অনেকের। দিনের দীর্ঘ একটা সময় রোজা রেখে তবে কেমন খাবার মুখে রোচবে? শরীর ঠিক থাকবেতো এই কদিনে? ভাবতে হবে সবকিছুই। কাজেই রমজান শুরু হতে হতেই ভেবে রাখুন আপনার করণীয় কী কী। কেমন ধারা চলবে এবার, কোনটা চলবে না একেবারেই। আপনার পক্ষে কোনটা ভালো আর কোনটা খারাপ হতে পারে।

গরমে রোজায় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

১) বেশী করে ফল ও সবজি খান

গরমে রোজায় খাবার ফল ও সবজি - shajgoj.com

গরমের দিনে রোজা তাই ইফতার বলুন কিংবা সেহেরি, গরমকালের ফলের ঝুড়ি থাকা চাই খাবার টেবিলে। বাজারে টাটকা ফল মিলবে সেটা বলছি না। তবুও, যতোটা সম্ভব হয় তাজা ফল সংগ্রহ করবেন এই মাসের জন্য। ইফতারির আয়োজনে ভাজা খাবার যতো কম থাকবে আপনার টেবিলে, ততো বেশি থাকবে ফল। ফলের রস, শরবত, সালাদ সবকিছু খাবেন যতো বেশি পারবেন। শরীর অনেকটাই ফুরফুরে লাগবে। ক্লান্তি কমবে, গরমে প্রাণ জুড়োবেতো বটেই। পেটের খিদের সাথে মিটবে মনেরও।

২) হালকা আহার করুন

গরমে রোজায় খাবার - shajgoj.com

হালকা খাবারেই আহার সারুন। বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও এমন ভারী খাবারগুলি ঈদের দিনের জন্যেই তোলা থাকুক না হয়! মাংস দিয়ে অল্প তেলে বরং ফ্রায়েড রাইস করে নিতে পারেন চাইলে। সাথে থাকবে প্রচুর সবজি আর ডিমের স্বাদ। মূল কথা, সহজপাচ্য হতে হবে খাবারের উপাদান। তেলে-মশলায় কব্জি ডুবিয়ে খেয়ে মাথা ঘুরে পড়বেন না যেনো! এই ভুলখানা যেনো অনেকের না করলেই নয়।

৩) ইফতার ও সেহরিতে মিষ্টান্ন রাখুন

গরমে রোজায় ইফতার ও সেহরিতে খেজুর - shajgoj.com

মিষ্টি জাতীয় খাবার কিছু না কিছু অবশ্যই রাখবেন ইফতারের টেবিলে। সম্ভব হলে সাথে সেহেরিতেও রাখুন মিষ্টান্ন। খেজুরতো রমজানে শরীরের ভীষণ বন্ধু এক খাবার। কাজেই ফল এবং মিষ্টি উপাদান হিসেবেও খেজুর বেছে নিন খাদ্য তালিকায়। দুধ-চাল আর বাদামের মিশ্রণে সাধারণ পায়েসও বেশ কাজের খাবার হবে আপনার ইফতারির আয়োজনে।

৪) কড়া পানীয় এড়িয়ে চলুন

গরমে রোজায় চা এড়িয়ে চলুন - shajgoj.com

কড়া পানীয়ের বদলে হালকা পানীয় চলুক না একটা মাস! চা ছাড়া দিন চলে না যাদের, লাল চায়ের অভ্যাস করুন না হয়। খুব ইচ্ছে হলে তবে এক কাপ দুধ চা, না হয় বাদই রাখুন কয়েকটা দিন। কোমল পানীয় মানে বাজারজাত পানীয় কিন্তু নয়, ঘরে তৈরি শরবত, ফলের রসের কথা বলছি।

সবশেষে যে কথাটি খুবই জরুরী, অবশ্যই সারাদিন রোজা রাখার পর ইফতার করার বেলায় বেহিসেবি হবেন না। তাতে পেটের খিদে সাময়িক মিটলেও শরীরের কিন্তু বারোটাই বাজবে! স্বল্পাহারে সন্তুষ্ট থাকুন ইফতারে। রাতের খাবার এবং সেহেরিতে এটুকু পুষিয়ে নেয়া যাবেতো, তাই না? তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা!

 ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?
সুস্থতা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?

একজন মুসলিমের জন্য রোজা ফরয। তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে খেয়াল করলেই কি আমরা পারি না সুস্থভাবে র...

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!
সুস্থতা

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!

প্রত্যেক মুসলমান রমজান মাসে রোজা পালন করেন, যা এক মাস ব্যাপী চলে। এটি ফরয ইবাদত। এই সময়ে রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহর হুকুম পালন করে তাঁর...

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস
সুস্থতা

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস

পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। ইফতার নিয়ে তাই আমাদের প্রস্তুতির শেষ নেই। সারাদিন রোজা রেখে ইফতারের সময় পরিবারের সবাই একসাথে টেবিলে বসে দোয়া করা, কখন...

আরও পড়ুন

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়
মা ও শিশু

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়

অনেক মায়েদের প্রশ্ন থাকে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কিনা কিংবা রাখলে করণীয় কী হবে। প্রকৃতপক্ষে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন কিনা তা নির...

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?
স্বাস্থ্য

রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতার | কী খাবেন আর কী খাবেন না?

রমজান মাসে সেহেরি ও ইফতার ঘিরে থাকে আমাদের নানা আয়োজন। মুখরোচক খাবারের পাশাপাশি রোজায় স্বাস্থ্যসম্মত সেহেরি ও ইফতারের কথাও কিন্তু মাথায় রাখতে হয়। নইলে...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

…