গরমে চাই শীতল কিছু

sub-editor · Apr 05, 2018 · 1 min read

গরমে চাই শীতল কিছু

কী অসহ্য গরম রে বাবা! প্রাণ হাসফাঁস করে কেবল, গলা শুকিয়ে আসে, পানির ঝাপটা না দিলে ত্বকের শান্তি হয় না। কত জ্বালা এই গরমে!

হ্যাঁ, গরমকালের যন্ত্রণা তো ভালোই আছে তবে প্রকৃতিতে কিছু আশীর্বাদও কিন্তু আছে যেসব আপনাকে সাহায্য করবে গরম মোকাবিলা করতে। কী সেসব? সেসব মনে করিয়ে দিতেই তো লিখছি আজকে!

হাতের কাছে যা পাবেন, তাই ছেঁচে রস বানিয়ে বরফ মিশিয়ে পেটে চালান করে দিন! পেট ঠান্ডা, তো পুরো শরীর ঠান্ডা থাকবে কিছুক্ষণ। যাই হোক, মজা করে বলা হলেও কথাটা পুরো মিথ্যা নয়। যেসব ফলের শরবত বানানো যায়, সেগুলো অবশ্যই শরবত বানিয়ে পান করবেন। পানীয় কিন্তু অপরিহার্য এক জিনিস গরমকে প্রতিহত করতে।

[picture]

(১) সাধারণ ডাবের পানিতে একটুখানি লবণ আর লেবু মিশিয়ে নেড়ে নিন, আর দেখুন কী চমৎকার স্বাদবদল হয়ে যাচ্ছে। চাইলে দিয়ে নিতে পারেন একটু পুদিনাপাতাও। দারুণ সতেজ একটা পানীয় তৈরি হয়ে যাবে চট করেই!

(২) আমের উন্মাদনা তো চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়! কাঁচা আমের টকঝাল শরবতকেও কি ভোলা যায়? এই গরমে তো মোটেও না! আম কুচি করে কেটে নিয়ে খানিকটা ছেঁচে নিলেই তা শরবত বানানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। আর জুসার থাকলে তো চিন্তাই নেই। তারপর পানি মিশিয়ে লবণ, গোলমরিচ বা কাঁচামরিচ আর একটু চিনি গুলে দিলেই তৈরি আপনার কাঁচা আমের শরবত। বরফ মেশাতে নিশ্চয় আপনি নিজেই ভুলবেন না?

(৩) লেবুর শরবত চিরন্তন এক জিনিস। রোজকার পানীয়ের তালিকায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত তো থাকাই উচিত। প্রাণ জুড়াবে আর শরীরেরও উপকার হবে। সাধারণ লেবু শরবতে ভিন্ন স্বাদ আনতে ট্যাং যোগ করতে পারেন। কিংবা বিট লবণ আর পুদিনা পাতার তরতাজা স্বাদ শরবতকে আরো মজাদার বানাতে পারে।

(৪) তরমুজের মিষ্টি শরবত আরেক দারুণ পানীয় এই গরমে। দানাগুলো ফেলে দিয়ে রসটা চিপে গ্লাসে ভরে শুধু শুধুই পান করতে ভালো লাগে। চিনি মেশানো যায় যদি তরমুজটা পানসে হয়, তা নাহলে চিনি ছাড়াই ঠিক আছে। মজাদার আর স্বাস্থ্যকর এইসব পানীয় আপনার গরমকালকে অনেকটাই শীতল বানাবে নিঃসন্দেহে।

(৫) ত্বকের গরম মোকাবিলায় কী করণীয়? এক বোতল গোলাপজল ফ্রীজে রেখে দিন, বাসায় থাকার সময়টা মাঝেমধ্যেই পানির সাথে গোলাপজল মিশিয়ে মুখে ঝাপটা দিন। শান্তি পাবেন। গোসলের পানি শীতল করতে বালতিতে বোতল ভরে ঠান্ডা পানি ঢেলে নিন। কয়েকটা নিমপাতা, গোলাপ, চাঁপা বা আর কোনো ফুল ছড়িয়ে দিন তাতে। সুঘ্রাণে মনের শান্তি, আর ত্বকও খুশি হবে। ত্বকে র‍্যাশ হলে নিমপাতা বেটে লাগিয়ে নিন আক্রান্ত জায়গায়। সাথে কিছুটা হলুদ মিশিয়ে দিলে আরো ভালো। গরমকালে এই নিম-হলুদের বাটা মিশ্রণ আপনার ত্বকের নিয়মিত সঙ্গী হতে পারে। চোখে শসা রেখে কয় মিনিটের বিশ্রাম করার অভ্যাস করুন প্রায় নিয়মিত। বাইরে থেকে এসে যখন গরমে আর ধুলায় চোখ জ্বালা করে বেশি, তখন এটা খুব উপকারী।

গরম তো থাকবেই, প্রতি বছর আসবে তীব্র রূপ নিয়ে আমাদের জ্বালাতে। তাতে দমে গেলে তো নিজেরই ক্ষতি! বরং তাকে পাশ কাটানোর প্রস্তুতি রাখা চাই এমন করেই।

    লিখেছেন- মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?
সুস্থতা

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই, বলুন তো? আজ এ নিয়েই লিখতে বসেছি। ঘরে অতিথি নিমন্ত্রণ করেছেন, তাদের সংখ্যাটা নেহাৎ কম নয়, এমন একটা অবস্থা...

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়
পানীয়

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

ইফতারে আমরা বিভিন্ন মুখরোচক ভাঁজা-পোড়া আইটেম খেয়ে থাকি। কিন্তু ডাক্তাররা বলেন যে ইফতারের সময় তেলযুক্ত খাবারের পরিমাণ যতটা কমানো যায়, ততই ভালো। এর বদলে...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

আরও পড়ুন

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে
সুস্থতা

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে

বৈশাখকে বলা হয় মধু মাস। চারিদিক বিভিন্ন রসালো ফলের ছড়াছড়ি। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমা...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?
সুস্থতা

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?

অসহ্য গরম বা কনকনে ঠান্ডা অথবা আবহাওয়া যাই থাকুক না কেন সারাদিন কাজ করার পর আপনি কি এক গ্লাস বরফ ঠান্ডা পানি পান করে আপনার তৃষ্ণা নিবারণ করেন? ঠিক আছে...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

…