হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

আনিকা ফওজিয়া · Jun 05, 2018 · 1 min read

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

ইফতারে আমরা বিভিন্ন মুখরোচক ভাঁজা-পোড়া আইটেম খেয়ে থাকি। কিন্তু ডাক্তাররা বলেন যে ইফতারের সময় তেলযুক্ত খাবারের পরিমাণ যতটা কমানো যায়, ততই ভালো। এর বদলে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খাওয়া উচিত। তাহলে শরীরে ক্যালোরি-এর ঘাটতি সহজেই পূরণ হয়ে যায়। তাই আজ ইফতারের জন্য দুটি হেলদি ড্রিংকস-এর রেসিপি নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছেঃ যষ্টিমধুর শরবত ও বাদাম শরবত।

রমজান মাসের ২টি হেলদি ড্রিংকস যেভাবে বানাবেন

১. যষ্টিমধুর শরবত

এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর শরবত। ইফতারে এই শরবতটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে শরীরের জন্যও খুব ভালো হবে। কারণ এতে দেয়া হয়েছে-

যষ্টিমধু:

এই উপকরণটি পাকস্থলীর ক্রিয়া স্বাভাবিক রাখে, শ্বসনতন্ত্র পরিষ্কার রাখে, স্ট্রেস কমায় এবং ত্বক ও দাঁত রক্ষা করে।

বেলের গুঁড়া:

বেলের গুঁড়া হজমে সহায়ক ও রক্ত পরিষ্কার করে। স্কার্ভি, কানের ব্যথা, ডায়াবেটিস ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করে। কিডনি ও লিভার-এর জন্যও এটি উত্তম।

জামের বিচির গুঁড়া:

এই উপকরণটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কমায়, হার্ট ভালো রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।

 

এবার রেসিপি জানার পালা, আসুন তাহলে জেনে নেই!

উপকরণ

১) বেলের গুঁড়া- ১ চা.চা.

২) জামের বিচির গুঁড়া- ১/২ চা.চা.

৩) যষ্টিমধুর গুঁড়া- ১/২ চা.চা.

৪) মিক্সড ফ্লাওয়ার মধু- ১.৫ টে.চা.

৫) লেবু- একটি ছোট টুকরো

৬) পানি

প্রণালী

একগ্লাস ঠাণ্ডা পানিতে সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে একবার ব্লেন্ড করুন। পরিবেশনের সময় গ্লাসে ঢেলে বরফ দিয়ে নিন!

 

২. বাদাম শরবত

রোজকার ইফতারে একটু ভিন্ন ধরনের স্বাস্থ্যকর ও অনেক সুস্বাদু শরবত চাইলে ‘বাদাম শরবত’ হতে পারে দারুণ একটি চয়েস। এটি বানাতেও খুব কম সময় লাগে, আর রেসিপিটি তো সহজ বটেই!

চলুন, চটজলদি রেসিপিটি জেনে নেয়া যাক।

উপকরণ

১) কাঠবাদাম- ৫০ গ্রাম

২) চিনি- ১০০ গ্রাম

৩) এলাচ গুঁড়া- ১ টে.চা.

৪) কয়েক ফোঁটা কেওড়া জল

৫) ২-৩ তা জাফরান

৬) পানি

প্রণালী

১. সারারাত কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ছাল ছিলে ব্লেন্ডার-এ বাদাম নিয়ে তাতে ১/২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন।

২. এরপর একটি পাত্রে এক কাপ পানি নিয়ে তাতে চিনি দিয়ে ফুটিয়ে চিনি গলান এবং তাতে এলাচ গুঁড়া ও ব্লেন্ডেড বাদাম মিক্সচার-টি ঢালুন। ১৫ মিঃ রান্না করে চুলা বন্ধ করুন। ঘন মিশ্রণ তৈরি হবে। বাদাম দুধ তৈরি হল।

৩. ছোট এক গ্লাসে ঠাণ্ডা দুধ নিয়ে তাতে ১-২ টে.চা. বাদাম দুধ, কেওড়া জল ও জাফরান দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশন করুন দারুণ স্বাদের ঠাণ্ডা ঠাণ্ডা বাদাম শরবত।

 

এই ছিল আমাদের আজকের আয়োজন। এই হেলদি ড্রিংক দুটো বানানোর সমস্ত উপকরণ সুলভমূল্যে কিনতে পারবেন খাসফুড অনলাইন শপ থেকে। আপনারা প্রতিদিনকার ইফতারে এখন থেকে  বিভিন্ন আইটেম-এর মধ্যে বেশি করে পানীয় জাতীয় খাবার রাখার চেষ্টা করবেন।

সবাই সুস্থ থাকুন, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।

 ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

গরমে চাই শীতল কিছু
স্বাস্থ্য

গরমে চাই শীতল কিছু

কী অসহ্য গরম রে বাবা! প্রাণ হাসফাঁস করে কেবল, গলা শুকিয়ে আসে, পানির ঝাপটা না দিলে ত্বকের শান্তি হয় না। কত জ্বালা এই গরমে! হ্যাঁ, গরমকালের যন্ত্রণা তো...

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

জামের পুষ্টিগুণ | গ্রীষ্মকালীন এই ফল কেন খাবেন?
সুস্থতা

জামের পুষ্টিগুণ | গ্রীষ্মকালীন এই ফল কেন খাবেন?

জাম এশিয়ার একটি পরিচিত মৌসুমি ফল। জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন, জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যায়। এটি ভিটামিন, খনিজ পদার্থসমৃদ্ধ এবং এতে অনেক ঔষধ...

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে
সুস্থতা

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে

বৈশাখকে বলা হয় মধু মাস। চারিদিক বিভিন্ন রসালো ফলের ছড়াছড়ি। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমা...

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?
সুস্থতা

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই, বলুন তো? আজ এ নিয়েই লিখতে বসেছি। ঘরে অতিথি নিমন্ত্রণ করেছেন, তাদের সংখ্যাটা নেহাৎ কম নয়, এমন একটা অবস্থা...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

…