ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

রোজা স্বর্ণা · Aug 05, 2013 · 1 min read

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় যদি এমন হয়, যা ওজন কমানোর সহায়ক তবে তো কোন কথাই নেই! আসুন জেনে নেই সেই সব পানীয় সম্পর্কে, যেগুলো আপনার তৃষ্ণা নিবারণের পাশাপাশি আপনার দেহে পানির ভারসাম্য বজায় রাখবে তথা ওজনও রাখবে নিয়ন্ত্রণে। আমরা আপনাদের সবচেয়ে কার্যকর ওজন কমাতে পানীয় এর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো আপনাদের রাখবে সুস্থ এবং ফিট।

ওজন কমাতে পানীয়

১) ঘোল বা মাঠা 

বডি বিল্ডারদের কাছে ঘোলের পানীয় সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় নাম। কিন্তু প্রোটিন কথাটির কারণে বুঝতেই পারছেন এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। দুধে অধিক পরিমাণে প্রোটিন থাকে। ঘোল কিংবা মাঠা দুধ দিয়ে তৈরি করা হয় তাই এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ঘোলের প্রোটিন জাতীয় পানীয় পানে আপনি অনেকক্ষণ ধরে ভরপেট অনুভব করবেন এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন। আপনি যেকোন সময় ঘোল বা মাঠা জাতীয় পানীয় পানে ধরে রাখতে পারেন আপনার কাঙ্খিত দৈহিক গঠন।

২) চীনাবাদাম-মাখন ও কলার তৈরী পানীয়

শুনে হয়ত অবাক হতে পারেন যে চীনাবাদাম, মাখন ও কলা কেমন করে ওজন কমাতে পারে। কিন্তু জেনে অবাক হলেও এ কথা সত্যি যে চীনাবাদাম, মাখনের সাথে কলার মিশ্রণ খুবই ভালো খাবার, বিশেষ করে পূর্ণ খাবারের বিকল্প ও পানীয় হিসেবে। ওজন কমাতে এটি খুবই সহায়ক পানীয়।

৩) তরমুজের শরবত

তরমুজের শরবত

তরমুজে রয়েছে খুবই সামান্য চর্বি ও ন্যূনতম ক্যালরি। তরতাজা তরমুজ, টকদই/দই, ননীহীন দুধ ও বরফ কুঁচি মিশিয়ে তৈরি করে নিন আপনার তরমুজের শরবত। এটি খুবই কার্যকরী ওজন কমাতে পানীয়।

৪) দই-টমেটোর শরবত

টমেটোর পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট নাস্তা বা নাস্তার বিকল্প হিসেবে অনবদ্য। স্বাস্থ্যকর টমেটোর শরবত বানাতে এক কাপ টক দইয়ের সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং স্বাদের জন্য অল্প লবণ মিশিয়ে নিন। ব্যস,হয়ে গেল মজাদার দই-টমেটোর শরবত  যা আপনাকে রাখবে দিনভর চাঙ্গা।

৫) দুধ-চকলেটের পানীয়

চকলেটের নাম শুনে ভয় পাবেন না। জি হ্যাঁ, চকলেট-ও আপনার মেদ কমাতে সাহায্য করতে পারে যদি তা সঠিক উপায়ে গ্রহণ করা হয়। এক গ্লাস দুধের পানির সাথে কোকো পাওডার অথবা চকলেট সিরাপ মিশিয়ে নিন। তারপর একে ভালোমতো নাড়ুন, যতক্ষণ না উপাদান দু'টো একত্রে মিশে যায়। এদের মিশ্রণ তৈরি করে অ্যান্টি-অক্সিডেন্ট(Anti-oxidant) যা সাহায্য করে অতিরিক্ত মেদ পোড়াতে।

৬) মিশ্র ফলের শরবত

ঘরে তৈরি পানীয়ের মধ্যে এটাই সবচেয়ে সহজ। আপনার পছন্দ সই মৌসুমী ফল যেমন- আপেল, তরমুজ, আঙ্গুর, আনার, আনারস ইত্যাদি নিন,সাথে মেশান টক দই বা দুধের পানি। তৈরি হয়ে গেল সুস্বাদু ফলের শরবত, যাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল।

৭) সবজির রস

সবজির রস

খাবারের আগে এক গ্লাস সবজির রস পানে আপনি ১৩৫ ক্যালোরি কম খাদ্য গ্রহণ করতে পারবেন। আর আপনি তো জানেনই সবজি আপনার ওজন কমাতে কতটা সাহায্য করে থাকে।

জেনে নিলাম ওজন কমাতে পানীয় সম্পর্কে। এই পানীয়সমূহ ঘরে বসেই তৈরি করুন। যাতে অতিরিক্ত প্রিসারভেটিভ বা কৃত্রিম রঙ থাকবে না এবং আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায়ও রাখবে কার্যকর ভূমিকা, সেই সাথে আপনাকে সহায়তা করবে ওজন কমাতেও।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!
পানীয়

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!

পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। সারাদিন অফিসের ডেস্কে বসে কাজ করা, বাসায় গিয়ে টিভি বা ল্যাপটপের সামনে বসে প...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

আরও পড়ুন

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

গরমে চাই শীতল কিছু
স্বাস্থ্য

গরমে চাই শীতল কিছু

কী অসহ্য গরম রে বাবা! প্রাণ হাসফাঁস করে কেবল, গলা শুকিয়ে আসে, পানির ঝাপটা না দিলে ত্বকের শান্তি হয় না। কত জ্বালা এই গরমে! হ্যাঁ, গরমকালের যন্ত্রণা তো...

সুস্বাস্থ্য ও সুন্দর ত্বক পেতে কোন ধরনের পানীয় কার্যকরী?
সুস্থতা

সুস্বাস্থ্য ও সুন্দর ত্বক পেতে কোন ধরনের পানীয় কার্যকরী?

স্বাস্থ্যকর পানীয় বলতে আমরা বুঝি যে সকল পানীয়তে ভিটামিন, অ্যামাইনো এসিড, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ উপাদান থাকে যা গ্রহণের ফলে শরীর যথেষ্ট পরিমা...

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?
সুস্থতা

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই, বলুন তো? আজ এ নিয়েই লিখতে বসেছি। ঘরে অতিথি নিমন্ত্রণ করেছেন, তাদের সংখ্যাটা নেহাৎ কম নয়, এমন একটা অবস্থা...

…